CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

বৈভব ফিট নয়? বৈভবের ফিটনেস নিয়ে বড় কথা বলে ফেললেন ভিভিএস লক্ষ্মণ!

জিম্বাবোয়ে সফরে ভারতের ১৫ বছর বয়সী তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী দুর্দান্ত পারফরম্যান্স করে ফের নিজের প্রতিভার প্রমাণ দিয়েছন। তবে ভারতের ভারপ্রাপ্ত প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ তাঁর ফিটনেস আরও বেশি উন্নত করার জন্য পরামর্শ দিলেন। হঠাৎ কেন এমন পরামর্শ দিলেন তিনি?

VVS Laxman on Vaibhav Suryavanshi
VVS Laxman on Vaibhav Suryavanshi

জিম্বাবোয়ে সফরে ভারতের ১৫ বছর বয়সী তরুণ ওপেনার বৈভব সূর্যবংশী দুর্দান্ত পারফরম্যান্স করে ফের নিজের প্রতিভার প্রমাণ দিয়েছন। তবে ভারতের ভারপ্রাপ্ত প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ তাঁর ফিটনেস আরও বেশি উন্নত করার জন্য পরামর্শ দিলেন।

ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও সেরা বৈভব সূর্যবংশী!

ইংল্যান্ড সফরের হতাশা কাটিয়ে বৈভব জিম্বাবোয়ে সিরিজে তিনটি টি-২০-তে ১৫১ রান করেন। এই সিরিজে একটি ঝোড়ো ৮১ রানের ইনিংস খেলেন তিনি। এমনকি সর্বকনিষ্ঠ ভারতীয় হিসেবে টি-২০-তে হাফ সেঞ্চুরি করার রেকর্ড গড়ে তিনি সিরিজের সেরা খেলোয়াড় হন। ব্যাটিংয়ের পাশাপাশি তিনি ফিল্ডিংয়েও নজর কেড়েছেন।

চোট পেলেও মাঠ ছাড়তে চাননি বৈভব!

তবে ভিভিএস লক্ষ্মণ-এর মতে, এখন বৈভবকে নিজের সামগ্রিক ফিটনেসে সবথেকে বেশি গুরুত্ব দিতে হবে। তৃতীয় টি-২০-তে একটি ক্যাচ ধরতে গিয়ে বৈভব চোট পেলেও মাঠ ছাড়তে চাননি। তবে দলের ফিজিওর পরামর্শে শেষমেষ মাঠের বাইরে যেতে হয় তাঁকে।

কী জানালেন ভিভিএস লক্ষ্মণ?

ম্যাচ শেষে লক্ষ্মণ জানান, "ওর সবথেকে বড় উন্নতির জায়গা তাঁর সামগ্রিক ফিটনেস। এখনও ও খুবই তরুণ আর নিজের খেলার প্রতিটি দিকেই সে উন্নতি করতে চায়। আজও চোট পাওয়ার পরে ও মাঠে থাকতে চেয়েছিল। তবে দলের জন্য যেকোনো ভাবে অবদান রাখতে চাওয়ার এই মানসিকতাই হল ওর সবচেয়ে বড় শক্তি।"

লক্ষ্মণ আরও বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বৈভবের দ্রুত মানিয়ে নেওয়ায় তিনি মোটেই অবাক হননি। তিনি মনে করেন, আইপিএলে কম বয়সে চাপ সামলানোর অভিজ্ঞতাই আরও পরিণত করে তুলেছে বৈভবকে।

তিনি আরোও বলেন, " আন্তর্জাতিক ম্যাচের মতোই চাপের আইপিএলের ম্যাচ। সেই চাপকে মাত্র ১৪-১৫ বছর বয়সে যেভাবে বৈভব সামলে নিয়েছে, সেটা সত্যিই প্রশংসনীয়। সেই জন্যই এই সিরিজে ওর এমন ধরনের পারফরম্যান্স আমাকে মোটেই অবাক করেনি।"

আরো পড়ুন: শ্রীলঙ্কা সফরের টেস্ট দলে ফিরলেন জাসপ্রীত বুমরাহ ও রবীন্দ্র জাডেজা, প্রথমবার সুযোগ পাচ্ছেন সারাংশ জৈন!

সেঞ্চুরি না করায় হতাশ ছিলেন বৈভব:

সিরিজে সেঞ্চুরি করতে না পারার কারণে খুবই হতাশ ছিলেন বৈভব। সেই বিষয়ে লক্ষ্মণ তাঁকে সাহস জুগিয়েছেন। ভারতীয় কোচ জানান, "আমরা ওকে বলেছি যে, ওর এটা প্রথম সুযোগ নয়, আর শেষ সুযোগও নয়। সামনে অনেক বড় ক্যারিয়ার রয়েছে। প্রতিদিনই নিজেকে উন্নত করার মানসিকতা রয়েছে ওর। আমি নিশ্চিত যে, আগামী দিনে আন্তর্জাতিক ক্রিকেটে একটার পর একটা রেকর্ড ভাঙার ক্ষমতা রয়েছে বৈভবের।"

জিম্বাবোয়ে সফরে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সেই সাফল্যের অন্যতম নায়ক হলেন বৈভব সূর্যবংশী। এবার এশিয়ান গেমসে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে তাঁর দিকেই।

আরো পড়ুন: শামি প্রথম পছন্দ নয়, তাই ৪ বছর পর ভারতীয় দলে ফেরানো হতে পারে এই 'খতরনাক' পেসারকে!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে