CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

শামি প্রথম পছন্দ নয়, তাই ৪ বছর পর ভারতীয় দলে ফেরানো হতে পারে এই 'খতরনাক' পেসারকে!

ভারতীয় ক্রিকেটে এবার চর্চার কেন্দ্রে এলেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। আগামী ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের একদিনের সিরিজে এই সুইং বোলার নাকি জাতীয় দলে ফিরতে পারেন। এমনই দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তাহলে কিসের ওপর ভিত্তি করে এই খবর?

Mohammed Shami and Bhuvneshwar Kumar comeback
Mohammed Shami and Bhuvneshwar Kumar comeback

ভারতীয় ক্রিকেটে এবার চর্চার কেন্দ্রে এলেন অভিজ্ঞ পেসার ভুবনেশ্বর কুমার। আগামী ভারত-ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের একদিনের সিরিজে এই সুইং বোলার নাকি জাতীয় দলে ফিরতে পারেন। এমনই দাবি করা হচ্ছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

ভারতের জার্সিতে কি সত্যিই দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে?

শেষবার ভারতের জার্সিতে ভুবনেশ্বর কুমার খেলেছিলেন ২০২২ সালের নভেম্বর মাসে, ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-২০ ম্যাচে। তারপর জাতীয় দলের বাইরে দীর্ঘ সময় ধরে রয়েছেন তিনি। যদিও ঘরোয়া ক্রিকেট এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পর আবারও জোর জল্পনা শুরু হয়েছে তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে।

দলে জায়গা পাবেন কি মহম্মদ শামি?

অন্যদিকে, অভিজ্ঞ পেসার মহম্মদ শামি-ও এখন জাতীয় দলের বাইরেই রয়েছেন। ফিটনেস ফিরে পাওয়ার পরেও তিনি নির্বাচকদের পরিকল্পনায় জায়গা পাননি দীর্ঘদিন ধরে। ফলে শামির ভবিষ্যৎ নিয়েও ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণার আগে তৈরি হয়েছে বড় কৌতূহল।

আরো পড়ুন: '২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলা উচিত, বয়স কোনো বাধা নয়', রো-কো'কে নিয়ে বড় কথা বলে ফেললেন এই পাকিস্তানী!

তিক্ততা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ভারতের:

সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পরাজয়ের তিক্ত অভিজ্ঞতা হয়েছে টিম ইন্ডিয়া-র। সেই হতাশা কাটিয়ে উঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। সূচি অনুসারে, ২৭ সেপ্টেম্বর থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হবে। সিরিজ চলবে ৩ অক্টোবর পর্যন্ত।

এখন দেখার বিষয় হল, নির্বাচকদের আস্থার প্রতিফলন আদৌ ঘটে কি না। সত্যি যদি জাতীয় দলে ভুবনেশ্বর কুমার ফেরেন, তাহলে ভারতের পেস আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাঁর অভিজ্ঞতা। একই সাথে কী অপেক্ষা করছে মহম্মদ শামির ভাগ্যে, সেদিকেই নজরে রাখছেন ক্রিকেটপ্রেমীদের।

আরো পড়ুন: আইপিএলের ব্র্যান্ড মূল্য ২০.৬ বিলিয়ন ডলার, যার মধ্যে ১ নম্বরে রয়েছে বিরাটদের আরসিবি!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে