CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

ম্রুণাল ঠাকুরের সঙ্গে প্রেম করছেন নাকি যশস্বী জয়সওয়াল? ক্যাফেতে একসঙ্গে দুজনকে দেখা যেতেই ধোঁয়াশা শুরু!

বলিউড আর ক্রিকেটের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হল নতুন করে। এবার সেই গুঞ্জনের কেন্দ্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আর টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়ালকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মুম্বইয়ের বান্দ্রার একটি ক্যাফেতে তাঁদের দু'জনকে নিয়ে একটি ভিডিও। বেশ ভাইরাল সেই ভিডিও।

Yashasvi Jaiswal and Mrunal Thakur relationship rumours
Yashasvi Jaiswal and Mrunal Thakur relationship rumours

বলিউড আর ক্রিকেটের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হল নতুন করে। এবার সেই গুঞ্জনের কেন্দ্রে দেখা যাচ্ছে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর আর টিম ইন্ডিয়ার তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল-কে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মুম্বইয়ের বান্দ্রার একটি ক্যাফেতে তাঁদের দু'জনকে নিয়ে একটি ভিডিও।

বান্দ্রার ক্যাফেতে যশস্বী জয়সওয়াল আর ম্রুনাল ঠাকুর!

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে আসছেন। ঠিক সেই সময় ম্রুণাল ঠাকুর ছিলেন ক্যাফের ভেতরে। তারপর থেকেই নেটিজেনদের একাংশ দাবি করেছেন, বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে দু'জনের মধ্যে। কিন্তু এই দাবির সমর্থনে কোনও প্রমাণ এখনও পর্যন্ত সামনে আসেনি।

একই জায়গায় উপস্থিতি মানেই কী তারা সম্পর্ক রয়েছেন?

অন্যদিকে, অনেকেই বলছেন, একই জায়গায় দুজনে উপস্থিত রয়েছেন মানেই যে তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক আছে—এমন সিদ্ধান্তে পৌঁছনো উচিত নয়। তাঁদের মতে, কোনও বিজ্ঞাপন কিংবা কোনও ব্র্যান্ডের প্রচারের জন্যও দু'জন একসাথে থাকতে পারেন।

যশস্বী জয়সওয়াল আর ম্রুণাল ঠাকুরের মধ্যে বয়সের ফারাক!

এই গুঞ্জনের মাঠেই আলোচনায় উঠে এল দু'জনের মধ্যে বয়সের পার্থক্যও। বর্তমানে যশস্বী জয়সওয়ালের বয়স ২৪ বছর আর ম্রুণাল ঠাকুরের বয়স ৩৩। প্রায় ৯ বছরের ব্যবধান রয়েছে তাঁদের মধ্যে। এই নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানান ধরনের মন্তব্য দেখা যাচ্ছে।

আরো পড়ুন: ক্রিকেটারেরা দলের গোপন তথ্য দিয়ে দিত, ম্যাচ গড়াপেটা করে অনেক টাকা কামিয়েছি! ভারতে রিয়্যালিটি শো’য়ে ফাঁস এই নেটপ্রভাবীর!

কী প্রতিক্রিয়া ম্রুণাল ঠাকুর বা যশস্বী জয়সওয়ালের:

যদিও এখনও পর্যন্ত ম্রুণাল ঠাকুর বা যশস্বী জয়সওয়াল এই জল্পনা নিয়ে কেউ কোনও প্রতিক্রিয়া দেননি। তাই তাঁদের সম্পর্ক নিয়ে যেযা আলোচনা হচ্ছে, তার কোনও সরকারি কিংবা নির্ভরযোগ্য নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ইতিমধ্যেই যশস্বী জয়সওয়াল ভারতীয় ক্রিকেটে বিশেষ পরিচিতি তৈরি করেছেন নিজের আক্রমণাত্মক ব্যাটিংয়ের মাধ্যমে। আবার বলিউডের পাশাপাশি দক্ষিণী চলচ্চিত্রেও ম্রুণাল ঠাকুর একজন সফল অভিনেত্রী হিসেবে সুপ্রতিষ্ঠিত। ইতিপূর্বে তাঁর বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল দক্ষিণী অভিনেতা ধনুষের সঙ্গে। পরে অবশ্য সেসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়। এখন আবার যশস্বীর সাথে তাঁর নাম জড়িয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এখনও পর্যন্ত শুধুই গুঞ্জনের পর্যায়েই রয়েছে বিষয়টি।

আরো পড়ুন: বুমরাহ-সহ ৫ তাবড় ক্রিকেটারের চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল বাছতে বেজায় সমস্যায় পড়েছেন সিলেক্টররা!

ট্যাগ:IndiaYashasvi Jaiswal

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে