CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

সম্পত্তির পরিমাণ বেড়েই যাচ্ছে বিরাটের, মুম্বইয়ে ১৮ কোটি টাকার ফ্ল্যাট কিনে নিলেন বিরাট-অনুষ্কা!

ফের শিরোনামে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ১৮ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয় করে মুম্বইয়ের অভিজাত বর্সোভা এলাকায় এই তারকা দম্পতি একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ শেষ করে ভারতে ফেরার পরই প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন সম্পত্তি কেনার এই সুখবর। কেমন দেখতে হল বিরুষ্কার নতুন ফ্ল্যাট?

Anushka Sharma and Virat Kohli new property
Anushka Sharma and Virat Kohli new property

ফের শিরোনামে ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি আর বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। ১৮ কোটি ২৯ লক্ষ টাকা ব্যয় করে মুম্বইয়ের অভিজাত বর্সোভা এলাকায় এই তারকা দম্পতি একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন। ইংল্যান্ডের বিপক্ষে এক দিনের সিরিজ শেষ করে ভারতে ফেরার পরই প্রকাশ্যে এসেছে তাঁদের নতুন সম্পত্তি কেনার এই সুখবর।

বিশাল এরিয়ার ফ্ল্যাটের জন্যস্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি দিয়েছেন বিরাট!

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গডরেজ স্কাইশোর টাওয়ারের ২৪ তলায় এখন কোহলি-অনুষ্কার নতুন ঠিকানা। প্রায় ২,৬৪৪ বর্গফুটের কার্পেট এরিয়ার তিন তিনটি গাড়ি রাখার পার্কিংয়ের সুবিধা আছে বিলাসবহুল ফ্ল্যাটের সঙ্গে। ফ্ল্যাটটির রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে গত ২১ জুলাই। স্ট্যাম্প ডিউটি বাবদ ১ কোটি ৯ লক্ষ টাকা দেওয়ার পাশাপাশি, রেজিস্ট্রেশন ফি ৩০ হাজার টাকা বিরাট কোহলি ইতিমধ্যেই পরিশোধ করেছেন। প্রতি বর্গফুটের মূল্য  প্রায় ৬৯,১৫৯ টাকা।

বিরাট-অনুষ্কার প্রতিবেশী হলেন বলিউড অভিনেত্রী তব্বূ!

বহু তারকা ও শিল্পপতি বসবাস করেন মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় ও বিলাসবহুল আবাসন এলাকা হিসেবে সুপরিচিত বর্সোভায়। এবার সেই তালিকায় বিরাট-অনুষ্কার নামও যুক্ত হল। তাঁদের নতুন ফ্ল্যাটের আর এবং বারান্দা থেকে উপভোগ করা যাবে আরব সাগরের মনোরম দৃশ্য। একই আবাসনে প্রায় ১০ কোটি টাকার ফ্ল্যাট রয়েছে বলি অভিনেত্রী তব্বূর।

গত আইপিএল সিজনের বেতনের থেকেও বেশি মূল্য ফ্ল্যাটের:

প্রসঙ্গত উল্লেখ্য, গত আইপিএল সিজনে বিরাট কোহলির বেতন ছিল ১৮ কোটি টাকা। তাঁদের নতুন ফ্ল্যাটের মূল্য এখন সেই অঙ্ককেও ছাড়িয়ে গিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই বিরুষ্কার এই ফ্ল্যাট কেনা আরও বেশি করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।

আরো পড়ুন: ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন নাকি যশস্বী জয়সওয়াল? ক্যাফেতে একসঙ্গে দুজনকে দেখা যেতেই ধোঁয়াশা শুরু!

বিরাট অন্যান্য ফ্ল্যাট ও বাড়ির সমাহার:

যদিও বিরাট-অনুষ্কার একমাত্র বিলাসবহুল সম্পত্তি শুধু এটাই নয়। ২০২২ সালে ৩৭ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে মহারাষ্ট্রের আলিবাগে একটি পাঁচ একরের জমি ক্রয় করেন তাঁরা। পরে কাছেই আরও ১৯ কোটি টাকা দিয়ে অতিরিক্ত আট একর জমি ক্রয় করে সেখানে বিরাট অনুষ্কা নিজেদের স্বপ্নের বাংলো তৈরির কাজ শুরু করেন। তাছাড়াও, মুম্বইয়ের ওরলি এলাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে দুজনের। প্রায় ৮০ কোটি টাকার এক বাড়িও রয়েছে হরিয়ানার গুরুগ্রামে।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা নতুন এই ফ্ল্যাট কেনার মধ্য দিয়ে ফের প্রমাণ করে দিলেন, দেশের অন্যতম সফল এবং জনপ্রিয় তারকা দম্পতি হিসেবে ক্রমশ বিস্তৃত হচ্ছে তাঁদের বিলাসবহুল জীবনযাত্রা আর সম্পত্তির পরিধি।

আরো পড়ুন: ক্রিকেটারেরা দলের গোপন তথ্য দিয়ে দিত, ম্যাচ গড়াপেটা করে অনেক টাকা কামিয়েছি! ভারতে রিয়্যালিটি শো’য়ে ফাঁস এই নেটপ্রভাবীর!

ট্যাগ:Virat Kohli

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে