CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%M3653 SA vs AUS▬ +0.00%M3652 IND vs WI▬ +0.00%
নিউজ

চোখের জলে অবসরের পর এবার মুখ খুললেন রাহানে, মুখ খুলতেই কাদের কথা ফাঁস করলেন?

সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কয়েক দিন পর ফের সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিঙ্ক রাহানে। কিন্তু এ বার আর কোনও রকম ঘোষণা নয়, বরং তাঁর পাশে থাকা সতীর্থ, ক্রিকেটার ও অগণিত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। অবসর গ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর-সহ বহু তারকা ক্রিকেটার।

Ajinkya Rahane emotional
Ajinkya Rahane emotional

সব ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণের কয়েক দিন পর ফের সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অজিঙ্ক রাহানে। কিন্তু এ বার আর কোনও রকম ঘোষণা নয়, বরং তাঁর পাশে থাকা সতীর্থ, ক্রিকেটার ও অগণিত সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। অবসর গ্রহণের পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর-সহ বহু তারকা ক্রিকেটার। সেই সমস্ত শুভেচ্ছা আর ভালবাসার জবাবেই আবেগঘন বার্তা দিলেন রাহানে।

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন অজিঙ্ক রাহানে?

সোশ্যাল মিডিয়ায় রাহানে লিখেছেন, এত বার্তা রা শুভেচ্ছা সমর্থনের জন্য সকলকে মন থেকে ধন্যবাদ। তিনি সমর্থকদের ভালবাসায় আপ্লুত। সারা জীবন এই ভালবাসা মনে রাখবেন বলেও জানান ভারতের প্রাক্তন অধিনায়ক।

আন্তর্জাতিক, ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকে অবসর রাহানের!

একটি ভিডিয়ো বার্তায় গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সঙ্গে ঘরোয়া ক্রিকেট ও আইপিএল থেকেও অবসর নিয়েছেন রাহানে। সেখানে তিনি জানিয়েছেন, জীবনের প্রত্যেকটা বিষয় যেমন শুরু রয়েছে, শেষও রয়েছে তেমনই। সময়কে সম্মান জানিয়ে এগিয়ে যাওয়া প্রয়োজন। ব্যাটিংয়ে যেমন তিনি সঠিক সময়ের গুরুত্ব বুঝতেন, তেমনই এ বার ক্রিকেটজীবন শেষ করার জন্যও সঠিক সময় এসে গেছে বলে মনে করেন তিনি।

ডম্বিভলির ছোট্ট ছেলে থেকে ভারতের জার্সি, দীর্ঘ ক্রিকেটজীবনের স্মৃতিচারণও করেন রাহানে। তাঁর শুধু স্বপ্ন ছিল দেশের হয়ে খেলা। সব সময় দল এবং সতীর্থদের তিনি নিজের আগে রেখেছেন বলে জানান রাহানে। সৎ মানসিকতা নিয়ে খেললে একজন খেলোয়াড়কে ক্রিকেট অনেক কিছু ফিরিয়ে দেয়। এই বিশ্বাসও ব্যক্ত করেছেন রাহানে।

ভারতীয় ক্রিকেটে গত দুই দশকের পরিবর্তনেরও সাক্ষী রাহানে। হার-জিতের অসংখ্য মুহূর্ত পেরিয়ে মুম্বই ক্রিকেট থেকে জাতীয় দলে  সতীর্থদের সঙ্গে একসঙ্গে খেলার আনন্দই ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি রাহানের কাছে। 

অবসরের ভিডিওতে আবেগঘন রাহানে:

অবসরের ভিডিওতে আবেগ সামলাতে পারেননি রাহানে। কাঁদতে কাঁদতে তিনি বলেন, তাঁর নামের অর্থ ‘অপরাজিত’। তবু ক্রিকেট তাঁকে শিখিয়ে দিয়েছে, সাফল্যের থেকে হারই বেশি আসবে। অনেক ভুল করেছেন, হেরে গিয়েছেন, আবারও সেখান থেকেই তিনি শিখেছেন। যদিও সমর্থকদের হৃদয়ে তিনি জায়গা করে নেওয়ার ক্ষেত্রেও কোনও দিনও তিনি হারেননি বলেই মনে করেন রাহানে। শেষে রাহানে ২৭৮ নম্বর টুপিকে বিদায় জানালেন।

রাহানের পরিসংখ্যান:

ভারতের হয়ে তিনি ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ান ডে ম্যাচ ও ২০টি টি-২০ খেলেছেন। তিনটি ফরম্যাট মিলিয়ে তাঁর রান সংখ্যা ৮,৪১৪। রয়েছে ১৫টি সেঞ্চুরি ও ৫১টি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে ২০১টি ম্যাচে রাহানের সংগ্রহ হল ১৪ হাজারেরও বেশি রান।

আরো পড়ুন: এ কী অবস্থা ভারতীয় দলের! দল নাকি হাসপাতাল— ক্রিকেটারদের অবস্থা দেখে বিরক্ত ভারতীয় ক্রিকেট বোর্ড!

ভারতকে ছ’টি টেস্টে নেতৃত্ব দিয়ে রাহানে একটিতেও হারেননি। চারটি ম্যাচে যেতে ভারত ও দু’টি ড্র হয়েছে। তার মধ্যে ২০২০-২১ সালের অস্ট্রেলিয়া সফরে বর্ডার-গাওস্কর ট্রফি জয়ের ভাঙাচোরা দল নিয়েও নেতৃত্ব দিয়ে তিনি স্মরণীয়।

আইপিএলে রাহানের পারফরম্যান্স:

আইপিএলেও রাহানে দীর্ঘ সময় খেলেছেন। রাজস্থান রয়্যালস, রাইজ়িং পুণে সুপারজায়ান্ট, মুম্বই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস ও কেকেআরের হয়ে খেলেছেন রাহানে।আইপিএলে ২১২ ম্যাচে ৫৩৬৭ রান করেছেন তিনি। রয়েছে ২টি শতসেঞ্চুরিরান এবং ৩৫টি হাফ সেঞ্চুরি।

ক্রিকেটকে বিদায় জানালেও রাহানে স্পষ্ট করেছেন, ব্যাট হাতে তাঁর যাত্রা শেষ। তবে ভারতীয় ক্রিকেট ও সমর্থকদের সাথে তাঁর সম্পর্ক কোন দিনও শেষ হওয়ার নয়।

আরো পড়ুন: বিদায় নিলেন রোহিত-বিরাটের কাছের মানুষ! এবার 'তাঁকে' বড্ড মিস করবেন রো-কো!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে