CSE
Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index601.9 −1.78%Match Index556.3 +2.84%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2664.9 −1.78%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +0.00%M3592 SNP vs SLK +0.00%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

দেওয়ালে পিঠ থেকে গেল পাকিস্তানের, টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ ফজল!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) সিরিজ শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা খেল পাকিস্তান। পিঠের নিচের অংশে বা লোয়ার ব্যাক চোট পেয়ে পাকিস্তান ক্রিকেট দলের তরুণ ওপেনার আবদুল্লাহ ফজল পুরো ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড সফর থেকেই ছিটকে গেছেন বলে খবর। তাঁর বদলে দলে জায়গা পেলেন কে?

Abdullah Fazal-1
Abdullah Fazal-1

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (২০২৫-২৭) সিরিজ শুরু হওয়ার আগেই বিরাট ধাক্কা খেল পাকিস্তান। পিঠের নিচের অংশে বা লোয়ার ব্যাক চোট পেয়ে পাকিস্তান ক্রিকেট দলের তরুণ ওপেনার আবদুল্লাহ ফজল পুরো ওয়েস্ট ইন্ডিজ আর ইংল্যান্ড সফর থেকেই ছিটকে গেছেন বলে খবর।

কিভাবে চোট পেলেন আবদুল্লাহ ফজল?

ট্রিনিদাদের তারৌবায় ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমিতে ২৩ বছর বয়সী এই ব্যাটার অনুশীলনের সময় চোট পেয়েছেন বলে জানা গিয়েছে। পরে এমআরআই স্ক্যান আর চিকিৎসকদের পরীক্ষায় নিশ্চিত হয়েছে যে, তাঁর দীর্ঘ সময় ধরে পুনর্বাসনের প্রয়োজন রয়েছে। তাঁর পরিবর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত নতুন কোনও ক্রিকেটারের নাম ঘোষণা করেনি।

আবদুল্লাহ ফজলের চোট বিরাট ধাক্কা পাকিস্তানের জন্য!

আবদুল্লাহ ফজলের ছিটকে যাওয়া পাকিস্তানের জন্য বিরাট ধাক্কা। গত মে মাসে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেকেই আবদুল্লাহ ফজলের দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করে নজর কেড়েছিলেন। সেই ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনিই ছিলেন।

আওয়াইস জাফরের টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা:

ফজলের অনুপস্থিতিতে আহত সৌদ শাকিলের পরিবর্তে মিডল অর্ডারের ব্যাটার আওয়াইস জাফর দলে সুযোগ পেয়েছেন। তাঁরই টেস্ট অভিষেক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

আরো পড়ুন: টি-২০ ক্রিকেটে সর্বাধিক রানের তালিকার শীর্ষে কোন ৫ ক্রিকেটার রয়েছেন? ভারতীয়র কোনো জায়গায় নেই!

আগের বাংলাদেশ টেস্টে অংশ না নেওয়া ইমাম-উল-হক ফিরেছেন!

অন্যদিকে, এবার ওপেনিংয়ে ফিরতে চলেছেন আগের বাংলাদেশ টেস্টে অংশ না নেওয়া ইমাম-উল-হক। বাংলাদেশের বিরুদ্ধে শেষ টেস্টে ইনিংস শুরু করেছিলেন আজান আওয়াইস আর আবদুল্লাহ ফজল। এখন পর্যন্ত দুটি টেস্টে ইমাম ১৪১ রান করেছেন। তার মধ্যে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। তাঁর সর্বোচ্চ স্কোর হল ৬৬।

২৫ জুলাই প্রথম টেস্ট শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজ আর পাকিস্তানের মধ্যে। বর্তমানে পাকিস্তান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় নবম তথা শেষ স্থানে রয়েছে। আর অষ্টম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

আরো পড়ুন: ZIM vs IND: ভারত মানেই বিশ্বরেকর্ড, ১ বছরের মধ্যে ৯ বার ২০০+ রান করে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া!

ট্যাগ:PakistanAbdullah Fazal

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে