CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

বুমরাহ নেই, তাই নিজের পছন্দের এই ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ, কারা রয়েছেন এই তালিকায়?

বল হাতে তিনি একাধিক ম্যাচে জিতিয়েছেন ভারতকে। এই মুহূর্তে অর্শদীপ সিং ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য পেসার। এবার তিনি প্রকাশ করলেন নিজের পছন্দের সেরা পাঁচজন ভারতীয় বোলারের তালিকা। আর সেই তালিকাতে রয়েছে বড় চমক। জায়গা পেলেন না ভারতের তারকা পেসার জশপ্রীত বুমরাহর। তাহলে রইলেন কারা?

Arshdeep Singh and Jasprit Bumrah
Arshdeep Singh and Jasprit Bumrah

বল হাতে তিনি একাধিক ম্যাচে জিতিয়েছেন ভারতকে। এই মুহূর্তে অর্শদীপ সিং ভারতীয় ক্রিকেট দলের অন্যতম ভরসাযোগ্য পেসার। এবার তিনি প্রকাশ করলেন নিজের পছন্দের সেরা পাঁচজন ভারতীয় বোলারের তালিকা। আর সেই তালিকাতে রয়েছে বড় চমক। জায়গা পেলেন না ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহর।

কৃষ্ণাঙ্ক আত্রেয়ীর ইউটিউব চ্যানেলে নিজের পছন্দের তালিকা জানালেন অর্শদীপ!

নিজের পছন্দের তালিকা অর্শদীপ প্রকাশ করেছেন কৃষ্ণাঙ্ক আত্রেয়ীর ইউটিউব চ্যানেলে। তাঁর তালিকায় প্রাক্তন ভারতীয় পেসার ভুবনেশ্বর কুমার এক নম্বরে রয়েছেন। ভুবনেশ্বর কুমারকে নিজের ব্যক্তিগত পছন্দের ক্রিকেটার বলেই অর্শদীপ শীর্ষে রেখেছেন। একইসঙ্গে নতুন বলে তিনি তাঁর নিয়ন্ত্রণেরও প্রশংসাও করেন।

দুই নম্বরে মহম্মদ শামি-কে রেখেছেন অর্শদীপ। তিনি মনে করেন, যে কোনও ধরনের উইকেটে শামি বল সিম করাতে পারেন ও তাঁর বোলিংয়েও রয়েছে দারুন নিখুঁততা।

তিন ও চার নম্বরে রইলেন কারা?

তালিকায় তিন নম্বরে থাকছেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। অর্শদীপ অত্যন্ত বিরল বলে তাঁর বোলিং দক্ষতাকে উল্লেখ করেছেন। চার নম্বরে জায়গা রয়েছেন যুজবেন্দ্র চহাল। পঞ্জাব দলে অর্শদীপ চহালের সঙ্গে সতীর্থ। পাশাপাশি অর্শদীপ তাঁর দুর্দান্ত উইকেট নেওয়ার রেকর্ডের বিষয়টি তুলে ধরেন। 

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে কেকেআরে আসবেন সূর্যকুমার যাদব? জানেন, কীভাবে?

রবিচন্দ্রন অশ্বিনকে অর্শদীপ রেখেছেন পাঁচে!

পাঁচ নম্বরে অর্শদীপ রেখেছেন রবিচন্দ্রন অশ্বিনকে। যদিও তাঁকে তালিকার শেষে রাখার জন্য তিনি মজার ছলে ক্ষমাও চেয়ে নিয়েছেন। অর্শদীপ জানিয়েছেন, অশ্বিনকে পাঁচ নম্বরে রাখার ইচ্ছা তাঁর ছিল না। তবে তালিকায় আর কোনও জায়গাই খালি ছিল না। অশ্বিনকে তিনি নিজের প্রথম আইপিএল অধিনায়ক হিসেবেও উল্লেখ করেছেন।

যদিও সবচেয়ে বড় চমক হল, এই তালিকায় জায়গা পাননি বর্তমান ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা পেসার জশপ্রীত বুমরাহ। আন্তর্জাতিক ক্রিকেটে অসাধারণ সাফল্য পেয়েছেন বুমরাহ। তাঁর বিশ্বজোড়া প্রশংসা সত্ত্বেও তিনি জায়গা পেলেন না অর্শদীপের ব্যক্তিগত পছন্দের সেরা পাঁচে। তাই ক্রিকেটমহলে অর্শদীপের এই পছন্দের তালিকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

আরো পড়ুন: ফিটফাট বুমরাহকে কেন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ দেওয়া হল? BCCI-এর দিকে প্রশ্ন উঠতেই প্রকাশ্যে এল বড় তথ্য!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে