CSE
Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%Toss Index452.8▼ −5.00%Match Index1,131.2▼ −5.00%TIX-CTC2686.0▼ −10.00%TIX-SLTO26115.2▲ +6.66%CSA T20 Challenge 2026 · CSXM3665 WAR vs HL▬ +0.00%M3664 WP vs SA-E▬ +0.00%M3663 KNI vs ROC▬ +0.00%M3662 LIM vs HD▬ +0.00%M3661 ZIM-W vs WI-W▬ +0.00%M3660 IND vs WI▬ +0.00%M3659 HL vs NWD▼ −5.00%M3658 KTS vs MT▲ +0.27%M3657 MR vs KNI▼ −3.51%M3656 SWD vs BOR▼ −2.40%
নিউজ

টেস্ট বিশ্বকাপের লড়াইয়ে চিন্তামুক্ত হতে চাইছে ভারত, তাই শ্রীলঙ্কা সিরিজের আগে সুস্থ হতেই হবে শুভমন-বুমরাহকে!

পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুদ্ধে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সামনে। অগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা ভারত। এবার সেই সিরিজের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার শুভমন গিল আর জসপ্রীত বুমরাহ।

Shubman Gill and Jasprit Bumrah in Test Cricket
Shubman Gill and Jasprit Bumrah in Test Cricket

পরের বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের যুদ্ধে টিকে থাকতে হলে শ্রীলঙ্কা সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সামনে। অগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা ভারত। এবার সেই সিরিজের আগে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটার শুভমন গিল আর জসপ্রীত বুমরাহ। চোট ও শারীরিক সমস্যার সঙ্গে দু’জনেই লড়াই করে সুস্থ হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন। কিন্তু হাতে সময় খুব বেশি নেই।

জাসপ্রীত বুমরাহকে সুস্থ করে তুলতে মরিয়া টিম ইন্ডিয়া!

ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের আগে হাঁটু ফুলে যাওয়ায় জসপ্রীত বুমরাহ খেলতে পারেননি। এখন তিনি বেঙ্গালুরুর উৎকর্ষ কেন্দ্রে। তাঁর পুনর্বাসন আর ফিটনেসের কাজ সেখানেই চলছে। তাঁকে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে পুরো প্রস্তুত করে তুলতে এই বিশেষ নজর দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

গুয়াহাটিতে গত বছরের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা-র বিপক্ষে টেস্ট ম্যাচ খেলার পর থেকে বুমরাহকে লাল বলের ক্রিকেটে আর দেখা যায়নি। তাই শুধু চোট সারানো নয়। তাঁর সামনে বড় চ্যালেঞ্জ হল, দীর্ঘ সময় টেস্ট ম্যাচে বল করার মতো করে শরীরকে তৈরি করা।

ধীরে ধীরে বুমরাহর চাপ বাড়বে:

বোর্ডের এক আধিকারিক জানান, বুমরাহ চলতি সপ্তাহ থেকেই বল করা শুরু করবেন। তাঁর বোলিংয়ের ধকল ও কাজের চাপ বাড়ানো হবে ধীরে ধীরে। তাঁর শারীরিক পরিস্থিতির উপর নিয়মিত মেডিক্যাল দল নজর রাখছেন। চিকিৎসকেরা সবুজ সংকেত দিলেই দীর্ঘ স্পেল বল করানো হবে তাঁকে।

পুরোপুরি ফিট করে মাঠে নামানো হবে বুমরাহকে:

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের আগে বুমরাহকে সম্পূর্ণ ভাবে সুস্থ করে তোলাই বোর্ডের প্রধান লক্ষ্য। কারণ এই সিরিজে একটি ম্যাচেও ফল যদি ভারতের বিপক্ষে যায় , তবে আরও কঠিন হয়ে যেতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। সেই জন্য কোনও ঝুঁকি না নিয়ে বুমরাহকেই পুরোপুরি ফিট করে মাঠে নামাতে চায় টিম ম্যানেজমেন্ট।

আরো পড়ুন: আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে বৈভবের 'রাজত্ব' চলছে! ১ নম্বরে কে রয়েছেন জানেন?

ঘাড়ের ব্যথায় ভুগছেন শুভমন গিল!

এদিকে, শুভমন গিলও ঘাড়ের সমস্যায় ভুগছেন। গত বছর কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ম্যাচ চলাকালীন ঘাড়ের ব্যথার জন্য মাঠ ছাড়তে হয় তাঁকে। এমনকি তাঁকে হাসপাতালে ভর্তি করানোর প্রয়োজন পড়ে। পরে আবার গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টেও তিনি খেলতে পারেননি।।

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টে প্রয়োজন শুভমনকে:

বর্তমানেও দীর্ঘ সময় ধীরে ব্যাটিং করলেই বাড়ছে শুভমনের ঘাড়ে ব্যথা। তাই বোর্ডের চিকিৎসকদের সঙ্গে সঙ্গে বাইরের বিশেষজ্ঞের সঙ্গেও তিনি পরামর্শ করছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্টে শুভমনকে পুরোপুরি ফিট অবস্থায় পাওয়াই ভারতের মূল লক্ষ্য।হাতে সময় বেশি নেই। তাই শুভমন ও বুমরাহের প্রধান লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরা।

আরো পড়ুন: জাতীয় দলে দীর্ঘদিন ডাক না পেয়ে অভিমানের জেরেই কি ক্রিকেট জগতকে 'আলবিদা' জানালেন রাহানে?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

“

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে