CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

বিদায় নিলেন রোহিত-বিরাটের কাছের মানুষ! এবার 'তাঁকে' বড্ড মিস করবেন রো-কো!

ফিল্ডিং কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘ পাঁচ বছরের পথচলায় এবার ইতি টানলেন টি-দিলীপ। তিনি ২০২১ সালে টিম ইন্ডিয়ার কোচিং সেটআপে যোগ দেন। তারপর থেকেই একাধিক বড় সাফল্যের সাক্ষী থেকেছেন। তবে এবার তাঁর অধ্যায় ভারতীয় দলের সঙ্গে শেষ হওয়ার পরই হার্দিক পান্ডেয়া, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব-সহ একাধিক ক্রিকেটারকে তিনি আবেগঘন বার্তা দিলেন। ঠিক কী বললেন টি-দিলীপ?

T Dilip leaving Indian team
T Dilip leaving Indian team

ফিল্ডিং কোচ হিসেবে ভারতীয় ক্রিকেট দলে দীর্ঘ পাঁচ বছরের পথচলায় এবার ইতি টানলেন টি-দিলীপ। তিনি ২০২১ সালে টিম ইন্ডিয়া-র কোচিং সেটআপে যোগ দেন। তারপর থেকেই একাধিক বড় সাফল্যের সাক্ষী থেকেছেন। তবে এবার তাঁর অধ্যায় ভারতীয় দলের সঙ্গে শেষ হওয়ার পরই হার্দিক পান্ডেয়া, শুভমন গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব-সহ একাধিক ক্রিকেটারকে তিনি আবেগঘন বার্তা দিলেন।

টিম ইন্ডিয়ার ফিল্ডিং কোচ থেকে অবসর নিলেন রোহিত-কোহলির প্রিয় মানুষ টি-দিলীপ!

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় টি-দিলীপ নিজের কোচিং-জীবনের অভিজ্ঞতা তুলে ধরে জানিয়েছেন, ভারতীয় দলের সাথে তাঁর এই যাত্রা খুবই অর্থবহ। দলের জন্য প্রথম দিন থেকেই নিজের সর্বস্ব দিয়ে তিনি কাজ করার চেষ্টা চালিয়ে গেছেন বলে জানান। ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেওয়ায় দিলীপ কৃতজ্ঞতা প্রকাশ করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি।

রাহুল দ্রাবিড় ও গৌতম গম্ভীরের প্রতি কৃতজ্ঞ দিলীপ!

শুধুমাত্র বিসিসিআই নয়, প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ও বর্তমান কোচ গৌতম গম্ভীরের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। তাঁর উপর আস্থা রাখার জন্য প্রাক্তন ফিল্ডিং কোচ ধন্যবাদ জানিয়েছেন সকলকেই।

একাধিক তারকা ক্রিকেটারের উদ্দেশ্যে দিলীপের বার্তা:

তারপর ভারতীয় দলের একাধিক তারকার উদ্দেশ্যেও টি-দিলীপ বিশেষ বার্তা দিয়েছেন। বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, শুভমন গিল ও শ্রেয়স আইয়ারের সাথে কাজ করাকে তিনি নিজের কাছে সম্মানের বলে উল্লেখ করেছেন।

আরো পড়ুন: কেবলমাত্র KKR নয়, হার্দিককে নিজেদের দলে নিতে ঝাঁপিয়ে পড়বে এই ৪ দলও! কেন জানেন?

ক্রিকেটার, কোচ ও সতীর্থদেরও ধন্যবাদ জানান দিলীপ:

টি-দিলীপ বলেন, এই ক্রিকেটারদের নেতৃত্বে কাজ করার সঙ্গে সঙ্গে দলের সাফল্যে অবদান রাখাও তাঁর কাছে খুবই গর্বের বিষয়। একইসাথে দলের সমস্ত ক্রিকেটার, কোচ ও সতীর্থদেরও তিনি ধন্যবাদ জানিয়েছেন।

দীর্ঘ পাঁচ বছর ধরে চলা এই যাত্রা তাঁর কাছে যে স্মরণীয় হয়ে থাকবে, তাও স্পষ্ট করে দেন টি-দিলীপ। ভারতীয় দলের সাথে তাঁর অধ্যায় শেষ, তবে ক্রিকেটারদের উদ্দেশ্যে তাঁর এমন আবেগঘন বার্তা বিশেষ নজর কেড়েছে ইতিমধ্যেই।

আরো পড়ুন: 'বন্দে মাতরম' বা 'ভারত মাতা কি জয়' স্লোগান বলায় কি সত্যিই আপত্তি আছে মহম্মদ শামির?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে