CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

কেবলমাত্র KKR নয়, হার্দিককে নিজেদের দলে নিতে ঝাঁপিয়ে পড়বে এই ৪ দলও! কেন জানেন?

ভারতীয় ক্রিকেটে বিগত বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দু হার্দিক পান্ডেয়া। আইপিএলের পরবর্তী মরশুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা অলরাউন্ডারকে নিয়ে শুরু হয়ে গেছে জোর জল্পনা। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ট্রেড করতে পারে। এই খবর সামনে আসতেই একাধিক ফ্র্যাঞ্চাইজি উঠেপড়ে লেগেছে তাঁকে দলে নেওয়ার জন্য। কারা রয়েছে সেই তালিকায়?

Hardik Pandya IPL 2026 transfer-KKR
Hardik Pandya IPL 2026 transfer-KKR

ভারতীয় ক্রিকেটে বিগত বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দু হার্দিক পান্ডেয়া। আইপিএলের পরবর্তী মরশুমের আগে মুম্বই ইন্ডিয়ান্সের এই তারকা অলরাউন্ডারকে নিয়ে শুরু হয়ে গেছে জোর জল্পনা। বিভিন্ন রিপোর্টে বলা হচ্ছে, মুম্বই ইন্ডিয়ান্স হার্দিককে ট্রেড করতে পারে। এই খবর সামনে আসতেই একাধিক ফ্র্যাঞ্চাইজি উঠেপড়ে লেগেছে তাঁকে দলে নেওয়ার জন্য।

হার্দিককে নিতে আগ্রহী কেকেআর!

প্রথমে শোনা যাচ্ছ, হার্দিক পান্ডেয়াকে দলে নেওয়ার ব্যাপারে কলকাতা নাইট রাইডার্স আগ্রহী। যদিও বর্তমানে এই ভারতীয় অলরাউন্ডারকে কেকেআর ছাড়াও আরও চার চারটি দল নিজেদের শিবিরে নিতে আগ্রহ প্রকাশ করেছেন।

হার্দিককে নিতে চায় সিএসকে!

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকে হার্দিককে দলে নেওয়ার তালিকায় রয়েছে। সূত্রের খবর, হার্দিককে দলে পেলে সহ-অধিনায়কের দায়িত্ব তাঁকে দেওয়ার ব্যাপারে ভাবতে পারে চেন্নাই সুপার কিংস। দলের অভিজ্ঞতা আর নেতৃত্বের সাথে হার্দিকের অলরাউন্ড দক্ষতা বড় অস্ত্র হতে পারে চেন্নাইয়ের জন্য।

লখনউ সুপার জায়ান্টসও হার্দিককে নিতে আগ্রহী:

হার্দিককে নিয়ে লখনউ সুপার জায়ান্টসও আগ্রহ দেখাচ্ছে। দলের ব্যাটিং আর বোলিং—দুটি বিভাগেই এই ভারতীয় অলরাউন্ডার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাই তাঁকে দলে পাওয়ার জন্য মোটা অঙ্কের প্রস্তাব দিতে পারে লখনউও বলে, জল্পনা শুরু হয়েছে।

দিল্লি ক্যাপিটালসেরও হার্দিক পান্ডেয়াকে দলে নিতে আগ্রহী:

অন্যদিকে, দিল্লি ক্যাপিটালসেরও হার্দিক পান্ডেয়াকে দলে নেওয়ার ইচ্ছে। এমনকি দাবি করা হচ্ছে, তাঁকে দলে পেলে তিনি নেতৃত্বের দায়িত্ব পেতে পারেন। হার্দিকের নেতৃত্বের অভিজ্ঞতা আর ম্যাচ ঘোরানোর ক্ষমতা গুরুত্বপূর্ণ হতে পারে দিল্লির কাছে।

আরো পড়ুন: 'বন্দে মাতরম' বা 'ভারত মাতা কি জয়' স্লোগান বলায় কি সত্যিই আপত্তি আছে মহম্মদ শামির?

হার্দিককে নিতে আগ্রহী বিরাটের দল:

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুও দৌড়ে রয়েছে। বিরাট কোহলির দলের নজরেও হার্দিক রয়েছেন। তাই, যদি মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে ট্রেড করতে সিদ্ধান্ত নেয়, তবে তাঁকে নিয়ে বড়সড় লড়াই দেখা যেতে পারে একাধিক ফ্র্যাঞ্চাইজির মধ্যে।

যদিও আপাতত পুরোটাই জল্পনার পর্যায়ে। হার্দিক পান্ডেয়াকে নিয়ে শেষমেষ কী সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স, তার উপর নির্ভর করছে পরবর্তী পরিস্থিতি। সত্যিই যদি ট্রেডের সিদ্ধান্ত নেওয়া হয়, তবে আইপিএলের ট্রেড মার্কেটে বড়সড় চমক দেখা দিতে পারে হার্দিককে ঘিরে।

এদিকে হার্দিক চোটের জন্য ভারতীয় দলের বাইরে রয়েছেন দীর্ঘদিন ধরেই। স্বাভাবিকভাবেই একের পর এক টি-২০ সিরিজে তাঁর অনুপস্থিতি নিয়ে তাঁর অনুরাগীরা হতাশ। তবে, এখন ক্রিকেটমহলের আলোচনার সবচেয়ে বড় বিষয় হল আইপিএলে হার্দিকের ভবিষ্যৎ।

আরো পড়ুন: একসঙ্গে ২৪টি ডিমের অমলেট খান যুবরাজ সিং? অনুশীলনের সময়ে যুবরাজের ডায়েট শুনলে 'থ' হয়ে যাবেন!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে