CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

এশিয়ান গেমসের আগে দিল্লিতে ভারতের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে আসবে আফগানিস্তান!

আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান। সংবাদমাধ্যমের এক প্রতিবেদন অনুসারে, ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে।

India vs Afghanistan series-2026
India vs Afghanistan series-2026

আগামী সেপ্টেম্বরে এশিয়ান গেমসের প্রস্তুতির অংশ হিসেবে ভারত-এর বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের আয়োজন করতে যাচ্ছে আফগানিস্তান

ভারতের মাটিতেই ভারতের বিরুদ্ধে ম্যাচের আয়োজন পাকিস্তানের!

আফগানিস্তানের দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিকাঠামো এখনও পর্যন্ত পর্যাপ্ত নয়। সেই জন্যই দীর্ঘদিন ধরে  ভারতের গ্রেটার নয়ডা, লখনউ, দেরাদুন কিংবা সংযুক্ত আরব আমিরশাহিতে তারা নিজেদের 'হোম' ম্যাচ আয়োজন করে থাকে। তবে এবারই প্রথম ভারতের বিপক্ষে 'হোম' সিরিজের আয়োজক আফগানিস্তান। আবার সেই সিরিজও ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে।

পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা হবে সেপ্টেম্বরে!

মনে করা হচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসে জাপানে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের আগে দুটি দলের প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে এই সিরিজের আয়োজন করা হয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হওয়ার কথা রয়েছে। 

আরো পড়ুন: শ্রেয়স আইয়ারের ভারতের সামনে সিরিজ জয়ের হাতছানি, দ্বিতীয় টি-২০তে জিম্বাবোয়ের বিরুদ্ধে মাঠে কী প্ল্যানে নামছে টিম ইন্ডিয়া?

জুনের ভারত সফরে সব ম্যাচেই হেরেছিল আফগানিস্তান:

প্রসঙ্গত, চলতি বছরের জুনে ভারত সফরে এসে আফগানিস্তান একটি টেস্ট এবং তিনটি একদিনের ম্যাচ খেলেছিল। ওই সফরে সবকটা ম্যাচেই আফগান দল পরাজিত হয়। প্রচণ্ড গরমের মধ্যেও সমালোচনাও হয়েছিল সিরিজ আয়োজন নিয়ে।

শুধু তাই নয়, আফগানিস্তান সিরিজের পর আশানুরূপ ছিল না ভারতীয় দলের পারফরম্যান্সও। নেতৃত্বে আয়ারল্যান্ডের কাছে নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ারের টি-২০ সিরিজে ধাক্কা খাওয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে ৪-০ ব্যবধানে হেরে যায় ভারত। তারপর শুভমন গিল-এর নেতৃত্বে ওডিআই সিরিজেও ১-০ এগিয়ে থেকেও ভারতকে শেষমেষ ২-১ ব্যবধানে সিরিজ হেরে যেতে হয়েছে। এশিয়ান গেমসের আগে তাই আসন্ন ভারত-আফগানিস্তান টি-২০ সিরিজ খুবই গুরুত্বপূর্ণ প্রস্তুতির মঞ্চ দুই দলের কাছেই।

আরো পড়ুন: মহেন্দ্র সিং ধোনির 'রেকর্ড' ভেঙে নয়া ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 738 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে