CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

'২০২৭ বিশ্বকাপে রোহিত-বিরাটকে খেলা উচিত, বয়স কোনো বাধা নয়', রো-কো'কে নিয়ে বড় কথা বলে ফেললেন এই পাকিস্তানী!

২০২৭ সালের একদিনের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটার বিরাট কোহলি আর রোহিত শর্মার খেলা উচিত বলে জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার জাহির আব্বাস। তিনি মনে করেন, বয়স নয়, ফিটনেস আরও ধারাবাহিক রান করার ক্ষমতাই নির্বাচনের প্রধান মাপকাঠি হওয়া উচিত। আর কী বললেন তিনি?

Zaheer Abbas on Virat Kohli and Rohit Sharma
Zaheer Abbas on Virat Kohli and Rohit Sharma

২০২৭ সালের একদিনের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার দুই তারকা ব্যাটার বিরাট কোহলি আর রোহিত শর্মা-র খেলা উচিত বলে জানালেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার জাহির আব্বাস। তিনি মনে করেন, বয়স নয়, ফিটনেস আরও ধারাবাহিক রান করার ক্ষমতাই নির্বাচনের প্রধান মাপকাঠি হওয়া উচিত।

বয়সকে বাধা হিসেবে মানতে নারাজ জাহির আব্বাস!

এক পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে একটি সাক্ষাৎকারে জাহির আব্বাস জানান, "বিরাট আর রোহিত দু'জনেই হলেন অসাধারণ দক্ষ ক্রিকেটার। ভারতীয় দলের জন্য তাঁদের অভিজ্ঞতা বিরাট সম্পদ। যতদিন তাঁরা ফিট থাকবেন এবং নিয়মিত রান করবেন, ততদিন ধরেই বিশ্বকাপ খেলার পথে তাঁদের দুজনের বয়স কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।"

বিরাট এখনোও ফিট, রোহিতের উচিত ফিটনেসের দিকে খেয়াল রাখা!

তিনি ওই সাক্ষাৎকারে আরও জানান, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট ও রোহিতের সফলভাবে খেলার ফলে তাঁদের মতো ব্যাটারদের কাছে রান করা খুবই স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। জাহির মনে করেন, এখনও বিরাট দারুণ ফিট, আর যদি নিজের ফিটনেসের দিকে রোহিত আরও একটু ধ্যান দেন, তাহলে তিনিও দীর্ঘদিন ধরে খেলতে পারবেন।

রোহিতের ব্যাটিং নিয়ে প্রশংসা করলেন আব্বাস:

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে আর নামিবিয়ায় যৌথভাবে ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ভারতের সাফল্যের জন্য সেই আসরে বিরাট আর রোহিতের অভিজ্ঞতা খুবই গুরুত্বপূর্ণ হবে বলেও মনে করেন জাহির আব্বাসের। তাঁর কথায়, "ইংল্যান্ডের বিপক্ষে রোহিতের সেঞ্চুরি দেখেছি। এখনও তাঁর ব্যাটিং দেখাটা দারুণ উপভোগ্য। অনায়াসে সে যেভাবে টাইমিং করে, সেটা সত্যিই অসাধারণ।"

আরো পড়ুন: আইপিএলের ব্র্যান্ড মূল্য ২০.৬ বিলিয়ন ডলার, যার মধ্যে ১ নম্বরে রয়েছে বিরাটদের আরসিবি!

নতুন নতুন শট আগমনের কথা টি-২০ ক্রিকেটে উল্লেখ করলেও জাহির আব্বাসের মতে, সমস্ত ধরনের ক্রিকেটে সফল হতে চাইলে কভার ড্রাইভ আর কাট শটের মতো ঐতিহ্যবাহী শট এখনও আয়ত্ত করা সমান গুরুত্বপূর্ণ।

পাকিস্তান ক্রিকেটের ভালো সময় আবার ফিরবে, বলছেন আব্বাস:

পাকিস্তান ক্রিকেট নিয়েও জাহির আব্বাস আশাবাদী। তিনি বলেন, টেস্ট দলের অধিনায়ক হিসেবে বাবর আজম ফিরে এলে ইতিবাচক পরিবর্তন আসতে পারে দলের পারফরম্যান্সে। তাঁর কথায়, "বাবর একজন বিশ্বমানের ক্রিকেটার। সে আবার ধারাবাহিকভাবেই রান করতে শুরু করলে পুরো দলের ওপরই তার ইতিবাচক প্রভাব পড়বে। আবার ফিরবে পাকিস্তান ক্রিকেটের ভালো সময়।"

আরো পড়ুন: আচমকাই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বাংলাদেশের দুই পেসার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে