CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

বুমরাহ-সহ ৫ তাবড় ক্রিকেটারের চোট, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল বাছতে বেজায় সমস্যায় পড়েছেন সিলেক্টররা!

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের আগে মহা চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট আর ফিটনেস সমস্যা নির্বাচকদের মাথাব্যথার মূল কারণ। শ্রীলঙ্কা সফরের জন্য মঙ্গলবারের মধ্যেই ১৫ সদস্যের ভারতীয় টেস্ট দল ঘোষণার কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। যদিও চূড়ান্ত দল গঠনের পূর্বে বোর্ডের চিকিৎসকদের রিপোর্টে নজর রাখছেন প্রধান নির্বাচক অজিত আগরকররা। কী সিদ্ধান্ত নেবেন তাঁরা?

Jasprit Bumrah injury ahead of Test series
Jasprit Bumrah injury ahead of Test series

শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ়ের আগে মহা চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। একের পর এক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের চোট আর ফিটনেস সমস্যা নির্বাচকদের মাথাব্যথার মূল কারণ। শ্রীলঙ্কা সফরের জন্য মঙ্গলবারের মধ্যেই ১৫ সদস্যের ভারতীয় টেস্ট দল ঘোষণার কথা জানিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া। যদিও চূড়ান্ত দল গঠনের পূর্বে বোর্ডের চিকিৎসকদের রিপোর্টে নজর রাখছেন প্রধান নির্বাচক অজিত আগরকররা। 

চোট-আঘাতে জর্জরিত ভারতীয় শিবির!

ইংল্যান্ড সফরের সময় থেকে ভারতীয় শিবির চোট-আঘাতে জর্জরিত। সিরিজের শেষে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে অধিনায়ক শুভমন গিল-ও উদ্বেগ প্রকাশ করেছেন। এখনও সেই সমস্যা কাটেনি। সবথেকে বেশি দুশ্চিন্তা শুরু হয়েছে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরকে নিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে তিনি পুনর্বাসনে রয়েছেন। বিসিসিআই সূত্রে খবর, প্রথম টেস্টে কার্যত তাঁর খেলার সম্ভাবনা নেই। দ্বিতীয় টেস্টে খেলতে তিনি পারবেন কি না, সেটা নির্ভর করছে তাঁর ফিটনেসের উপর।

জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে অনিশ্চয়তা!

অনিশ্চয়তা রয়েছে ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ-র ফিটনেস নিয়ে। হাঁটু ফুলে যাওয়ার জন্য ইংল্যান্ডের বিপক্ষে শেষ এক দিনের ম্যাচে তিনি খেলতে পারেননি। আগামী ৩০ জুলাই সেন্টার অফ এক্সেলেন্সে হবে তাঁর ফিটনেসের পরীক্ষা হবে। চিকিৎসকরা সেই রিপোর্টের ভিত্তিতেই তাঁর শ্রীলঙ্কা সফরে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

সাই সুদর্শন, হর্ষিত রানা আর নীতীশ রেড্ডির ফিটনেস প্রশ্নের মুখে:

তাছাড়াও সাই সুদর্শন, হর্ষিত রানা আর নীতীশ রেড্ডির ফিটনেস নিয়েও রয়েছে প্রশ্ন। শ্রীলঙ্কা সফরে হর্ষিত রানাকে পাওয়া যাবে না বলেই জানা গেছে। প্রথম টেস্টে নীতীশ রেড্ডির খেলার সম্ভাবনা খুব কম। যদিও পুরো সিরিজে সাই সুদর্শনকে পাওয়া যেতে পারে বলে বোর্ড আশাবাদী। যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে তাঁকে ফিটনেস ছাড়পত্র দেওয়া হয়নি।

এই পরিস্থিতিতে সম্ভবত বুমরাহ, ওয়াশিংটন, সুদর্শন আর নীতীশ রেড্ডির নাম রেখেই বিসিসিআই দল ঘোষণা করবে। পরে প্রয়োজনে তাঁদের বদলে বিকল্প ক্রিকেটারকে দলে নেওয়া হতে পারে।

আরো পড়ুন: বৈভবের অহংকার হয়েছে, সিনিয়রকে টুপি কুড়িয়ে আনতে বলল বৈভব! ভাইরাল ভিডিও...!

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ভারতীয় দল:

আগামী ৪ অগস্ট শ্রীলঙ্কার ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে যাবে। সেখানে প্রধান কোচ গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে দল প্রস্তুতি শুরু হবে। মূল সিরিজ শুরুর আগে ভারত একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ১৫ অগস্ট থেকে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট শুরু হবে।

ভারতের অবস্থান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় তেমন স্বস্তিদায়ক নয়। তাই শ্রীলঙ্কার বিপক্ষে এই দুই ম্যাচের সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় দলের কাছে। ফিটনেস সমস্যা কাটিয়ে শক্তিশালী দল গঠন করে টিম ইন্ডিয়া জয়লাভের মধ্য দিয়েই নতুন অধ্যায় শুরু করতে চায়।

আরো পড়ুন: পাকিস্তানের এই বোলারকে কোনো মতেই ছাড়বেন না শাহরুখ, পাক বোলারকে সই করাতেই ছিঃ ছিঃ কান্ড!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে