CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

জিম্বাবুয়েকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তিলক বর্মা! কারণ জানলে অবাক হবেন!

আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে টানা টি-২০ সিরিজ হার থেকে শিক্ষা নিয়ে জিম্বাবুয়ে সফরে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া। সিরিজ শুরু হওয়ার আগেই ভারতের সহ-অধিনায়ক তিলক বর্মা এমনই আত্মবিশ্বাসী বার্তা দিলেন। কী বললেন তিনি?

Tilak Varma comment on Zimbabwe
Tilak Varma comment on Zimbabwe

আয়ারল্যান্ড আর ইংল্যান্ডের বিপক্ষে টানা টি-২০ সিরিজ হার থেকে শিক্ষা নিয়ে জিম্বাবুয়ে সফরে ঘুরে দাঁড়াতে মরিয়া টিম ইন্ডিয়া

নতুন উদ্যম নিয়ে জিম্বাবুয়ে সিরিজে ভারত নামবে মাঠে!

শেষ সাতটি টি-২০ ম্যাচে জয়ের মুখ দেখেনি ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচে হেরে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে পাঁচ ম্যাচের সিরিজে বিশ্বচ্যাম্পিয়নরা ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে। তবে অতীতের কথা ভুলে ফের নতুন উদ্যম নিয়ে জিম্বাবুয়ে সিরিজে ভারত মাঠে নামতে এবার প্রস্তুত।

জিম্বাবুয়ে সিরিজ নিয়ে কী বললেন তিলক বর্মা?

তিলক বর্মা এদিন বলেন, "আমরা গত কয়েকটি সিরিজ থেকে অনেক কিছু শিখেছি। এখন আমাদের একটাই লক্ষ্য, পরিকল্পনা ঠিকভাবে কার্যকর করা, নিজেদের মৌলিক ক্রিকেটে ফিরে যাওয়া আর ফের জয়ের ছন্দে ফেরা। আমরা এই সিরিজে নিজেদের সেরাটা দেবার চেষ্টা করব।"

দলের ব্যাটিং নিয়ে দীর্ঘ সময় ধরে চলা সমালোচনা, বিশেষত তাঁর স্ট্রাইক রেট নিয়ে নানান প্রশ্নেরও জবাব দিলেন তিলক বর্মা। তিনি এদিন বলেন, ব্যক্তিগত পরিসংখ্যান নয়, দলের প্রয়োজনই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ম্যাচের পরিস্থিতি বুঝে খেলেন তিলক বর্মা!

তিলক বর্মা-র কথায়, "সব সময় টি-২০ ক্রিকেটে একইভাবে ব্যাট করা সম্ভব না। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে হয়। যদি দল ইনিংস ধরে রাখতে আমাকে বলে, সেটাই করি আমি। আবার দ্রুত রান প্রয়োজন হলে আক্রমণাত্মক ব্যাটিং করি।"

ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০-তে মাত্র ২৫ বলে ৫৩ রানের দারুণ ইনিংস খেলে তিলক আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। এবার সেই ফর্মই জিম্বাবুয়ের বিপক্ষে কাজে লাগাতে চান তিনি।

আরো পড়ুন: আচমকাই আফগানিস্তান ক্রিকেটে বড়সড় রদবদল, ওয়ানডে অধিনায়কের পদ ছাড়লেন হাশমতুল্লাহ শহিদি!

জিম্বাবুয়েকে সহজ ভাবে নিচ্ছে না ভারত:

যদিও মোটেই জিম্বাবুয়েকে ভারত হালকাভাবে নিচ্ছে না। ২০২৪ সালের সফরের কথা মনে করিয়ে তিলক বলেন, প্রথম ম্যাচে মাত্র ১১৫ রান রক্ষা করে জিম্বাবুয়ে ভারতকে হারিয়েছিল। তবে পরে পরপর চার ম্যাচ জয় পেয়ে সিরিজ নিজেদের দখলে নেয় ভারত।

তিলকের মতে, "খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল জিম্বাবুয়ে। ওরা আগের সফরে আমাদের হারিয়েছিল প্রথম ম্যাচে। তাই তাদের হালকাভাবে নেওয়ার কোন সুযোগ নেই।"

তিনি আরও জানান, প্রায় একই ব্যাটিং লাইনআপ থাকলেও, এবার কিছুটা আলাদা হতে পারে উইকেটের আচরণ। তাই দ্রুত পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে,ভারতের লক্ষ্য নিজেদের সেরা ক্রিকেট খেলা।

আগামী ২৩ জুলাই হারারেতে প্রথম টি-২০ ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ভারত-জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-২০ সিরিজ। ফের এই সিরিজ জিতে জয়ের ধারা বজায় রাখতে  ভারত মরিয়া।

আরো পড়ুন: দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফেরার ইঙ্গিত দিলেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি! আচমকা কেন এত বড় ঘোষণা?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে