CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

বৈভবের উপর এখনও ভরসা আছে! ভারত সঙ্গে নতুন 'ইনিংস' শুরু বৈভব সূর্যবংশীর!

ইংল্যান্ড সফর শেষ করেই ভারতের টি-২০ দল এবার নামছে জিম্বাবোয়ে অভিযানে। ইতিমধ্যেই আগামী ২৩ জুলাই থেকেই শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সফরে রওনা হওয়ার মুহূর্তের নানান ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী, সহ-অধিনায়ক তিলক ভার্মা এই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ রয়েছেন। কারা থাকছেন দলে?

Vaibhav Suryavanshi Indian team
Vaibhav Suryavanshi Indian team

ইংল্যান্ড সফর শেষ করেই ভারতের টি-২০ দল এবার নামছে জিম্বাবোয়ে অভিযানে। ইতিমধ্যেই আগামী ২৩ জুলাই থেকেই শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজকে সামনে রেখে ক্রিকেটাররা দেশ ছেড়েছেন। ভারতীয় ক্রিকেট বোর্ড সফরে রওনা হওয়ার মুহূর্তের নানান ছবি প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে তরুণ তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী, সহ-অধিনায়ক তিলক ভার্মা এই অন্তর্বর্তীকালীন প্রধান কোচ ভিভিএস লক্ষ্মণ রয়েছেন।

জিম্বাবোয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার!

বৈভব সূর্যবংশী ইংল্যান্ড সফরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর জিম্বাবোয়ের মাটিতেও এবার তাঁর দিকেই বাড়তি নজর থাকবে। আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়ার হতাশাজনক পারফরম্যান্সের পর জিম্বাবোয়ের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়েই এবার মাঠে নামবে তরুণ ভারতীয় দল।

কোচ হিসেবে ভিভিএস লক্ষ্মণ, সঞ্জুর বদলে প্রভসিমরন সিং!

এই সফরে ভিভিএস লক্ষ্মণ ভারতের প্রধান কোচ হিসেবে দায়িত্ব সামলাবেন। অন্যদিকে, দলে নতুন মুখ হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার প্রভসিমরন সিং সুযোগ পেয়েছেন। সঞ্জু স্যামসনের বদলে স্কোয়াডে তাঁকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সম্ভবত ওপেনিংয়ের দায়িত্বেও তাঁকে দেখা যেতে পারে।

আরো পড়ুন: আমেরিকার বুকে চলল শাহরুখের দাপট! প্রথম মেজর লিগ ক্রিকেট শিরোপা জিতল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স!

বর্তমানে টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার ইংল্যান্ডে ওডিআই সিরিজে ভারতীয় দলের সঙ্গে আছেন। তিনি সিরিজ শেষ হলেই সরাসরি জিম্বাবোয়েতে দলের সঙ্গে যোগ দেবেন। সঙ্গে থাকবেন আরও কয়েকজন ক্রিকেটার।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের টি-২০ দল:

অধিনায়ক শ্রেয়স আইয়ার, সহ-অধিনায়ক তিলক ভার্মা, বৈভব সূর্যবংশী, ঈশান কিষাণ, অভিষেক শর্মা, প্রভসিমরন সিং, শিবম দুবে, হর্ষ দুবে, রিঙ্কু সিং, সূর্যাংশ শেডগে, প্রিন্স যাদব, বরুণ চক্রবর্তী, অশোক শর্মা, যশ ঠাকুর ও মায়াঙ্ক যাদব।

আরো পড়ুন: চোটে জর্জরিত ভারতীয় শিবির, মহা চিন্তায় পড়ে গেলেন শুভমান গিল!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে