CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

বৈভবকে নিয়ে সমালোচনা! এবার সমালোকদের মুখ ঘষে দিল 'বস বেবি'!

ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টি-২০ সিরিজে হেরে যাওয়ার পর জিম্বাবোয়ের মাটিতে এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারত। রবিবার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে ৩৫ রানে জিম্বাবোয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে নিল শ্রেয়স আইয়ারের দল। কেমন ছিল এদিনের ম্যাচ?

Vaibhav Suryavanshi performance vs Zimbabwe
Vaibhav Suryavanshi performance vs Zimbabwe

ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের বিপক্ষে পরপর দুটি টি-২০ সিরিজে হেরে যাওয়ার পর জিম্বাবোয়ের মাটিতে এবার দুর্দান্ত প্রত্যাবর্তন করল ভারত। রবিবার তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে ৩৫ রানে জিম্বাবোয়েকে হারিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করে নিল শ্রেয়স আইয়ার-এর দল।

ম্যাচের নায়ক ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী!

ভারতের জয়ের নায়ক ছিলেন ১৫ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। বৈভব এদিনের ম্যাচে ধীরগতির উইকেটে ভেবেচিন্তে ব্যাটিং করে, ৫১ বলে ৮১ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি। তাঁর ইনিংসে এদিন ছিল একাধিক দুর্দান্ত শট। তার মধ্যেই সিকান্দার রাজার বিরুদ্ধে ১০২ মিটারের বিরাট ছক্কা আর রিভার্স সুইপে চার সবচেয়ে বেশি নজর কেড়েছে সকলের। ৩১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ইশান কিষাণ (২৯) এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের (২৭) সাথে গুরুত্বপূর্ণ জুটি গড়ে বৈভব ভারতের ইনিংসের ভিত মজবুত করে দেন। তবে শতরান করতে পারলেন না তিনি। 

প্রথমেই ২ রানেই কুপোকাত ভারতের অভিষেক শর্মা!

টসে জিতে প্রথম ব্যাট করতে মাঠে নেমে ভারতের শুরুটা মোটেই ভালো হয়নি। মাত্র ২ রান করে অভিষেক শর্মা সাজঘরে ফেরেন। এদিনও সাম্প্রতিক সময়ে তাঁর ব্যাটে রান না পাওয়া অব্যাহত রইল। তবে বৈভব সূর্যবংশীর দায়িত্বশীল ইনিংস আর শেষের দিকে রিঙ্কু সিংয়ের ১৪ বলে ২৫ রানের দুর্দান্ত ক্যামিওতে ২০ ওভারে ১৯২ রান তোলে ভারত।

ভারতের গড়ে দেওয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে নাজেহাল জিম্বাবোয়ে:

১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে জিম্বাবোয়ে প্রথম থেকেই চাপে পড়ে যায়। প্রথম বলেই গতির ঝড় তুলে ময়াঙ্ক যাদব ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দেন। পরে এক ওভারেই যশ ঠাকুর ডিওন মায়ার্স এবং অধিনায়ক সিকান্দার রাজাকে ফিরিয়ে দেন  ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে মহা বিপাকে পড়ে স্বাগতিকরা।

আরো পড়ুন: প্রভসিমরনকে সুযোগ দেওয়ার পক্ষে এবার বড় দাবি জানালেন আকাশ চোপড়া!

১৫৭ রানেই থেমে গেল জিম্বাবোয়ে:

অপরাজিত ৫৪ রান করেন রায়ান বার্ল। তিনি ওয়েসলি মাধেভেরের সঙ্গে লড়াই চালিয়েও ম্যাচে ফিরতে ব্যর্থ হয় জিম্বাবোয়ে। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৭ রানেই থেমে গিয়েছে তারা।

ভারতের হয়ে ৩ উইকেট নেন ময়াঙ্ক যাদব। আর যশ ঠাকুর নেন ২ উইকেট। যদিও ম্যাচে চারটি ক্যাচ ফেলেন ভারতীয় ফিল্ডাররা। তবুও শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ের জোরে ভারত সহজেই জয় নিশ্চিত করে।

এই জয়ের মধ্য দিয়েই ইংল্যান্ড আর আয়ারল্যান্ডের বিরুদ্ধে হতাশাজনক সিরিজ হারের পর ভারত তার আত্মবিশ্বাস ফিরে পেল। অন্যদিকে, পরপর তিনটি ম্যাচ হেরে গিয়ে খালি হাতেই সিরিজ শেষ করল জিম্বাবোয়ে।

আরো পড়ুন: আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ভারত, ঈশান কিষাণের সামনে রয়েছে একাধিক ঐতিহাসিক রেকর্ডের সুযোগ!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 369 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে