CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

মহেন্দ্র সিং ধোনির 'রেকর্ড' ভেঙে নয়া ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার!

জিম্বাবোয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সাত উইকেটের দাপুটে জয়ের পাশাপাশি নিজের নাম ইতিহাসের পাতায় লিখিয়ে নিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচে জিতে শুধুমাত্র অধিনায়ক হিসেবেই প্রথম আন্তর্জাতিক টি-২০ জয়ের স্বাদই পেলেন না তিনি, বরং ভেঙে দিয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনির এক বড় রেকর্ডও। কোন রেকর্ড ভাঙলেন তিনি?

Shreyas Iyer matches MS Dhoni's record
Shreyas Iyer matches MS Dhoni's record

জিম্বাবোয়ের বিপক্ষে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সাত উইকেটের দাপুটে জয়ের পাশাপাশি নিজের নাম ইতিহাসের পাতায় লিখিয়ে নিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। ম্যাচে জিতে শুধুমাত্র অধিনায়ক হিসেবেই প্রথম আন্তর্জাতিক টি-২০ জয়ের স্বাদই পেলেন না তিনি, বরং ভেঙে দিয়েছেন কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি-র এক বড় রেকর্ডও। 

ইতিহাসের পাতায় নাম লেখালেন শ্রেয়স আইয়ার!

এই ম্যাচে টসে জয়ী পেয়ে প্রথমে শ্রেয়স বোলিং করার সিদ্ধান্ত নেন। এর মধ্য দিয়ে পুরুষদের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে তিনি অধিনায়ক হিসেবে পরপর প্রথম আটটি ম্যাচে টসে জেতা বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন। তার আগে বাহামাসের গ্রেগরি টেলরের দখলে ছিল এই রেকর্ড। তিনি অধিনায়ক হিসেবে পরপর প্রথম সাতটি টি-২০ ম্যাচে টসে জেতেন।

ধোনির রেকর্ড ভাঙলেন শ্রেয়স!

এতদিন ভারতের ক্ষেত্রে এই নজির মহেন্দ্র সিং ধোনির নামের পাশে ছিল। ২০১০ সালের মে মাস থেকে ধোনি ২০১২ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত পরপরই সাতটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে টসে জেতেন। এবার শ্রেয়স আইয়ার সেই রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়লেন।

শুরুটা মোটেই ভালো ছিল না শ্রেয়সের জন্য:

তবে অধিনায়ক হিসেবে ম্যাচের সূচনাটা একেবারেই সুখকর ছিল না শ্রেয়সের জন্য। আয়ারল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজে হার। তারপর ইংল্যান্ড সফরে ৪-০ ব্যবধানে হেরে যাওয়ার পর শেষমেষ জিম্বাবোয়ের মাটিতে তিনি প্রথম টি-২০ আন্তর্জাতিক জয় পেলেন।

ভারতীয় বোলারদের দাপট:

ম্যাচের প্রথমে ব্যাট করে জিম্বাবোয়ে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ২০ ওভারে ৭ উইকেটে ১২৫ রান করে। ভারতের হয়ে দারুন বোলিং করেন মায়াঙ্ক যাদব। ৪ ওভারে তিনি মাত্র ১৮ রান দিয়ে তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। প্রিন্স যাদব সমানভাবে কার্যকর ছিলেন। তাঁর ঝুলিতেও এসেছে ২টি উইকেট। তাছাড়াও একটি করে উইকেট নিয়েছেন রবি বিষ্ণোই আর শিবম দুবে।

বৈভবের গুরুত্বপূর্ণ অর্ধ-শতরান:

১২৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ১৫ বছরের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী ভারতের জয়ের ভিত গড়ে দেন। মাত্র ১৮ বলে তিনি ঝোড়ো অর্ধশতরান করে আন্তর্জাতিক টি-২০তে সবচেয়ে কম বয়সী ব্যাটার হিসেবে অর্ধ-শতরান বিশ্বরেকর্ড গড়েন। তাঁর ৫০ রানের ইনিংসের সঙ্গে সঙ্গে ২৮ রানে অপরাজিত থেকেঅধিনায়ক শ্রেয়স আইয়ার দলকে মাত্র ১৩.২ ওভারেই জয়ের দোরগোড়ায় পৌঁছে পদেন।

আরো পড়ুন: টি-২০ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় ক্রিস গেইলকে টপকে নাম লেখালেন এই ভারতীয় ক্রিকেটার! 

ম্যাচের শেষে প্রথম জয় প্রসঙ্গে শ্রেয়স আইয়ার জানান,"এই জয় আমাদের কাছে খুবই বিশেষ। সবাই পরিকল্পনা অনুযায়ী দারুন ক্রিকেট খেলেছেন। মায়াঙ্ক শুরু থেকেই দুর্দান্ত বোলিং করেছেন। আর বৈভ যেভাবে নির্ভীকভাবে বৈভব ব্যাট করেছে, তা খুবই অসাধারণ। মাঠে নামলেই চোখে পড়ে ওর আত্মবিশ্বাস।"

প্লেয়ার অব দ্য ম্যাচ মায়াঙ্ক যাদব:

৪ ওভারে ২ উইকেট নিয়ে 'প্লেয়ার অব দ্য ম্যাচ' নির্বাচিত হয়েছেন মায়াঙ্ক যাদব। তাঁর কথায়,"দলের জয়ে অবদান রাখা সবসময় বিশেষ অনুভূতির। হারারের উইকেটে বাউন্স আর সিম মুভমেন্ট ছিল, তা সাহায্য করেছে আমাকে।*

এই জয়ের মাহদমে তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারত। এবার দ্বিতীয় ম্যাচেও জয় পেয়ে সিরিজ জেতার লক্ষ্য শ্রেয়স আইয়ারের দলের।

আরো পড়ুন: জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তিলক বর্মা! কারণ জানলে অবাক হবেন!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে