CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%M3655 ES vs MR▬ +0.00%M3654 HD vs NC▼ −0.02%
নিউজ

প্রেমে হাবুডুবু খাচ্ছেন অর্শদীপ, সৌন্দর্যের দিক দিয়ে বলিউড অভিনেত্রীদের হার মানাবে অর্শদীপের গার্লফ্রেন্ড!

গত কয়েক সপ্তাহ ধরেই টিম ইন্ডিয়ার তারকা পেসার অর্শদীপ সিংহের ব্যক্তিগত জীবন নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে সমস্ত জল্পনায় ইতি টেনে অর্শদীপ মডেল-অভিনেত্রী সমরীন কৌরের সাথে নিজের সম্পর্কের কথা জনসমক্ষে আনলেন। সোশ্যাল মিডিয়ায় সমরীনের সাথে একটি আদুরে ছবি পোস্ট করে ভারতীয় পেসার তাঁকে নিজের মানুষ বলে উল্লেখ করলেন। এরপরই পোস্টের মন্তব্যবাক্স শুভেচ্ছার বন্যায় ভেসে যায়। কী লিখলেন অর্শদীপ?

Collected Image: Arshdeep Singh
Collected Image: Arshdeep Singh

গত কয়েক সপ্তাহ ধরেই টিম ইন্ডিয়ার তারকা পেসার অর্শদীপ সিং-এর ব্যক্তিগত জীবন নিয়ে জোর জল্পনা চলছিল। অবশেষে সমস্ত জল্পনায় ইতি টেনে অর্শদীপ মডেল-অভিনেত্রী সমরীন কৌরের সাথে নিজের সম্পর্কের কথা জনসমক্ষে আনলেন। সোশ্যাল মিডিয়ায় সমরীনের সাথে একটি আদুরে ছবি পোস্ট করে ভারতীয় পেসার তাঁকে নিজের মানুষ বলে উল্লেখ করলেন। এরপরই পোস্টের মন্তব্যবাক্স শুভেচ্ছার বন্যায় ভেসে যায়।

মডেলিং দিয়ে ক্যারিয়ারের শুরু অর্শদীপের গার্লফ্রেন্ড সমরীনের!

১৯৯৯ সালের ৭ সেপ্টেম্বরে জম্মু-কাশ্মীরে জন্ম নেন সমরীন কৌর।  মডেলিংয়ের জগতে তিনি পরিচিতি তৈরি করেন ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৮’-তে জম্মু-কাশ্মীরের প্রতিনিধিত্ব করার মধ্য দিয়ে। প্রতিযোগিতার শেষ পর্ব পর্যন্ত তিনি পৌঁছেছিলেন। এরপর পুণের সিম্বায়োসিস কলেজ অফ আর্টস অ্যান্ড কমার্স থেকে তিনি বি কম অনার্স সম্পন্ন করেন।

অভিনয় জগতে নাম লিখিয়েছেন সমরীন:

মডেলিংয়ের পাশাপাশি সমরীন অভিনয় জগতেও নিজের জায়গা তৈরি করেছেন। বড় পর্দায় তাঁর আত্মপ্রকাশ ঘটে কবীর খান পরিচালিত ‘৮৩’ ছবির মাধ্যমে। তারপর জ়ি ফাইভের ওয়েব সিরিজ ‘নেল পলিশ’ আর পঞ্জাবি ছবি ‘সর্দারজি ২’-তে সমরীন অভিনয় করেন। নানান জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মিউজ়িক ভিডিয়োতেও তাঁকে দেখা গিয়েছে। বাদশা, গুরু রণধাওয়া ও জ়ুবিন নটিয়ালের মতো শিল্পীদের গানের ভিডিয়োতে তিনি অভিনয় করে পরিচিতি বাড়ান।

আরও পড়ুন- নয়া 'হার্দিক পান্ডেয়া' পেয়ে গেল ভারতীয় দল!

সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় এই মডেল-অভিনেত্রী:

সোশ্যাল মিডিয়াতেও এই মডেল-অভিনেত্রী যথেষ্ট সক্রিয়। ফ্যাশন, ভ্রমণ ও জীবনযাপনের নানা মুহূর্ত অনুরাগীদের সঙ্গে নিয়মিত শেয়ার করে নেন তিনি।

আইপিএলে অর্শদীপকে গ্যালারি থেকে সমর্থন করেন সমরীন:

অবশ্য অর্শদীপের সঙ্গে সম্পর্কের গুঞ্জন এই নতুন নয়। আইপিএল ২০২৬ চলাকালীন অর্শদীপকে গ্যালারি থেকে সমর্থন করতে দেখা যায় সমরীনকে। তারপর বহু জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তারপর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে জল্পনা আরও বাড়তে থাকে। তবে এত দিন পর্যন্ত বিষয়টি নিয়ে দু’জনের কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।

ইউটিউবার আশিস চঞ্চলানির সঙ্গেও নাম জড়ায় সমরীনের:

ইতিপূর্বে সমরীনের নাম জড়িয়েছিল ইউটিউবার আশিস চঞ্চলানির সঙ্গেও। কিন্তু দু’জনেই সেই সময় জানান, তাঁরা শুধু ঘনিষ্ঠ বন্ধু। পরবর্তী সময়ে অবশ্য সমরীন জানান, তাঁদের সম্পর্কের সমীকরণ ব্যক্তিগত কারণে বদলে গেছে।

আরও পড়ুন- 'বাচ্চা' বৈভব বলবে কোথায় বোলিং করতে হবে! ৩৫-র শামিকে আর কতটা লজ্জায় ফেলবে বোর্ড?

এবার অর্শদীপের সোশ্যাল মিডিয়ায় করা পোস্টে তাঁদের দুজনের সম্পর্কের বিষয়টি একপ্রকার প্রকাশ্যেই এসে গেল। তাই ভারতীয় ক্রিকেটের মাঠের তারকার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন কৌতূহল তৈরি হয়েছে।

ট্যাগ:Arshdeep Singh

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে