CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

শ্রীলঙ্কা সফরে গেল পাকিস্তান মহিলা দল, টি-২০তে নতুন অধিনায়ক মুনিবা আলি!

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ওডিআই এবং টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে। এই সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে পাকিস্তান মহিলা দল। হাম্বানটোটায় ২৩ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত এই পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হবে। অধিনায়কত্বের দায়িত্বে রইলেন কে?

Muneeba Ali Pakistan captain
Muneeba Ali Pakistan captain

আসন্ন শ্রীলঙ্কা সফরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড ওডিআই এবং টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে। এই সফরে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও তিন ম্যাচের টি-২০ আন্তর্জাতিক সিরিজ খেলবে পাকিস্তান মহিলা দল। হাম্বানটোটায় ২৩ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত এই পূর্ণাঙ্গ সিরিজ অনুষ্ঠিত হবে।

ওডিআই আর টি-২০ সিরিজে অধিনায়কত্বে থাকবেন কারা?

ওডিআই সিরিজে নিয়মিত অধিনায়ক ফাতিমা সানা পাকিস্তান মহিলা দল-কে নেতৃত্ব দেবেন। তবে টি-২০ সিরিজে খেলবেন না তিনি। ওডিআই সিরিজ শেষ হলে, ইংল্যান্ডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতা দ্য হান্ড্রেড-এ অংশগ্রহণকারী টি-২০ সিরিজে দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুনিবা আলি

ওডিআই সিরিজ দুই দলের কাছেই খুব গুরুত্বপূর্ণ!

আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৫-২৯-র গুরুত্বপূর্ণ অংশ হল আসন্ন এই ওডিআই সিরিজটি। তাই এই সিরিজের গুরুত্ব দুই দলের কাছেই অনেক বেশি।

সম্প্রতি শেষ হয়ে যাওয়া আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ফাতিমা সানা দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। বিশ্বকাপে ১১টি উইকেট তোলার পাশাপাশি, টুর্নামেন্টের সেরা একাদশেও জায়গা পাওয়া এই অলরাউন্ডার ব্যাট হাতেও ৮৫ রান করেন। সেই ধারাবাহিকতা শ্রীলঙ্কার বিপক্ষেও তিনি ধরে রাখতে চাইবেন।

নতুন মুখ আর তরুণ ক্রিকেটারদের সুযোগ দিল পাকিস্তান নির্বাচকরা:

অন্যদিকে, পাকিস্তান নির্বাচকরা ২০২৮ সালের আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে টি-২০ দলে বড় পরিবর্তন করেছেন। নতুন মুখ আর তরুণ ক্রিকেটারদের সুযোগ দিয়ে টি-২০ দলে মোট আট পরিবর্তন আনা হয়েছে।

পাকিস্তান মহিলা দলের ওডিআই স্কোয়াড:

অধিনায়ক ফাতিমা সানা, গুল ফেরোজা, আয়েশা জাফর, মোমিনা রিয়াসাত, মাহাম আনিস, মুনিবা আলি, নাশরা সান্ধু, নাজিহা আলভি, সাদাফ শামাস, সিদরা আমিন, সায়রা জাবিন, সাইয়েদা আরুব শাহ, উম্মে হানি, তাসমিয়া রুবাব ও ওয়াহিদা আখতার।

আরো পড়ুন: জাসপ্রীত বুমরাহ না থাকলে কী হবে ভারতীয় দলের?

টি-২০ স্কোয়াড:

অধিনায়ক মুনিবা আলি, আয়েশা জাফর, আইমান ফাতিমা, ইমান নাসির, মাহাম আনিস, হুমনা বিলাল, মোমিনা রিয়াসাত, নাশরা সান্ধু, নাজিহা আলভি, শাওয়াল জুলফিকার, সায়রা জাবিন,  তাসমিয়া রুবাব, উম্মে হানি, তুবা হাসান ও ওয়াহিদা আখতার।

সূচি:
প্রথম ওডিআই ২৩ জুলাই 
দ্বিতীয় ওডিআই ২৫ জুলাই 
তৃতীয় ওডিআই ২৮ জুলাই
প্রথম টি-২০ ৩১ জুলাই
দ্বিতীয় টি-২০ ২ আগস্ট
তৃতীয় টি-২০ ৪ আগস্ট। 

 এই সিরিজের মাধ্যমে শ্রীলঙ্কার মাটিতে আইসিসি মহিলা চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করার সঙ্গে সঙ্গে ভবিষ্যতের টি-২০ দল গঠনের লক্ষ্য নিয়েই পাকিস্তান মহিলা ক্রিকেট দল মাঠে নামবে।

আরো পড়ুন: কুলদীপ যাদবকে না খেলানো যে কত বড় ভুল হয়েছিল তা মানলেন শুভমান!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 381 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে