দীর্ঘ ১৬ বছর পর ভারতে ফেরার ইঙ্গিত দিলেন আইপিএলের প্রতিষ্ঠাতা ললিত মোদি! আচমকা কেন এত বড় ঘোষণা?
দীর্ঘ ১৬ বছর পর আইপিএলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি ভারতে ফিরে আসার ইচ্ছের কথা প্রকাশ্যে জানালেন। ২০১০ সালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যান। তারপর এই প্রথমবার দেশে ফিরে আসার পরিকল্পনার কথা জানালেন তিনি। ২০০৯ সাল নাগাদ দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজন নিয়ে বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন সংক্রান্ত মামলায় তাঁর পক্ষে গিয়েছে সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়। তার পরই এই ঘোষণা করলেন তিনি। কী জানালেন ললিত মোদি?

দীর্ঘ ১৬ বছর পর আইপিএলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদি ভারতে ফিরে আসার ইচ্ছের কথা প্রকাশ্যে জানালেন। ২০১০ সালে তিনি দেশ ছেড়ে বিদেশে চলে যান। তারপর এই প্রথমবার দেশে ফিরে আসার পরিকল্পনার কথা জানালেন তিনি। ২০০৯ সাল নাগাদ দক্ষিণ আফ্রিকায় আইপিএল আয়োজন নিয়ে বিদেশি মুদ্রা ব্যবস্থাপনা আইন সংক্রান্ত মামলায় তাঁর পক্ষে গিয়েছে সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়।
রায়ের প্রতিক্রিয়ায় কী বললেন ললিত মোদি?
রায়ের প্রতিক্রিয়া দিতে গিয়ে ললিত মোদি জানিয়েছেন, তিনি দীর্ঘ ১৬ বছর ধরে এই আইনি লড়াই চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত জয় হয়েছে সত্যেরই। তাঁর দাবি, তিনি আইপিএলের স্বার্থকে সর্বদা অগ্রাধিকার দিয়েই কাজ করে গিয়েছেন। এতদিন ধরে সেই কারণেই তিনি নিজের অবস্থানে অনড় ছিলেন।
ভারতে ফিরে আসার সম্ভাব্য সময় নিয়ে ইঙ্গিত দিয়েছেন ললিত মোদি!
ললিত মোদি ভারতে ফিরে আসার সম্ভাব্য সময় নিয়েও ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেন, সবটা পরিকল্পনা অনুসারে চললে এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের শুরুতে দেশে ফিরতে পারেন তিনি। অক্টোবরে তাঁর মেয়ের সন্তান জন্মানোর কথা। সেই পারিবারিক দায়িত্ব পালন করে তাঁর ভারতে ফেরার পরিকল্পনা আছে বলে জানান ললিত মোদি।
আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগ ললিত মোদির বিরুদ্ধে:
প্রসঙ্গত, ২০১০ সালে ভারত ত্যাগ করার পর থেকে বিদেশেই বসবাস করছেন ললিত মোদি। আর্থিক অনিয়ম-সহ একাধিক অভিযোগে তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে। তবে সাম্প্রতিক ট্রাইব্যুনালের রায়ের পর নতুন করে জল্পনা শুরু হয়েছে ভারতে তাঁর প্রত্যাবর্তন নিয়ে।
আরো পড়ুন: ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাচ্ছেন ভারতের 'চিনাম্যান' তারকা কুলদীপ যাদব!
আইপিএলের সূচনা ও বিশ্ব ক্রিকেটে টি-২০ লিগে বিরাট অবদান আছে ললিত মোদির:
আইপিএলের সূচনা ও বিশ্ব ক্রিকেটে টি-২০ লিগকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ললিত মোদির ভূমিকা। কিন্তু তাঁর প্রশাসনিক জীবনের শেষের দিকে সামনে আসে একের পর এক বিতর্ক। দুর্নীতি, আর্থিক অনিয়ম, স্বার্থের সংঘাত, ফ্র্যাঞ্চাইজি বরাদ্দ ও সম্প্রচার স্বত্ব সংক্রান্ত অভিযোগের জন্য তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে বিসিসিআই। ২০১৩ সালে আজীবনের জন্য তাঁকে নির্বাসিত করা হয় ক্রিকেট প্রশাসন থেকে।
সাম্প্রতিক আইনি রায় সামনে আসার পর ফের চর্চা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেটের বিতর্কিত প্রভাবশালী ব্যক্তিত্ব ললিত মোদির দেশে ফেরা নিয়ে।
আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপ মহম্মদ শামিই সবার নজর কাড়বেন, শাস্ত্রীর স্কোয়াডে আর কে কে রয়েছেন?




