CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

একসঙ্গে ২৪টি ডিমের অমলেট খান যুবরাজ সিং? অনুশীলনের সময়ে যুবরাজের ডায়েট শুনলে 'থ' হয়ে যাবেন!

তারকা ক্রীড়াবিদদের খাদ্যাভ্যাস কেমন, সেই নিয়ে বরাবরই সাধারণ মানুষের কৌতূহল থেকেই থাকে। এরই মধ্যে আবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ-এর বাবা যোগরাজ সিংহের একটি দাবিকে কেন্দ্র করে নতুন চর্চা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, ক্রিকেট অনুশীলনের সময়ে যুবরাজ নাকি এক বেলায় ২৪টা ডিমের অমলেট খেতেন! এই তথ্য সামনে আসতেই অনুরাগীরা বিস্মিত। যদিও প্রশ্ন উঠছে, সত্যিই এত বেশি ডিম খাওয়া কি প্রয়োজনীয় কিংবা নিরাপদ?

Yuvraj Singh food habit
Yuvraj Singh food habit

তারকা ক্রীড়াবিদদের খাদ্যাভ্যাস কেমন, সেই নিয়ে বরাবরই সাধারণ মানুষের কৌতূহল থেকেই থাকে। এরই মধ্যে আবার প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংহ-এর বাবা যোগরাজ সিংহের একটি দাবিকে কেন্দ্র করে নতুন চর্চা শুরু হয়েছে। তিনি দাবি করেছেন, ক্রিকেট অনুশীলনের সময়ে যুবরাজ নাকি এক বেলায় ২৪টা ডিমের অমলেট খেতেন! এই তথ্য সামনে আসতেই অনুরাগীরা বিস্মিত।

উঠতি অ্যাথলিটদের খাদ্যাভ্যাস খুবই গুরুত্বপূর্ণ!

উঠতি অ্যাথলিটদের জন্য খাদ্যাভ্যাস ভীষণ গুরুত্বপূর্ণ। নিয়মিত কঠোর অনুশীলনের জন্য তাঁদের শরীরে একজন সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি শক্তি আর পুষ্টির প্রয়োজন। সেই কারণেই কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, ফল, চর্বিহীন প্রোটিন এবং শাকসব্জির সুষম উপস্থিতি থাকা দরকার রোজকার খাদ্যতালিকায়।

ডিমে আছে প্রচুর প্রোটিন:

অবশ্যই উৎকৃষ্ট মানের প্রোটিনের উৎস ডিম। শরীরের প্রয়োজনীয় নানান অ্যামিনো অ্যাসিডের সঙ্গে সঙ্গে ভিটামিন, কোলিন-সহ প্রচুর গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে এই ডিমে। নিয়মিত শরীরচর্চা করা ব্যক্তিদের জন্য পেশি গঠন ও অনুশীলনের পর পেশির পুনর্গঠনে উপকারী হতে পারে ডিম।

তারকা ক্রীড়াবিদের খাদ্যাভ্যাস অন্ধভাবে অনুসরণ অনুচিত:

যদিও বেশি ডিম মানেই যে বেশি উপকারিতা— এমনটা কিন্তু একেবারেই নয়। একজন ক্রীড়াবিদের কতটুকু প্রোটিন দরকার, তা নির্ভর করে তাঁর বয়স, শারীরিক গঠন, অনুশীলনের মাত্রা, মোট ক্যালোরির চাহিদা আর শারীরিক অবস্থার উপর। সেই জন্যই কোনও একজন তারকা খেলোয়াড়ের খাদ্যতালিকা দেখে তা হুবহু অনুসরণ করা উচিত নয়।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে আসবেন সূর্যকুমার যাদব? জানেন, কীভাবে?

পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ করুন:

বিশেষত কিডনি কিংবা লিভারের সমস্যা অথবা অন্য কোনও দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতায় হাই-প্রোটিনের খাদ্যতালিকা গ্রহণের আগে চিকিৎসক কিংবা পুষ্টিবিদের পরামর্শ গ্রহণ জরুরি। শুধু প্রোটিন নয়, শরীরের জন্য কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার, ভিটামিন ও খনিজও সমান গুরুত্বপূর্ণ।

সাধারণ মানুষের তুলনায় আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদদের খাদ্যতালিকা অনেকটাই আলাদা। অনুশীলনের সময়, শক্তি ব্যয়, শারীরিক পরীক্ষা আর ব্যক্তিগত পুষ্টির প্রয়োজন অনুযায়ী তাঁদের জন্য খাদ্য পরিকল্পনা তৈরি করে থাকেন বিশেষজ্ঞরা।

তাই যুবরাজ সিংহের অনুশীলনের সময়কালের খাদ্যাভ্যাস চমকপ্রদ হলেই, তা সাধারণ মানুষের জন্য সব সময় সঠিক নয়। তার পরিবর্তে নির্দিষ্ট ব্যক্তির নিজের শারীরিক প্রয়োজন অনুসারে সুষম খাদ্য গ্রহণ গ্রহণ করতে হবে। আর প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আরো পড়ুন: বুমরাহ নেই, তাই নিজের পছন্দের এই ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ, কারা রয়েছেন এই তালিকায়?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে