CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

পাকিস্তানের এই বোলারকে কোনো মতেই ছাড়বেন না শাহরুখ, পাক বোলারকে সই করাতেই ছিঃ ছিঃ কান্ড!

বোলিং অ্যাকশন বিতর্ক উসমান তারিকের নিত্যসঙ্গী। 'দ্য হান্ড্রেড'-এ তাঁর অ্যাকশন নিয়ে বিতর্ক শুরু হলেও সেই বিতর্ককে পাত্তা না দিয়ে ফের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর জন্য শাহরুখ খানের মালিকানাধীন ট্রিনবাগো নাইট রাইডার্স দলে রাখল পাকিস্তানের এই মিস্ট্রি স্পিনারকে। কে এই পাক বোলার?

Shahrukh Khan wants Usman Tariq in his team
Shahrukh Khan wants Usman Tariq in his team

বোলিং অ্যাকশন বিতর্ক উসমান তারিকের নিত্যসঙ্গী। 'দ্য হান্ড্রেড'-এ তাঁর অ্যাকশন নিয়ে বিতর্ক শুরু হলেও সেই বিতর্ককে পাত্তা না দিয়ে ফের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এর জন্য শাহরুখ খানের মালিকানাধীন ট্রিনবাগো নাইট রাইডার্স দলে রাখল পাকিস্তানের এই মিস্ট্রি স্পিনারকে। 

আগের সিজনে সেরা পারফরমার হয়েছিলেন উসমান!

২০২৫ সিজনে টিকেআরের শিরোপা লাভে বড় ভূমিকা নিয়েছিলেন এই উসমান। ১০ টি ম্যাচে ২০ উইকেট তুলে নিয়ে দলের অন্যতম সেরা পারফরমার হয়েছিলেন তিনি। তাঁর রহস্যময় স্পিন আর অস্বাভাবিক বোলিং অ্যাকশন বারবার সমস্যায় ঠেলে দিয়েছে প্রতিপক্ষ ব্যাটারদের। টানা দ্বিতীয় বছরের জন্য সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই তাঁকে দলে নিয়েছে টিকেআর।

বর্তমানে 'দ্য হান্ড্রেড'-এ বার্মিংহাম ফিনিক্সের হয়ে উসমান খেলছেন। সম্প্রতি ট্রেন্ট রকেটসের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার টিম ডেভিড আপত্তি জানান তাঁর বোলিং অ্যাকশন নিয়ে। এজবাস্টনে আয়োজিত সেই ম্যাচে উসমানের একটি ডেলিভারিতে ডেভিড পরাস্ত হওয়ার পরই আম্পায়ারের দৃষ্টি আকর্ষণ করেন।

সিপিএলের সব ম্যাচে খেলতে পারবেন কি উসমান?

এদিকে, 'দ্য হান্ড্রেড' আর সিপিএলের সূচি একই সময়ে হওয়ার জন্য টিকেআরের সব ম্যাচে উসমান খেলতে পারবেন কি না, সেটা এখনও স্পষ্ট নয়।

আরো পড়ুন: অগাস্টেই চাকরি হারাবেন গৌতম গম্ভীর! গম্ভীরের 'চোখরাঙানি' আর চলবে না টিম ইন্ডিয়ায়!

আটটি ক্যারিবীয় অঞ্চলে অনুষ্ঠিত হবে সিপিএল:

আগামী ৭ আগস্ট থেকে সিপিএল ২০২৬ শুরু হচ্ছে। ২০ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে। অ্যান্টিগুয়া ও বারবুডা, জামাইকা, সেন্ট কিটস ও নেভিস, বার্বাডোস, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট ও দ্য গ্রেনাডাইনস এবং ত্রিনিদাদ আর টোবাগো—এই আটটি ক্যারিবীয় অঞ্চলে এবারের আসর অনুষ্ঠিত হবে বলে জানা গিয়েছে।

ট্রিনবাগো নাইট রাইডার্সের সিপিএল ২০২৬-এর স্কোয়াডে থাকছেন: সুনীল নারিন, কাইরন পোলার্ড, আকেল হুসেন, নিকোলাস পুরান, জায়েদ গুলি, ডেক্সটার সোয়াইন, জাস্টিন গ্রিভস, ডমিনিক ড্রেকস, টেরেন্স হাইন্ডস, নাথান এডওয়ার্ড, উসমান তারিক, জশুয়া দা সিলভা, কলিন মুনরো, আব্দুল-রহিম টপিন, অ্যালেক্স হেলস, ম্যাথিউ বেটজকে ও আমাশি ডি সিলভা।

আরো পড়ুন: বৈভবকে নিয়ে সমালোচনা! এবার সমালোকদের মুখ ঘষে দিল 'বস বেবি'!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে