CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

অগাস্টেই চাকরি হারাবেন গৌতম গম্ভীর! গম্ভীরের 'চোখরাঙানি' আর চলবে না টিম ইন্ডিয়ায়!

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ভারতীয় ক্রিকেটের আত্মসমালোচনার পথে হাঁটতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, অগাস্টের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের আয়োজন করতে তৎপর বোর্ড। সেখানেই আয়ারল্যান্ড, ইংল্যান্ড আর জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়ার সামগ্রিক পারফরম্যান্স খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে বলে খবর। আর কী কী জন্য গেল?

Gautam Gambhir could be sacked from Indian Coach role
Gautam Gambhir could be sacked from Indian Coach role

ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে একের পর এক হতাশাজনক পারফরম্যান্সের পর এবার ভারতীয় ক্রিকেটের আত্মসমালোচনার পথে হাঁটতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিভিন্ন প্রতিবেদন অনুসারে, অগাস্টের শুরুতেই একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকের আয়োজন করতে তৎপর বোর্ড। সেখানেই আয়ারল্যান্ড, ইংল্যান্ড আর জিম্বাবোয়ে সফরে টিম ইন্ডিয়া-র সামগ্রিক পারফরম্যান্স খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে প্রধান কোচ গৌতম গম্ভীর-এর ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে বলে খবর।

গৌতম গম্ভীর ও তাঁর কোচিং স্টাফদের নিয়ে বৈঠক!

শুধু গম্ভীরই নন, তাঁর কোচিং টিমের কয়েকজন সদস্যের ভূমিকা এবং ভবিষ্যৎ নিয়েও এই বৈঠকে সিদ্ধান্ত হতে পারে বলে জানা গিয়েছে। বিশেষত ইংল্যান্ড সফরে দলের ধারাবাহিক ব্যর্থতা আর প্রত্যাশার তুলনায় খুবই নিম্নমানের মানের ফিল্ডিং পারফরম্যান্স উদ্বেগ বাড়িয়েছে বোর্ডের। ফলে পর্যালোচনা হতে পারে কোচিং স্টাফের কার্যকারিতা নিয়েও।

কী বললেন বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া?

তবে এখনও পরিস্থিতিকে সংকট হিসেবে মানতে নারাজ বিসিসিআই। বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানান, "এটিকে শুধুই আমরা একটি খারাপ সময় হিসেবে দেখছি।" তিনি মনে করেন, এটি সাময়িক ছন্দপতন। দল এখনও ঘুরে দাঁড়াতে সক্ষম।

গম্ভীর ও তাঁর দল বিশ্রামে, দায়িত্ব পালন করছেন ভিভিএস লক্ষ্মণ!

এদিকে বর্তমানে জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলছে ভারতীয় দল। প্রধান কোচ গৌতম গম্ভীর ও তাঁর সাপোর্ট স্টাফকে এই সিরিজে বিশ্রামে রাখা হয়েছে। দলের দায়িত্ব জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ সামলাচ্ছেন। তাঁর অধীনে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ইতিমধ্যেই ভারত সিরিজ জিতে নিয়েছে এক ম্যাচ বাকি থাকতেই। রবিবার হারারেতে আয়োজিত হবে তৃতীয় তথা শেষ টি-২০ ম্যাচ।

আরো পড়ুন: বৈভবকে নিয়ে সমালোচনা! এবার সমালোকদের মুখ ঘষে দিল 'বস বেবি'!

দায়িত্ব ছাড়তে চান রায়ান টেন ডুশখাতে:

এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে, ব্যক্তিগত কারণে সহকারী কোচ রায়ান টেন ডুশখাতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর দায়িত্ব ছেড়ে দিতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে এই বিষয়ে এখনও বিসিসিআইয়ের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

অন্যদিকে, ভারতের দুর্বল ফিল্ডিং পারফরম্যান্সের জন্য ইংল্যান্ড সফরে জল্পনা শুরু হয়েছে ফিল্ডিং কোচ টি দিলীপের ভবিষ্যৎ নিয়ে। কয়েকটি প্রতিবেদন অনুসারে, বোর্ড তাঁর ভূমিকা নিয়েও পর্যালোচনা করতে পারে।

উল্লেখ্য, ১৯ জুলাই শেষ হয়েছে পাঁচ ম্যাচের টি-২০ আর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিয়ে ইংল্যান্ড সফর। আয়ারল্যান্ড সিরিজের ব্যর্থতা, ইংল্যান্ড সফরের ফলাফল আর সামগ্রিক কোচিং কাঠামো নিয়ে অগাস্টের শুরুতেই বিসিসিআই গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করতে করে বলে জোর আলোচনা চলছে ক্রিকেট মহলে।

আরো পড়ুন: প্রভসিমরনকে সুযোগ দেওয়ার পক্ষে এবার বড় দাবি জানালেন আকাশ চোপড়া!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে