CSE
Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%Caribbean Premier League 2026 · CSXM3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%M3584 TKR vs GAW +0.63%
নিউজ

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে বৈভবের 'রাজত্ব' চলছে! ১ নম্বরে কে রয়েছেন জানেন?

আন্তর্জাতিক ক্রিকেটে দারুন সূচনার ধারাবাহিকতা বজায় রেখে ভারতের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী আইসিসির সর্বশেষ টি-২০ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বিরাট উত্থান ঘটিয়েছেন।

Indian T20I batsmen
Indian T20I batsmen

আন্তর্জাতিক ক্রিকেটে দারুন সূচনার ধারাবাহিকতা বজায় রেখে ভারতের ১৫ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী আইসিসির সর্বশেষ টি-২০ ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে বিরাট উত্থান ঘটিয়েছেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে একেবারে ২৩০ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ক্যারিয়ারের সেরা ৪৮তম স্থানে।

বৈভবের অবিশ্বাস্য রেটিং পয়েন্ট!

হারারেতে আয়োজিত সিরিজে ৩-০ ব্যবধানে জয় পায় ভারত। সেই সিরিজে ১৫১ রান করে বৈভব 'প্লেয়ার অব দ্য সিরিজ' হন। এখন তাঁর রেটিং পয়েন্ট ৫৩৬।

নিজের জায়গা ফিরে পেলেন ঈশান কিষাণ!

অন্যদিকে, সিরিজে ঝোড়ো ব্যাটিংয়ের পুরস্কার হিসেবে আবারও টি-২০ ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের ভারতের ঈশান কিশান এক নম্বরে ফিরে এসেছেন। সিরিজ চলাকালীন তাঁর রেটিং পৌঁছেছিল ৯১৬ পয়েন্টে। এটি টি-২০ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। সিরিজের শেষে তাঁর রেটিং ৯১০ হলেও, এখনও তিনি দ্বিতীয় স্থানে ৮৪৮ পয়েন্ট নিয়ে3 থাকা পাকিস্তানের সাহিবজাদা ফারহানের থেকে বেশ অনেকটাই এগিয়ে।

সূর্য কুমার যাদব এবং বিরাট কোহলিকেও ছাপিয়ে গেলেন ঈশান:

টি-২০ ব্যাটিং রেটিংয়ের সর্বকালের তালিকায় ৯৩১ পয়েন্ট নিয়ে ভারতের অভিষেক শর্মা এখন শীর্ষে রয়েছেন। তারপরই ইংল্যান্ডের ৯১৯ পয়েন্ট নিয়ে আছেন ডেভিড মালান আর ৯১৬ নিয়ে আছেন ঈশান কিষাণ। তাই এখন ঈশান ছাপিয়ে গিয়েছেন ভারতের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব (৯১২) আর বিরাট কোহলি (৯০৯)-র সর্বোচ্চ রেটিংকেও।

ভারতের আরও দুই ব্যাটার র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন:

র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ভারতের আরও দুই ব্যাটারও। দুই ধাপ উঠে ষষ্ঠ স্থানে রয়েছেন তিলক বর্মা। আর সাত ধাপ এগিয়ে শ্রেয়স আইয়ার উঠে এসেছেন ২৪তম স্থানে। রবি বিষ্ণোই বোলারদের তালিকায় ৩১ ধাপ এগিয়ে গিয়ে উঠে এসেছেন ৪১তম স্থানে।

আরো পড়ুন: জাতীয় দলে দীর্ঘদিন ডাক না পেয়ে অভিমানের জেরেই কি ক্রিকেট জগতকে 'আলবিদা' জানালেন রাহানে?

উন্নতি করেছেন জিম্বাবোয়ের ক্রিকেটাররাও:

উন্নতি পরিলক্ষিত হয়েছে জিম্বাবোয়ের ক্রিকেটারদের মধ্যেও। ছয় ধাপ উঠে রায়ান বার্ল যৌথভাবে ৮৫তম স্থানে। ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে রয়েছেন পেসার ব্লেসিং মুজারাবানি।

এদিকে, পরিবর্তন এসেছে ওডিআই ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও। শীর্ষস্থান খুইয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। আবারও বিশ্বের এক নম্বর ওডিআই ব্যাটার হলেন ভারতের শুভমন গিল।

 উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে টেস্ট র‍্যাঙ্কিংয়েও। ২১ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রিভস বোলারদের তালিকায় ৪৮তম স্থানে রয়েছেন। তিনি অলরাউন্ডারদের তালিকায় নবম স্থানে উঠে এসেছেন। তাছাড়াও সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস, পাকিস্তানের মোহাম্মদ আব্বাস আর ব্যাটার বাবর আজমও।

আরো পড়ুন: বৈভব ফিট নয়? বৈভবের ফিটনেস নিয়ে বড় কথা বলে ফেললেন ভিভিএস লক্ষ্মণ!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে