CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

জেলে যেতে হতে পারে ডেভিড ওয়ার্নারকে? মদ্যপ অবস্থায় এ কী করলেন...!

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে স্বীকার করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। আদালতে তিনি একথা স্বীকার করেছেন বলে খবর। সিডনিতে চলতি বছরের এপ্রিল মাসে এই ঘটনাটি ঘটে। তবে ওয়ার্নারকে শুনানির জন্য ব্যক্তিগতভাবে হাজির হতে হয়নি আদালতে। তাঁর হয়ে আদালতে আইনজীবী ববি হিল অভিযোগ স্বীকারের কথা জানিয়েছেন। ঘটনাটা ঠিক কী?

David Warner arrested for drunk driving
David Warner arrested for drunk driving

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে স্বীকার করলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার ডেভিড ওয়ার্নার। আদালতে তিনি একথা স্বীকার করেছেন বলে খবর। সিডনিতে চলতি বছরের এপ্রিল মাসে এই ঘটনাটি ঘটে। তবে ওয়ার্নারকে শুনানির জন্য ব্যক্তিগতভাবে হাজির হতে হয়নি আদালতে। তাঁর হয়ে আদালতে আইনজীবী ববি হিল অভিযোগ স্বীকারের কথা জানিয়েছেন।

আইনি সীমার দ্বিগুণেরও বেশি অ্যালকোহলের মাত্রা ওয়ার্নারের শরীরে!

জানা গিয়েছে, গত ৫ এপ্রিলে সিডনিতে নিয়মিত পুলিশি তল্লাশি চলাকালীন সময় থামানো হয় ওয়ার্নারের গাড়ি। প্রথম পরীক্ষায় ওয়ার্নারের শরীরে অ্যালকোহলের উপস্থিতি ধরা পড়ে। তখনই তাঁকে থানায় নিয়ে যাওয়া হয় এবং দ্বিতীয়বার পরীক্ষা নিরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় দেখা গিয়েছে, তাঁর রক্তে আইনি সীমার দ্বিগুণেরও বেশি অ্যালকোহলের মাত্রা ছিল বলে জানা গিয়েছে। 

কী জানালেন ওয়ার্নারের আইনজীবী?

ওয়ার্নারের আইনজীবী জানিয়েছেন, "তিনি জানেন যে, তিনি ভুল করেছেন। তবে এটা ছিল তাঁর বেপরোয়া ও নির্বুদ্ধিতার এক সিদ্ধান্ত। গাড়ি চালানোর পরিবর্তে তাঁর উবারে করে বাড়ি ফেরা উচিত ছিল।" তিনি আরও জানান, "মদ্যপান অপরাধ নয়, তবে সেই অবস্থায় গাড়ি চালানোর সিদ্ধান্তই তাঁর সবচেয়ে বড় ভুল কাজ ছিল।"

আরো পড়ুন: এশিয়ান গেমসের আগে দিল্লিতে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে আসবে আফগানিস্তান!

১৮ আগস্ট ওয়ার্নারের সাজা ঘোষণা!

এই মামলায় আগামী ১৮ আগস্ট সাজা ঘোষণা করা হবে ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নারের বিগ ব্যাশ লিগের দল সিডনি থান্ডারে এই ঘটনার প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর বিরুদ্ধে সচেতনতা প্রচারে যুক্ত থাকার কারণে তাঁর ভবিষ্যৎ দলের অধিনায়ক হিসেবে এই মুহূর্তে অনিশ্চিত হয়ে পড়েছে।

ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জারমনের মন্তব্য:

ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের প্রধান নির্বাহী লি জারমন জানিয়েছেন, "এই অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। নিরাপদে গাড়ি চালানোর পক্ষে সবসময়ই সোচ্চার আমরা। যথাসময়ে ওয়ার্নারের অধিনায়কত্ব নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।"

এই ঘটনায় ডেভিড ওয়ার্নার বিতর্কে জড়িয়ে পড়লেন মাঠের বাইরেও। আগামী ১৮ আগস্টের আদালতের রায় কি হবে, এখন সবার নজর? সিডনি থান্ডারের পরবর্তী সিদ্ধান্ত নিয়েও সকলে চিন্তিত।

আরো পড়ুন: শ্রেয়স আইয়ারের ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি, দ্বিতীয় টি-২০তে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে কী প্ল্যানে নামছে টিম ইন্ডিয়া?

ট্যাগ:David Warner

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে