CSE
Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%Toss Index467.7 +2.39%Match Index1,063.2 +4.27%TIX-CPL2651.7 −4.41%TIX-ATOZ26102.5 −0.01%TIX-SLTO26115.2 +6.66%Sri Lanka tour of England 2026 · CSXM3630 ZIM vs AUS +0.00%M3629 JPN vs HK +0.00%M3628 ENG vs SL +4.27%M3627 ZIM-W vs SA-W +4.27%M3626 JPN vs HK +4.27%M3625 JK vs GAW −4.30%M3624 ZIM vs AUS +1.77%M3623 GAW vs ABF −4.48%M3622 ENG vs SL +4.27%M3621 AFG vs IND +2.60%
নিউজ

ZIM vs IND: ভারত মানেই বিশ্বরেকর্ড, ১ বছরের মধ্যে ৯ বার ২০০+ রান করে ইতিহাস গড়ল টিম ইন্ডিয়া!

জিম্বাবোয়ের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়া। টানা দুটি ম্যাচে দুর্দান্ত জয়লাভের পাশাপাশি তারা গড়ে ফেলেছে এক অনন্য বিশ্বরেকর্ড। ভারতীয় দল অধিনায়ক শ্রেয়স আয়ারের নেতৃত্বে প্রমাণ করে দিল, তাদের ব্যাটিং শক্তি সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা। কোন বিশ্বরেকর্ড গড়ল টিম ইন্ডিয়া?

India wins series against Zimbabwe
India wins series against Zimbabwe

জিম্বাবোয়ের বিপক্ষে এক ম্যাচ বাকি থাকতেই টি-২০ সিরিজ নিজেদের নামে করে নিয়েছে টিম ইন্ডিয়া। টানা দুটি ম্যাচে দুর্দান্ত জয়লাভের পাশাপাশি তারা গড়ে ফেলেছে এক অনন্য বিশ্বরেকর্ড।  ভারতীয় দল অধিনায়ক শ্রেয়স আইয়ার-এর নেতৃত্বে প্রমাণ করে দিল, তাদের ব্যাটিং শক্তি সীমিত ওভারের ক্রিকেটে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা।

টি-২০ ক্রিকেটে ভারতের জয়জয়কার!

চলতি বছরে টি-২০ ক্রিকেটে ইতিমধ্যেই ভারত ৯ বার ২০০ বা তার বেশি রান করেছে। ফলস্বরূপ ২০২৪ সালের নিজেদেরই গড়া নজির নিজেরাই স্পর্শ করল টিম ইন্ডিয়া। উল্লেখযোগ্য বিষয়, ২০২৪ আর চলতি বছর, দুটি ক্ষেত্রেই এক বছরে সর্বাধিক ২০০-প্লাস স্কোর করার অনন্য কৃতিত্ব অর্জন করেছে ভারত। পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এক ক্যালেন্ডার বছরে আর কোনও দল এতবার ২০০ কিংবা তার বেশি রান করতেই পারেনি।

আন্তর্জাতিক টি-২০-তেও রেকর্ড ভারতের!

শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-২০-তে সবথেকে বেশি ২০০ কিংবা তার বেশি রান করার রেকর্ডও রয়েছে ভারতের দখলে। এখনও পর্যন্ত মোট ৫২ বার ২০০-প্লাস স্কোর করেছে ভারত, যা বিশ্বরেকর্ড। ২৯ বার এই কীর্তি গড়েছে দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা। ভারতের তুলনায় তারা অনেকটাই পিছিয়ে।

আরো পড়ুন: যারা বৈভব সূর্যবংশীকে নিয়ে খিল্লি করেছিল এবার তাদের মুখের উপর জবাব দিল ১৫ বছর বয়সী বস বেবি!

আরোও এক পরিসংখ্যানে ভারতের আধিপত্য:

ভারতের আধিপত্য আরও স্পষ্ট হয়েছে, অন্য আরেকটি পরিসংখ্যানে। ২০২৩ সালেও ৭ বার ২০০ কিংবা তার বেশি রান করেছিল ভারত। এটি এক বছরের নিরিখে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড। অন্যদিকে, ইংল্যান্ড আর দক্ষিণ আফ্রিকা ২০২২ সালে ও ওয়েস্ট ইন্ডিজ ২০২৪ সালে ২০০-প্লাস স্কোর করেছিল ৬ বার করে।

এই পরিসংখ্যানই প্রমাণ করে দিয়েছে, টি-২০ ক্রিকেটে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় ব্যাটিং লাইনআপ ঠিক কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে। টিম ইন্ডিয়ার আগ্রাসী ব্যাটিং, ধারাবাহিক বড় স্কোর আর রেকর্ড গড়ার ধারাবাহিকতা, সব মিলিয়ে টি-২০ ক্রিকেটে এখন ভারতই রাজা। এক ম্যাচ বাকি থাকতেই জিম্বাবোয়ে সিরিজে  সিরিজ জয় আর, সেই আধিপত্যকেই ফের একবার তুলে ধরল এই বিশ্বরেকর্ড।

আরো পড়ুন: জেলে যেতে হতে পারে ডেভিড ওয়ার্নারকে? মদ্যপ অবস্থায় এ কী করলেন...!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে