CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

আইসিসি টি-২০ র‍্যাঙ্কিংয়ে ফের শীর্ষে ভারত, ঈশান কিষাণের সামনে রয়েছে একাধিক ঐতিহাসিক রেকর্ডের সুযোগ!

টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল ফের আইসিসি টি-২০ দলীয় র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে উঠে এসেছে। জিম্বাবোয়ের বিপক্ষে চলতি তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-২০তে ৯০ রানের বিরাট জয় পাওয়ার পরই টিম ইন্ডিয়া শীর্ষস্থান পুনরুদ্ধার করে নিয়েছে।

Ishan Kishan ICC T20I ranking
Ishan Kishan ICC T20I ranking

টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দল ফের আইসিসি টি-২০ দলীয় র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানে উঠে এসেছে। জিম্বাবোয়ের বিপক্ষে চলতি তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-২০তে ৯০ রানের বিরাট জয় পাওয়ার পরই টিম ইন্ডিয়া শীর্ষস্থান পুনরুদ্ধার করে নিয়েছে।

দুই সপ্তাহের মধ্যেই ফের সিংহাসন দখল টিম ইন্ডিয়ার!

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ০-৪ ব্যবধানে হারের ফলে এক নম্বর স্থান হারিয়ে ভারত দ্বিতীয় স্থানে নেমে যায়। তবে দুই সপ্তাহের মধ্যেই ফের সিংহাসনে ফিরল তারা। বর্তমানে ভারত আর ইংল্যান্ড, দুই দলেরই রেটিং পয়েন্ট হল ২৬৮। তবে দশমিকের হিসাব অনুসারে ভারত এগিয়ে থেকে শীর্ষস্থান দখল করেছে।

ঈশান কিষাণ আর তিলক বর্মার দুর্দান্ত পারফরম্যান্স!

হারারের দ্বিতীয় টি-২০তে প্রথম ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ২১৯ রান তোলে ভারত। দলের উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ হয়ে সর্বোচ্চ ৮১ রান তোলেন। তাছাড়া মাত্র ২৯ বলে অপরাজিত ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সহ-অধিনায়ক তিলক বর্মা।

বিরাট কোহলির রেকর্ড ভেঙেছে ঈশান কিষাণ:

২০২৬ সালে ভারতের হয়ে টি-২০-তে মোট ৭৮৩ রানে পৌঁছে দিয়েছে ঈশানের এই ৮১ রানের ইনিংস। তার ফলে ২০২২ সালে তিনি বিরাট কোহলি-র করা ৭৮১ রানের রেকর্ড একেবারে ভেঙে এক ক্যালেন্ডার বছরেই ভারতের হয়ে তিনি সর্বাধিক টি-২৯ রান সংগ্রাহকদের তালিকায় এগিয়ে গেছেন।

সূর্যকুমার যাদব আর অভিষেক শর্মার রেকর্ডও ভাঙতে পারেন ঈশান:

এখন ইশানের সামনে শুধুমাত্র সূর্যকুমার যাদব আর অভিষেক শর্মা রয়েছেন। ২০২২ সালে ৩১ ম্যাচে সূর্যকুমার ১,১৬৪ রান করেন। আর ২০২৫ সালে ২১ ম্যাচে করেছিলেন অভিষেক শর্মা করেন ৮৫৯ রান। জিম্বাবোয়ের বিপক্ষে তৃতীয় টি-২০তে বড় ইনিংস খেলতে পারলে ঈশান অভিষেকের রেকর্ডও ভাঙতে পারবেন।

আরো পড়ুন: হার্দিককে নিতে ২০ কোটিরও বেশি খরচ হবে? ডুবে-ব্রেভিস প্যাকেজে লাভবান হবে মুম্বই!

বড় রেকর্ডের সুযোগ ঈশানের কাছে:

দ্বিতীয় ম্যাচে ঝোড়ো ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার জেতা ঈশানের কাছে আরও একটি বড় রেকর্ডের সুযোগ রয়েছে। ভারতের নিয়মিত উইকেটকিপার-ব্যাটার হিসেবে ২০২৬ সালে ১২টি টি-৩০তে তিনি ৩৭০ রান করেছেন। তৃতীয় টি-২০-তে তিনি যদি অন্তত ৬৭ রান করেন, তবে ২০২৪ সালে সঞ্জু স্যামসনের ৪৩৬ রানের রেকর্ড ভেঙে দিয়ে এক ক্যালেন্ডার ইয়ারে ভারতের নিয়মিত উইকেটকিপার-ব্যাটার হিসেবে সর্বাধিক টি-২০ রান করার নতুন নজির গড়বেন তিনি।

এবার তৃতীয় ও শেষ টি-২০তে ভারতের লক্ষ্য শুধুমাত্র সিরিজে হোয়াইটওয়াশ নয়, আরও একটি স্মরণীয় ইনিংস ঈশান কিষাণের ব্যাট থেকেও দেখার অপেক্ষায় রয়েছেন   ক্রিকেটপ্রেমীরা।

আরো পড়ুন: দেওয়ালে পিঠ থেকে গেল পাকিস্তানের, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ ফজল!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে