CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%
নিউজ

নয়া 'হার্দিক পান্ডেয়া' পেয়ে গেল ভারতীয় দল!

চোটের জন্য বারবার ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়াকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে। চোট-আঘাত তাঁর ক্রিকেট জীবনে দীর্ঘদিন ধরেই অন্যতম বড় সমস্যা। তাই এখন থেকেই আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তাভাবনা করেই তাঁর বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এবার সেই আলোচনায় উঠে এলেন দিল্লি ক্যাপিটালসের অলরাউন্ডার আশুতোষ শর্মা।

Collected Image: Cricketer Ashutosh Sharma
Collected Image: Cricketer Ashutosh Sharma

চোটের জন্য বারবার ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডেয়াকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে। চোট-আঘাত তাঁর ক্রিকেট জীবনে দীর্ঘদিন ধরেই অন্যতম বড় সমস্যা। তাই এখন থেকেই আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের কথা চিন্তাভাবনা করেই তাঁর বিকল্প নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে।

হার্দিক পান্ডেয়ার বিকল্প হতে পারেন আশুতোষ শর্মা!

কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, হার্দিক পান্ডেয়া-র পাশাপাশি ২০২৭ বিশ্বকাপের জন্য আশুতোষকে একজন বিকল্প ফাস্ট-বোলিং অলরাউন্ডার হিসেবে প্রস্তুত করে রাখতে চায় ভারতীয় টিম ম্যানেজমেন্টের একাংশ। ব্যাটিংয়ের সাথে সাথে বল হাতেও অবদান রাখার ক্ষমতা আর ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত রান করার ক্ষমতার জন্যই বিশেষভাবে তাঁর ওপর নজর রাখা হচ্ছে।

ফিনিশার হিসেবে ক্রিকেট মহলের নজরে আশুতোষ!

 ইতিমধ্যেই আশুতোষ শর্মা ঘরোয়া ক্রিকেট ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের দক্ষতা প্রমাণ করেছেন। বিশেষত ফিনিশার হিসেবে ক্রিকেটমহলের নজর কেড়েছে তাঁর আগ্রাসী ব্যাটিং। পাশাপাশি এই অলরাউন্ডার নিজের কার্যকারিতা প্রমাণ করার চেষ্টা করছেন বল হাতেও।

আরও পড়ুন- 'বাচ্চা' বৈভব বলবে কোথায় বোলিং করতে হবে! ৩৫-র শামিকে আর কতটা লজ্জায় ফেলবে বোর্ড?

বোলিংয়েও সমান দক্ষ আশুতোষ:

 ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে সম্প্রতি সাসেক্সের বিপক্ষে চার উইকেট ও গ্লস্টারশায়ারের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে আশুতোষ নজর কেড়েছেন। তাই শুধু ব্যাটিং নয়, তিনি বোলিংয়েও যে দলের কাজে আসতে পারেন, তা প্রমাণ করেছেন।

২০২৭ বিশ্বকাপের টিম ইন্ডিয়ায় জায়গা পাকা নয় আশুতোষের:

যদিও ২০২৭ বিশ্বকাপের ভারতীয় দলে এখনও নিশ্চিত নয় আশুতোষের জায়গা পাওয়া। হার্দিক পান্ডেয়ার ফিটনেস ও আগামী দিনে তাঁর পারফরম্যান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে নির্বাচকদের সিদ্ধান্তে। একই সঙ্গে ধারাবাহিকভাবে পারফর্ম করে আশুতোষকেও নিজেকে প্রমাণ করতে হবে। 

আরও পড়ুন- অজিঙ্ক রাহানেকে এবার মাসে কত টাকা পেনশন দেবে বিসিসিআই?

আনুষ্ঠানিকভাবে হার্দিক পান্ডেয়ার বিকল্প হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়নি। কিন্তু যদি আগামী দিনে ব্যাটিং আর বোলিং—দুই বিভাগেই আশুতোষ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, ২০২৭ বিশ্বকাপের দৌড়ে বড় দাবিদার হয়ে উঠতে পারেন তিনি। তাই এখন থেকেই আশুতোষ ‘নতুন হার্দিক’ হিসেবে আলোচনায় রয়েছেন ক্রিকেটমহলের একাংশের চোখে। 

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে