CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%
নিউজ

অজিঙ্ক রাহানেকে এবার মাসে কত টাকা পেনশন দেবে বিসিসিআই?

ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ৩৮ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা করেছেন রাহানে। আবেগঘন বার্তায় রাহানে জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে তাঁর যাত্রা শেষ। তবে আগামী দিনে তিনি জুনিয়র ক্রিকেটারদের একজন মেন্টর হিসেবে নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান। কিন্তু কত টাকা পেনশন পাবেন রাহানে জানেন?

Collected Image: Ajinkya Rahane
Collected Image: Ajinkya Rahane

ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্ক রাহানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ৩৮ বছর বয়সেই সব ধরনের ক্রিকেট থেকেই অবসরের ঘোষণা করেছেন রাহানে। আবেগঘন বার্তায় রাহানে জানিয়েছেন, ক্রিকেটার হিসেবে তাঁর যাত্রা শেষ। তবে আগামী দিনে তিনি জুনিয়র ক্রিকেটারদের একজন মেন্টর হিসেবে নিজের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান।

অজিঙ্ক রাহানের ক্রিকেট অধ্যায়!

দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে দেশের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি একদিনের ম্যাচ ও ২০টি টি-২০ খেলেছেন রাহানে। তাঁর অবদান টেস্ট ক্রিকেটে বিশেষভাবে উল্লেখযোগ্য। ৮৫টি টেস্টে তিনি ৫,০৭৭ রান সংগ্রহ করেছে। রয়েছে ১২টি সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার মাটিতে অধিনায়ক হিসেবে ২০২০-২১ সালের ঐতিহাসিক সিরিজ জয়ে রাহানের ভূমিকা আজও ভারতীয় ক্রিকেটে অন্যতম স্মরণীয় অধ্যায়।

ক্রিকেট থেকে আয় করবেন অজিঙ্ক রাহানে!

যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর রাহানের আয় একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে না। বিসিসিআইয়ের প্রাক্তন ক্রিকেটারদের জন্য কল্যাণমূলক ব্যবস্থার আওতায় পেনশনের জন্য যোগ্য তিনি।

আরও পড়ুন- ২০২৭ ওডিআই বিশ্বকাপে কোন কোন ক্রিকেটারের নাম বাদ গেল? কেমন হবে ভারতীয় দল?

প্রাক্তন ক্রিকেটারদের জন্য সর্বোচ্চ মাসিক পেনশন পাবেন রাহানে:

 ২০২২ সালে বিসিসিআই প্রাক্তন ক্রিকেটার এবং আম্পায়ারদের মাসিক পেনশন বৃদ্ধি করে। সেই কাঠামো অনুসারে সর্বোচ্চ স্তরের পেনশন হল মাসে ৭০ হাজার টাকা। 

আজীবন মাসে ৭০ হাজার টাকা পেতে পারেন রাহানে:

রাহানে খেলেছেন ৮৫টি টেস্ট। তাই রাহানে ২৫ বা তার বেশি টেস্ট খেলা প্রাক্তন ক্রিকেটারদের জন্য নির্ধারিত সর্বোচ্চ পেনশন শ্রেণিতে পড়ছেন। অর্থাৎ, বিসিসিআইয়ের কাছ থেকে যোগ্যতার শর্ত পূরণ সাপেক্ষে আজীবন মাসে ৭০ হাজার টাকা পেতে পারেন রাহানে। বছরে এর পরিমাণ দাঁড়াবে প্রায় ৮ লক্ষ ৪০ হাজার টাকা।

বিসিসিআইয়ের চিকিৎসা সংক্রান্ত সুবিধাও পাবেন রাহানে:

তবে শুধু পেনশন নয়, বিসিসিআই-এর চিকিৎসা সংক্রান্ত সুবিধাও রয়েছে প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারদের জন্য। ভারতীয় ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, ১০টিরও বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলা এবং আন্তর্জাতিক ক্রিকেটাররা বিসিসিআইয়ের মাধ্যমে আজীবন সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা খরচের সুবিধা পেয়ে থাকেন।

যদিও রাহানের ক্ষেত্রে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। পেনশন পাওয়ার সঙ্গে সঙ্গে যদি তিনি বিসিসিআইয়ের আওতায় বেতনভুক্ত কোনও দায়িত্ব গ্রহণ করেন, তবে সেই দায়িত্বে থাকার সময়ও প্রযোজ্য হতে পারে পেনশন সংক্রান্ত নিয়ম। দায়িত্ব শেষ হলে আবারও পেনশন পাওয়ার সুযোগ পাবেন তিনি। এই বিষয়টি সংশ্লিষ্ট নিয়ম এবং নিয়োগের ধরন অনুসারে কার্যকর হবে।

আরও পড়ুন- 'বাচ্চা' বৈভব বলবে কোথায় বোলিং করতে হবে! ৩৫-র শামিকে আর কতটা লজ্জায় ফেলবে বোর্ড?

অর্থাৎ, দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ার শেষে ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেও রাহান পাবেন বিসিসিআইয়ের প্রাক্তন ক্রিকেটার কল্যাণ প্রকল্পের আর্থিক নিরাপত্তা। মাসে ৭০ হাজার টাকার পেনশনই হতে পারে ৮৫ টেস্টের অভিজ্ঞ এই তারকা ক্রিকেটারের জন্য অবসর গ্রহণের পর তাঁর অন্যতম বড় বোর্ড সুবিধা।

ট্যাগ:Ajinkya Rahane

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে