CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

আচমকাই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন নাহিদ-তাসকিন, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন বাংলাদেশের দুই পেসার!

মঙ্গলবার, ২৮ জুলাই রাতে চিকিৎসাজনিত কারণে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা পেসার নাহিদ রানা আর তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামও তাঁদের সঙ্গেই থাকবেন। কেন হঠাৎ অস্ট্রেলিয়া যাচ্ছেন তাঁরা?

Nahid Rana and Taskin Ahmed
Nahid Rana and Taskin Ahmed

মঙ্গলবার, ২৮ জুলাই রাতে চিকিৎসাজনিত কারণে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই তারকা পেসার নাহিদ রানা আর তাসকিন আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলামও তাঁদের সঙ্গেই থাকবেন।

শিনবোনে দীর্ঘদিন ধরে ব্যথায় কাবু নাহিদ রানা!

ইতিপূর্বে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে বাঁ পাশের পেশিতে নাহিদ রানা চোট পাওয়ায় ছিটকে গেছেন অস্ট্রেলিয়া সফর থেকে। কিন্তু তাঁর এই সফরের মূল উদ্দেশ্য চোট নয়। দুই পায়ের শিনবোনে দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন তিনি। বিসিবি সূত্রে খবর, একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হচ্ছে তাঁকে। 

বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ক্যারিয়ারের প্রথম থেকেই শিনবোনের ব্যথা নিয়েই খেলছেন নাহিদ। সেই জন্যই এবার তাঁর সমস্যার বিস্তারিত মূল্যায়ন আর ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনার কারণে অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞের কাছে যেতে হচ্ছে।

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তাসকিন আহমেদও!

অন্যদিকে, অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তাসকিন আহমেদও। তাঁর পুরনো গোড়ালির সমস্যার আরও একবার পরীক্ষা করাতে এই সফর। তবে অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টের দলে তাঁকে রাখা হয়েছে। বিসিবি স্পষ্ট করে জানিয়েছে যে, কাঁধের চোট নয়, বরং দীর্ঘদিন ধরে অ্যাঙ্কেলের সমস্যার থার্ড ওপিনিয়ন নিতেই অস্ট্রেলিয়া যাচ্ছেন তিনি। 

আরো পড়ুন:বস বেবির সাফল্যের মাঝে 'লজ্জার' কারণ হলেন অভিষেক শর্মা! কিন্তু কেন? 

শরিফুল ইসলাম আর লিটন দাসও থাকছেন না:

এদিকে চোটের জন্য বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের অস্ট্রেলিয়া সফর। পুরো সফর থেকেই নাহিদ রানা ছিটকে গেছেন। হ্যামস্ট্রিং চোটের কারণে পেসার শরিফুল ইসলাম প্রথম টেস্টে খেলতে পারবেন না। কাফ ইনজুরির কারণে একইভাবে প্রথম টেস্টে থাকছেন না উইকেটকিপার-ব্যাটার লিটন দাস।

চোট সমস্যার কারণে জর্জরিত বাংলাদেশ:

বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, একের পর এক চোট সমস্যার কারণে অস্ট্রেলিয়া সফরের ১৫ সদস্যের টেস্ট দল চূড়ান্ত করতে অপেক্ষা করতে হয়েছে শেষ মুহূর্ত পর্যন্ত। তাঁর মতে, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভালো প্রস্তুতি নিয়েই বাংলাদেশ মাঠে নামতে চেয়েছিল। তবে ধারাবাহিক চোট সমস্যার কারণে বড় পরিবর্তন আনতে হয়েছে পরিকল্পনায়।

আগামী অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের অনুপস্থিতি। তবুও যে সকল খেলোয়াড়রা রয়েছেন, তাঁদের নিয়েই সেরাটা দেওয়ার প্রত্যাশা রেখেছে টিম ম্যানেজমেন্ট।

আরো পড়ুন: সম্পত্তির পরিমাণ বেড়েই যাচ্ছে বিরাটের, মুম্বইয়ে ১৮ কোটি টাকার ফ্ল্যাট কিনে নিলেন বিরাট-অনুষ্কা!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে