CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

ফিটফাট বুমরাহকে কেন শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ দেওয়া হল? BCCI-এর দিকে প্রশ্ন উঠতেই প্রকাশ্যে এল বড় তথ্য!

ভারতীয় ক্রিকেট দলে বড় খবর এল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহ সিরিজে খেলছেন না। প্রথমে তাঁর বাঁ পায়ে সমস্যা আছে বলে জল্পনা শুরু হলেও, এবার তাঁর চাঞ্চল্যকর তথ্য সামনে এল।

Collected Image: Jasprit Bumrah
Collected Image: Jasprit Bumrah

ভারতীয় ক্রিকেট দলে বড় খবর এল শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে। টিম ইন্ডিয়ার অন্যতম সেরা পেসার জসপ্রীত বুমরাহসিরিজে খেলছেন না। প্রথমে তাঁর বাঁ পায়ে সমস্যা আছে বলে জল্পনা শুরু হলেও, এবার তাঁর চাঞ্চল্যকর তথ্য সামনে এল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গিয়েছে, বর্তমানে বুমরাহ প্রায় ৯৫ শতাংশ ফিট। তিনি দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট খেলার জন্য প্রায় প্রস্তুত। তাহলে কেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁকে রাখা হল না?

টেস্ট সিরিজে কেন নেই জাসপ্রীত বুমরাহ?

 সূত্রের খবর অনুযায়ী, বুমরাহকে নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড কোনও ঝুঁকি নারাজ। দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা বিবেচনা করে আপাতত তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আবার কবে বুমরাহ ভারতীয় দলে ফিরবেন, তা নিয়েও রয়েছে জল্পনা। বেশ কয়েকটি সূত্র বলছে, আগামী ১৫ দিন থেকে এক মাসের মধ্যেই ভারতীয় তারকা পেসার পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেন। তারপর ধীরে ধীরে তাঁকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানো যেতে পারে তাঁকে। বুমরাহকে এশিয়ান গেমসের ভারতীয় দলেও দেখা যেতে পারে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ এবং পরবর্তী নিউজিল্যান্ড সফরেও রয়েছে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা।

বুমরাহের পরিবর্তে খেলবেন আকিব নবি!

এদিকে, বুমরাহর অনুপস্থিতিতে জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার আকিব নবি জায়গা পেয়েছেন শ্রীলঙ্কা সফরের ভারতীয় টেস্ট দলে। সাম্প্রতিক সময়ে ঘরোয়া ক্রিকেটে নজর কেড়ে নিয়েছেন তিনি। বিশেষত গত দুই রঞ্জি ট্রফিতে ধারাবাহিকভাবে বল হাতে এই পেসার উইকেট তুলে নিয়ে নিজের দক্ষতার প্রমাণ দেন।

আরও পড়ুন- ‘হয়তো আর একসঙ্গে মাঠে লড়াই দেখা হবে না’, রোহিত শর্মাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে গেলেন বাটলার!

 এবার সেই পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলের দরজা খুলে গিয়েছে আকিব নবি দারের জন্য। বুমরাহর মতো একজন অভিজ্ঞ পেসারের অনুপস্থিতিতে তাঁর দিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জম্মু ও কাশ্মীরের এই পেসার আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নিজেকে প্রমাণ করার বিরাট সুযোগ।

বুমরাহর এখন আসল লক্ষ্য কী?

শ্রীলঙ্কা সফরে বুমরাহর না থাকা নিয়ে যতটা উদ্বেগ ছিল, ভারতীয় ক্রিকেটপ্রেমীদের স্বস্তি দিচ্ছে তাঁর ৯৫ শতাংশ ফিট থাকার খবর। এবার পুরোপুরি ফিট হয়ে তাড়াতাড়ি মাঠে ফিরে এসে দলের বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করাই আসল লক্ষ্য।

আরও পড়ুন- কার মাথায় উঠল অধিনায়কত্বের মুকুট? এশিয়া কাপের জন্য দল ঘোষণা হতেই বড় চমক দিল বিসিসিআই!

ট্যাগ:Jasprit BumrahAuqib Nabi

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে