CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

যারা বৈভব সূর্যবংশীকে নিয়ে খিল্লি করেছিল এবার তাদের মুখের উপর জবাব দিল ১৫ বছর বয়সী বস বেবি!

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই ইতিহাস লিখলেন ভারতের উদীয়মান তরুণ তারকা বৈভব সূর্যবংশী। জিম্বাবোয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি করে পুরুষদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বয়সে অর্ধ-শতরান করা ব্যাটার হিসেবে এই বাঁহাতি ওপেনার নিজের নাম লেখালেন। কেমন খেললেন বৈভব?

Shreyas Iyer on Vaibhav Suryavanshi
Shreyas Iyer on Vaibhav Suryavanshi

আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ১৫ বছর বয়সেই ইতিহাস লিখলেন ভারতের উদীয়মান তরুণ তারকা বৈভব সূর্যবংশী। জিম্বাবোয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে দুরন্ত হাফ সেঞ্চুরি করে পুরুষদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবথেকে কম বয়সে অর্ধ-শতরান করা ব্যাটার হিসেবে এই বাঁহাতি ওপেনার নিজের নাম লেখালেন।

প্রথম আন্তর্জাতিক টি-২০ হাফ সেঞ্চুরি করলেন বৈভব!

হারারের মাঠে শুরু থেকেই ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে বিধ্বংসী মেজাজে বৈভব ব্যাট করতে শুরু করেন। মাত্র ১৮ বলে তিনি নিজের প্রথম আন্তর্জাতিক টি-২০ হাফ সেঞ্চুরি পূর্ণ করেন  তাঁর এই বিস্ফোরক ইনিংসে ছিল ৪টি চার আর ৪টি ছক্কা। বৈভবের এই বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে মাত্র তিনটি উইকেট হারিয়ে ভারত হাতে ছয় ওভারেরও বেশি সময় থাকতে সহজেই ম্যাচে জিতে যায়।

গিব্রাল্টারের লুইস ব্রুসের রেকর্ড ভেঙে দিলেন বৈভব!

বৈভব মাত্র ১৫ বছর ১১৮ দিন বয়সেই এমন কীর্তি গড়ে গিব্রাল্টারের লুইস ব্রুসের রেকর্ড ভেঙে দিয়েছেন। ২০২১ সালে ব্রুস মাল্টার বিপক্ষে মাত্র ১৬ বছর ৫৬ দিন বয়সে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতরান করেন।

বৈভবে প্রশংসা করলেন শ্রেয়স আইয়ার:

ম্যাচের শেষে ভারতের অধিনায়ক শ্রেয়স আইয়ার তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশীর ভূয়সী প্রশংসা করেন। তাঁর কথায়, "ও একেবারেই নির্ভীক। সে যেভাবে ইনিংস শুরু করে, প্রতিটি বল খেলতে নামে, সেটা সত্যিই অসাধারণ। মাঠে নামলেই চোখে পড়ে ওর আত্মবিশ্বাস।"

জিম্বাবুয়ের বিরুদ্ধে বিধ্বংসী রূপে বৈভব:

প্রসঙ্গত, গত মাসে আয়ারল্যান্ড আর ইংল্যান্ড সিরিজে প্রথমবার ভারতের টি-২০ দলে সুযোগ পেয়েছেন বৈভব। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম তিনটি ম্যাচে ১৪, ১৩ এবং ১৫ রান করলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে সম্পূর্ণ ভিন্ন রূপে তিনি ধরা দিয়েছেন। প্রথম বল থেকেই বৈভব আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি চাপ তৈরি করেন প্রতিপক্ষের বোলারদের ওপর।

ইতিপূর্বে চলতি বছরের জানুয়ারি মাসে একই হারারে মাঠে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে মাত্র ৮০ বলে ১৭৫ রানের এক দারুন ইনিংস খেলেছিলেন বৈভব। একই মাঠেই এবার নতুন ইতিহাস গড়লেন সিনিয়র আন্তর্জাতিক ক্রিকেটেও।

আরো পড়ুন: জেলে যেতে হতে পারে ডেভিড ওয়ার্নারকে? মদ্যপ অবস্থায় এ কী করলেন...!

জিম্বাবুয়ে সফরে ভারতীয় বোলারদের দুর্দান্ত পারফরম্যান্স:

অন্যদিকে, দারুণ পারফরম্যান্স দেখিয়ে ভারতীয় বোলাররাও জিম্বাবোয়েকে ২০ ওভারে ১২৫/৭ রানেই থামিয়ে দেন। তারপরই ভারত বৈভবের ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যে সহজ জয় তুলে নেয়।

অধিনায়ক হিসেবে প্রথম টি-২০ আন্তর্জাতিক জয় শ্রেয়সের:

এই জয়ের মাধ্যমে প্রথম টি-২০ আন্তর্জাতিক জয়ও পেলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। সম্প্রতি যুক্তরাজ্য সফরে জয়ের দেখা পাননি। জিম্বাবোয়ের মাটিতে জয়লাভ করে নতুন অধ্যায় সূচনা করল ভারত।

এবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ আয়োজিত হবে আগামী ২৫ জুলাই, হারারেতেই। সিরিজে ২-০ ব্যবধানের লিড নেওয়াই ভারতের লক্ষ্য। ইতিহাস গড়া কিশোর বৈভবের দিকেও থাকবে নজর।

আরো পড়ুন: এশিয়ান গেমসের আগে দিল্লিতে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে আসবে আফগানিস্তান!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে