CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

‘হয়তো আর একসঙ্গে মাঠে লড়াই দেখা হবে না’, রোহিত শর্মাকে নিয়ে আবেগপ্রবণ হয়ে গেলেন বাটলার!

ভারতের রোহিত শর্মা আর ইংল্যান্ডের জস বাটলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। যদিও মাঠের লড়াইয়ের বাইরে তাঁদের একে অপরের প্রতি শ্রদ্ধা বরাবরই লক্ষণীয়। এবার রোহিত শর্মার সই করা জার্সি পেয়ে ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার আবেগঘন বার্তা দিলেন। কী লিখলেন তিনি?

Jos Buttler speaks about Rohit Sharma
Jos Buttler speaks about Rohit Sharma

ভারতের রোহিত শর্মা আর ইংল্যান্ডের জস বাটলারের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের। যদিও মাঠের লড়াইয়ের বাইরে তাঁদের একে অপরের প্রতি শ্রদ্ধা বরাবরই লক্ষণীয়। এবার রোহিত শর্মার সই করা জার্সি পেয়ে ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার আবেগঘন বার্তা দিলেন।

রোহিতের সই করা জার্সি নিয়ে কী লিখলেন বাটলার?

ইংল্যান্ড সফরে ওয়ান ডে সিরিজে সম্প্রতি টিম ইন্ডিয়ার হয়ে খেলেছিলেন রোহিত শর্মা আর বিরাট কোহলি। জল্পনা চলছে, সেই সফরই হয়ত ইংল্যান্ডের মাটিতে তাঁদের দেশের জার্সিতে শেষ সফর। তারই মধ্যে রোহিতের থেকে সই করা একটি জার্সি উপহার পেয়ে বাটলার নিজের অনুভূতির কথা প্রকাশ করলেন।

রোহিতের জার্সি বরাবরই নিজের কাছে রাখতে চেয়েছিলেন বাটলার!

বাটলার এদিন জানান, তিনি প্রতিপক্ষ দলের এমন এক ক্রিকেটারের জার্সি সবসময় রাখতে চেয়েছিলেন নিজের সংগ্রহে। দুর্দান্ত ক্রিকেটার হিসেবে রোহিতকে উল্লেখ করে তিনি বলেন, তাঁর কাছে চিরকাল এই জার্সি মূল্যবান সম্পদ হয়ে রয়ে যাবে। একইসঙ্গে আক্ষেপ প্রকাশ করে বাটলার বলেন, ভবিষ্যতে রোহিতের বিপক্ষে আর মাঠে নামার সুযোগ আসবে কি না, সেটা তিনি জানেন না।

রোহিতের জার্সি পেয়ে আবেগাপ্লুত বাটলার:

ইংল্যান্ডের তারকা জার্সি পাওয়ার মুহূর্তের কথাও জানালেন। তিনি বলেন, যখন তিনি ভারতীয় দলের ড্রেসিংরুমে যান, তখন ফোনে কথা বলছিলেন রোহিত। তাঁকে দেখেই ফোন রেখে দিয়ে রোহিত বাটলারের কাছে দুঃখপ্রকাশ করেন। তারপর রোহিতের কাছে সই করা একটি জার্সি চান বাটলার। অনুরোধ শুনেই নিজের জার্সিতে রোহিত সই করে দিয়ে সেটি উপহার দেন বাটলারকে।

জার্সিতে কী লিখেছেন রোহিত?

রোহিত ওই জার্সিতে লেখেন, ‘প্রিয় জস, তোমার সাথে ও তোমার বিপক্ষে খেলার সময়টা আমি দারুণ উপভোগ করেছি।’

আরো পড়ুন: কার মাথায় উঠল অধিনায়কত্বের মুকুট? এশিয়া কাপের জন্য দল ঘোষণা হতেই বড় চমক দিল বিসিসিআই!

রোহিত ও বাটলারের বন্ধুত্ব:

আইপিএলেও দীর্ঘদিনের পরিচয় রোহিত ও বাটলারের। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে দুজনে একই দলে খেলার সঙ্গে সঙ্গে দেশের হয়ে একে অপরের বিরুদ্ধে তাঁরা মুখোমুখি হয়েছেন একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে। তাই দুই তারকার ক্রিকেটীয় সম্পর্কের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তো রয়েইছে, তেমনই পারস্পরিক শ্রদ্ধাও রয়েছে।

ওয়ানডে ক্রিকেটে এখনও খেলতে আগ্রহী রোহিত:

এদিকে ওয়ান ডে ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসর নেওয়া নিয়ে জল্পনা চলছে। ইংল্যান্ড সিরিজে সেঞ্চুরি করার পরও প্রশ্ন উঠেছে তাঁর ভবিষ্যৎ নিয়ে। এখনও রোহিত নিজে খেলতে আগ্রহী রয়েছেন বলেই জানা যাচ্ছে।

রোহিতকে নিয়ে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্ল। তিনি বিরন, এই মুহূর্তে রোহিতের অবসর নিয়ে কোনও প্রশ্নই ওঠে না। আগামী বিশ্বকাপের পরিকল্পনায় রয়েছেন রোহিত, দাবি তাঁর। 

তাই রোহিতের ভবিষ্যৎ কী হবে, সেই নিয়ে জল্পনা থাকলেও বাটলারের আবেগঘন বার্তা ফের মনে করিয়ে দিল, ক্রিকেটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকবেই। তবে দুই কিংবদন্তি তারকার পারস্পরিক সম্মানও অনেকটা গভীর।

আরো পড়ুন: প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্শদীপ, সৌন্দর্যের দিক দিয়ে বলিউড অভিনেত্রীদের হার মানাবে অর্শদীপের গার্লফ্রেন্ড!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে