CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%
নিউজ

২০২৭ ওডিআই বিশ্বকাপে কোন কোন ক্রিকেটারের নাম বাদ গেল? কেমন হবে ভারতীয় দল?

এখনও বেশ কিছুটা দেরি আছে ২০২৭-আইসিসি ওডিআই বিশ্বকাপ। তবে এখন থেকেই ভারতীয় দল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে আর নামিবিয়ায় আয়োজিত হতে চলা এই বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ তারকা এবং তরুণ প্রতিভার মিশেলে ভারতের সম্ভাব্য ১৫ সদস্যের দল কেমন হতে পারে, সেই নিয়ে উঠে এসেছে এক রূপরেখা। কেমন হতে পারে ১৫ সদস্যের দল?

2027 ODI World Cup Indian Team
2027 ODI World Cup Indian Team

এখনও বেশ কিছুটা দেরি আছে ২০২৭-আইসিসি ওডিআই বিশ্বকাপ। তবে এখন থেকেই ভারতীয় দল নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে আর নামিবিয়ায় আয়োজিত হতে চলা এই বিশ্বকাপকে সামনে রেখে অভিজ্ঞ তারকা এবং তরুণ প্রতিভার মিশেলে ভারতের সম্ভাব্য ১৫ সদস্যের দল কেমন হতে পারে, সেই নিয়ে উঠে এসেছে এক রূপরেখা।

নেতৃত্বে থাকতে পারেন শুভমান গিল!

সম্ভাব্য এই দলে নেতৃত্বে থাকতে পারেন শুভমান গিলের কাঁধে। তাঁর সঙ্গে অভিজ্ঞ বিরাট কোহলি আর রোহিত শর্মা থাকবেন ব্যাটিংয়ের অন্যতম বড় শক্তি হিসেবে। মিডল অর্ডারে শ্রেয়স আইয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। ওপেনিংয়ের বিকল্প হিসেবে তরুণ যশস্বী জয়সওয়াল দলে জায়গা পেতে পারেন।

উইকেটকিপিং বিভাগে থাকতে পারেন কেএল রাহুল!

উইকেটকিপিং বিভাগে কেএল রাহুল হতে পারেন প্রথম পছন্দ। দীর্ঘদিন ধরেই তিনি সফলভাবে দায়িত্ব সামলাচ্ছেন একদিনের ক্রিকেটে উইকেটের পিছনে। তাঁর সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ঈশান কিষাণ থাকতে পারেন। দুজনকেই দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দেখা হচ্ছে তাঁদের ব্যাটিংয়ের একাধিক পজিশনে খেলার দক্ষতার জন্য।

কারা রইলেন অলরাউন্ডার বিভাগে:

অলরাউন্ডার বিভাগেও একাধিক বড় নাম রয়েছে। হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা এই অক্ষর প্যাটেল তো আছেনই, দলে রাখা হতে পারে তরুণ নীতিশ কুমার রেড্ডিকে। যদিও প্রথম একাদশে চারজনের একসঙ্গে খেলার সম্ভাবনা খুবই কম। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী টিম ম্যানেজমেন্টকে সেরা সমন্বয় বেছে নিতে হবে।

স্পিন বিভাগে রইলেন কারা?

স্পিন বিভাগে কুলদীপ যাদবের উপর মূল দায়িত্ব দেওয়া হতে পারে। বিশ্বকাপে ভারতের অন্যতম বড় অস্ত্র হতেই পারে তাঁর বৈচিত্র্যময় বোলিং।

আরো পড়ুন: টেস্ট বিশ্বকাপের লড়াইয়ে চিন্তামুক্ত হতে চাইছে ভারত, তাই শ্রীলঙ্কা সিরিজের আগে সুস্থ হতেই হবে শুভমন-বুমরাহকে!

পেস আক্রমণে থাকছেন কারা?

পেস আক্রমণে জসপ্রীত বুমরাহ আর মহম্মদ সিরাজকে নিয়ে ভারতের মূল শক্তি তৈরি হতে পারে। ফিট থাকলে সম্ভব অভিজ্ঞ মহম্মদ শামির প্রত্যাবর্তন। শামি যদি না থাকেন তাহলে, তৃতীয় পেসারের জায়গা নিতে লড়াই হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা আর ভুবনেশ্বর কুমারের মধ্যে।

সম্ভাব্য ১৫ সদস্যের দল:

অধিনায়ক শুভমান গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডেয়া, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, জসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ আর মহম্মদ শামি।

আরো পড়ুন: রাহানে অবসর নিতেই চাপে কলকাতা, কে হবেন এবার কেকেআরের নতুন অধিনায়ক?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে