CSE
Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%Toss Index588.7 +1.56%Match Index684.6 +4.27%TIX-SAWT26104.2 +4.16%TIX-SATO26103.4 +4.16%TIX-CPL2666.1 +1.56%Caribbean Premier League 2026 · CSXM3606 GAW vs TKR +0.00%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%M3602 GAW vs SLK −0.17%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%
নিউজ

আমেরিকার বুকে চলল শাহরুখের দাপট! প্রথম মেজর লিগ ক্রিকেট শিরোপা জিতল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স!

আমেরিকার মেজর লিগ ক্রিকেট ২০২৬-র ফাইনালে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। প্রথমবারের মতো রুদ্ধশ্বাস ফাইনালে জয় পেয়ে মেজর লিগ ক্রিকেটের শিরোপা জয় করেছে শাহরুখ খানের সহ-মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি। সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন শাহরুখ?

Los Angeles Knight Riders Champion
Los Angeles Knight Riders Champion

আমেরিকার মেজর লিগ ক্রিকেট ২০২৬-র ফাইনালে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। প্রথমবারের মতো রুদ্ধশ্বাস ফাইনালে জয় পেয়ে মেজর লিগ ক্রিকেটের শিরোপা জয় করেছে শাহরুখ খানের সহ-মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি।

শাহরুখ খানের সোশ্যাল মিডিয়া পোস্ট ভাইরাল!

দলের এই ঐতিহাসিক সাফল্যে বলিউড তারকা তথা এলএকেআরের সহ-মালিক শাহরুখ খান উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, "এলএকেআর স্টেডিয়াম, চ্যাম্পিয়নশিপ আর আমেরিকায় ক্রিকেট—অসাধারণ! সুনীল নারিন, আন্দ্রে রাসেল জেসন হোল্ডার, এবং সমগ্র দলকেই অনেক অভিনন্দন জানাই। তোমরা বলেছিলে যে, শুধু অংশগ্রহণ করতে নয়, জিততেই এসেছ। আর সেটাই তোমরা করে দেখিয়েছ। তোমাদের সবাইকেই ভালোবাসি..... করবো, লড়বো, জিতবো!"

নিজের বার্তায় শাহরুখ আমেরিকায় ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথাও তুলে ধরেছেন। তিনি মনে করেন, লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের পাওয়া এই শিরোপা ও নতুন স্টেডিয়াম ক্রিকেটের বিশ্বব্যাপী বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক।

আরো পড়ুন: চোটে জর্জরিত ভারতীয় শিবির, মহা চিন্তায় পড়ে গেলেন শুভমান গিল!

নাইট রাইডার্সের বাংলা শ্লোগান তুলে ধরলেন শাহরুখ!

আবারও শাহরুখ নাইট রাইডার্সের চির পরিচিত সেই বাংলা স্লোগান "করবো, লড়বো, জিতবো" তুলে ধরেছেন দলের জয়ের মানসিকতাকে।

নাইট রাইডার্স ক্রিকেট স্টেডিয়ামের সম্প্রসারণের পরিকল্পনা তৈরি:

প্রসঙ্গত, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস চলতি বছরের জুলাইতে  কাউন্টির পোমোনার ফেয়ারপ্লেক্সে শাহরুখ খান নবনির্মিত নাইট রাইডার্স ক্রিকেট স্টেডিয়ামটি উদ্বোধন করেন। ভবিষ্যতে প্রায় ৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়াম সম্প্রসারণের মধ্য দিয়ে ২০ হাজারেরও বেশি স্থায়ী সিটের পরিকল্পনা রাখা হয়েছে।

এই শিরোপা জেতার মধ্য দিয়ে আমেরিকার মাটিতে নতুন ইতিহাস রচনা করল লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। আন্তর্জাতিক ক্রিকেটে এই ফ্র্যাঞ্চাইজিটি সাফল্যের মুকুটে ফের নতুন পালক যোগ হল।

আরো পড়ুন: অভিষেক শর্মা, অনন্যা পাণ্ডে থেকে বৈভব সূর্যবংশী—উইম্বলডনে ভারতীয় ক্রিকেটার ও বলিউড তারকারা একসাথে!

ট্যাগ:Sunil Narine

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে