CSE
Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%Toss Index623.7 +2.03%Match Index579.1 +4.27%TIX-IWTO26108.5 +3.16%TIX-CPL2666.1 +2.03%Caribbean Premier League 2026 · CSXM3594 GAW vs JK +0.00%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%M3589 TKR vs ABF −1.73%M3588 SNP vs BT −0.73%M3587 SA vs ZIM +4.27%M3586 ENG-W vs IRE-W +4.27%M3585 SCO-W vs NLD-W +0.00%
নিউজ

ইংল্যান্ডে কাউন্টি খেলতে যাচ্ছেন ভারতের 'চিনাম্যান' তারকা কুলদীপ যাদব!

প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশ নিতে চলেছেন ভারতের তারকা বাঁহাতি চিনাম্যান স্পিনার কুলদীপ যাদব। ইয়র্কশায়ার ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

Kuldeep Yadav signs for Yorkshire
Kuldeep Yadav signs for Yorkshire

প্রথমবারের মতো ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অংশ নিতে চলেছেন ভারতের তারকা বাঁহাতি চিনাম্যান স্পিনার কুলদীপ যাদব। ইয়র্কশায়ার ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। চলতি সিজনে ওয়ান-ডে কাপ এবং কাউন্টি চ্যাম্পিয়নশিপে তিনি দলের হয়ে মাঠে নামবেন।

কুলদীপ যাদব ইয়র্কশায়ারের হয়ে মাঠে নামবেন!

কুলদীপ ইয়র্কশায়ারের হয়ে প্রথম দফায় ওয়ান-ডে কাপে ২৪ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত পাঁচটি ম্যাচে খেলবেন। তারপর আগস্ট মাসে ভারতের শ্রীলঙ্কা সফরে তাঁর দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশগ্রহণের কথা আছে। সেই সিরিজের শেষে সেপ্টেম্বরে ফের ইংল্যান্ডে ফিরে এসে ইয়র্কশায়ারের হয়ে সিজনের শেষ তিনটি কাউন্টি চ্যাম্পিয়নশিপ ম্যাচে মাঠে নামবেন কুলদীপ যাদব।

আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ওয়াশিংটন সুন্দর বাদ গেলেও সুযোগ পাননি কুলদীপ!

সম্প্রতি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সফরে ভারতের দশটি সাদা বলের ম্যাচে কুলদীপ একটিতেও সুযোগ পাননি। এমনকি চোট পেয়ে ওয়াশিংটন সুন্দর ছিটকে যাওয়ার পরেও একাদশে তাঁকে না রাখায় বিস্ময় তৈরি হয়েছিল ক্রিকেটমহলে।

চুক্তির পর কী জানালেন কুলদীপ?

চুক্তির পরে কুলদীপ জানিয়েছেন, "আমি ইংল্যান্ডের পরিবেশে খেলতে সবসময় উপভোগ করি। ইয়র্কশায়ারের কর্তাদের সঙ্গে কথা বলে দলে যোগ দেওয়ার বিষয়ে আরও উৎসাহিত হয়েছি আমি। দলের সাফল্যে হেডিংলেতে ইতিবাচক অবদান রাখতে মুখিয়ে রয়েছি।"

আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপ মহম্মদ শামিই সবার নজর কাড়বেন, শাস্ত্রীর স্কোয়াডে আর কে কে রয়েছেন?

ভারতের দুটি টি-২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন কুলদীপ:

এখনও পর্যন্ত কুলদীপ ভারতের হয়ে ১৮টি টেস্টে ৭৯টি উইকেট নিয়েছেন। তাঁর গড় ২২.৩৫। আবার ১২১টি ওডিআই ম্যাচে ১৯৪টি উইকেট তুলেছেন তিনি। তাঁর সেরা বোলিং ৬ উইকেট ২৫ রান। তাছাড়াও ভারতের দুটি টি-২০ বিশ্বকাপজয়ী দলে তিনি সদস্যও ছিলেন।

কুলদীপকে নিয়ে কী বললেন ইয়র্কশায়ারের জেনারেল ম্যানেজার গ্যাভিন হ্যামিল্টন?

ইয়র্কশায়ারের জেনারেল ম্যানেজার গ্যাভিন হ্যামিল্টন জানিয়েছেন, "কুলদীপ একজন আন্তর্জাতিক মানের ক্রিকেটার। তাঁর অভিজ্ঞতা আর বাঁহাতি রিস্ট স্পিন এক নতুন মাত্রা যোগ করবে আমাদের বোলিং আক্রমণে। শুষ্ক গ্রীষ্মের জন্য সিজনের শেষ দিকে বড় ভূমিকা নেবে স্পিন বলে মনে করছি আমরা।"

উল্লেখযোগ্য বিষয়, ইয়র্কশায়ারের হয়ে কুলদীপ যাদব খেলতে নামলে, শচীন তেন্ডুলকর, যুবরাজ সিং, চেতেশ্বর পূজারা আর ময়াঙ্ক আগরওয়ালের পর তিনিই হবেন পঞ্চম ভারতীয় ক্রিকেটার যিনি এই ঐতিহ্যবাহী কাউন্টি ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করবেন।

আরো পড়ুন: শ্রীলঙ্কা সফরে গেল পাকিস্তান মহিলা দল, টি-২০তে নতুন অধিনায়ক মুনিবা আলি!

ট্যাগ:YorkshireKuldeep Yadav

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে