CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

জাসপ্রীত বুমরাহ না থাকলে কী হবে ভারতীয় দলের?

লন্ডনের লর্ডসে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআই ম্যাচে স্পষ্ট হয়ে উঠল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের বোলিং আক্রমণের দুর্বলতা। চোটের জন্য জাসপ্রীত বুমরাহ দলে নেই। তাই ধার দেখা যায়নি ভারতের পেস আক্রমণে।

Jasprit Bumrah sad
Jasprit Bumrah sad

লন্ডনের লর্ডসে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআই ম্যাচে স্পষ্ট হয়ে উঠল ইংল্যান্ডের বিপক্ষে ভারতের বোলিং আক্রমণের দুর্বলতা। চোটের জন্য জাসপ্রীত বুমরাহ দলে নেই। তাই ধার দেখা যায়নি ভারতের পেস আক্রমণে। বিশেষত ইনিংসের মাঝের ওভারগুলিতে উইকেট নেওয়ার পরিকল্পনা আর রান আটকে রাখার ক্ষেত্রে বারবার ব্যর্থ হয়েছে ভারত।

চাপ ধরে রাখতে ব্যর্থ ভারতীয় বোলাররা!

বাম হাঁটুতে চোট সমস্যার জন্য দ্বিতীয় ওডিআই ম্যাচের পর বিশ্রাম দেওয়া হয় বুমরাহকে। তাঁর পরিবর্তে অর্শদীপ সিং সুযোগ পান। শুরুতে প্রসিদ্ধ কৃষ্ণ যা পরপর দুটি মেডেন ওভার করে চাপ তৈরি করেন। অন্য প্রান্ত থেকে ভারতের বোলাররা সেই চাপ ধরে রাখতে ব্যর্থ হন। ফলস্বরূপ ধীরে শুরু করেও ইংল্যান্ডের ওপেনার জ্যাকব বেথেল আর বেন ডাকেট পরে বড় জুটি গড়েন।

তৃতীয় ওডিআই ম্যাচেই কঠিন পরীক্ষায় প্রিন্স যাদব!

ওয়াশিংটন সুন্দরের বদলে দলে আসা প্রিন্স যাদব নিজের তৃতীয় ওডিআই ম্যাচেই কঠিন পরীক্ষার মুখোমুখি হন। প্রথম ওভারেই তিনি ১১ রান দিয়ে বসেন। পুরো ইনিংসে অতিরিক্ত হিসেবে ভারত ২৬ রান উপহার দেয়। তার মধ্যে ছিল ১৬টি ওয়াইড এবং ৯টি লেগ বাই। ইংল্যান্ডের বিশাল সংগ্রহ গড়তে এই অতিরিক্ত রানও সাহায্য করে।

বেথেল আর ডাকেটের ১৯২ রানের উদ্বোধনী জুটির পারফরম্যান্স:

একাধিক রেকর্ড গড়ে বেথেল আর ডাকেটের ১৯২ রানের উদ্বোধনী জুটি। ২০২৩ সালের পর ইংল্যান্ডের প্রথম সেঞ্চুরির উদ্বোধনী জুটি, ভারতের বিপক্ষে ইংল্যান্ডের সর্বোচ্চ উদ্বোধনী জুটি আর লর্ডসে প্রথম উইকেটে সর্বকালের সর্বোচ্চ জুটি হিসেবে তাঁরা নজির গড়েন। 

ভিভ রিচার্ডসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ভাঙলেন ডাকেট:

১৩৫ বলে ১৪১ রান করে ডাকেট আউট হওয়ার আগেই ভেঙে দেন ১৯৭৯ বিশ্বকাপের ফাইনালে লর্ডসের ভিভ রিচার্ডসের সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড। তারপর মাত্র ৪৮ বলে অপরাজিত ৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জো রুট। টানা ষষ্ঠ ওডিআই অর্ধশতরান পূর্ণ করলেন তিনি। জো রুট পুরো সিরিজে ২৪৯ রান করলেও, একবারও তাঁকে ভারত আউট করতে পারেনি।

নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেটে ইংল্যান্ড ৩৮৭ রান তোলে। লর্ডসে ১৯৭৫ সালের বিশ্বকাপের পর সর্বোচ্চ ওডিআই দলগত সংগ্রহ।

আরো পড়ুন: কুলদীপ যাদবকে না খেলানো যে কত বড় ভুল হয়েছিল তা মানলেন শুভমান!

কেমন পারফর্ম করলেন বোলাররা?

ভারতের বোলারদের মধ্যে দুটি উইকেট প্রসিদ্ধ কৃষ্ণ নিলেও ৬৯ রান দেন। প্রিন্স যাদব ৭৯, অর্শদীপ সিং ৭২ এবং গুরনুর ব্রার ৯৭ রান খরচাও করেন। ইংল্যান্ড পাওয়ার প্লেতে ৫৮ রান তোলে। মাঝের ওভারে ২০৩/১ আসে, এবং শেষ ১০ ওভারে ১২৬ রান ওঠে।

এই ম্যাচে ফের প্রশ্ন উঠেছে একাদশে কুলদীপ যাদবকে না রাখার সিদ্ধান্ত নিয়ে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর ১৫টি ওডিআই ম্যাচ খেলেছে ভারত। মাত্র ৮টিতে কুলদীপ খেলেছেন। তাঁকে না সুযোগ দেওয়ার জন্য আরও নিষ্প্রভ হয়ে গিয়েছে ভারতের বোলিং নিয়ে উদ্বেগ বাড়ছে। তারই মাঝে অবশ্যই বড় ধাক্কা বুমরাহর অনুপস্থিতি। তার থেকেও বড় সমস্যা এখন নিয়মিত উইকেট কেনে প্রতিপক্ষকে চাপে রাখতে পারবে এমন বোলিং সমন্বয়।

আরো পড়ুন: বৈভবের উপর এখনও ভরসা আছে! ভারত সঙ্গে নতুন 'ইনিংস' শুরু বৈভব সূর্যবংশীর!

ট্যাগ:IndiaJasprit Bumrah

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে