CSE
Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%Toss Index637.0 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3601 NAM vs SA +0.00%M3600 GAW vs ABF +0.00%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%
নিউজ

অভিষেক শর্মা, অনন্যা পাণ্ডে থেকে বৈভব সূর্যবংশী—উইম্বলডনে ভারতীয় ক্রিকেটার ও বলিউড তারকারা একসাথে!

শুধু খেলার জন্যই টেনিসের মর্যাদাপূর্ণ আসর উইম্বলডন পরিচিত নয়, বিশ্বজুড়ে উইম্বলডন বিশেষ পরিচিত ফ্যাশনের জন্যও।

Indian Cricketers in Wimbledon
Indian Cricketers in Wimbledon

শুধু খেলার জন্যই টেনিসের মর্যাদাপূর্ণ আসর উইম্বলডন পরিচিত নয়, বিশ্বজুড়ে উইম্বলডন বিশেষ পরিচিত ফ্যাশনের জন্যও। ভারতীয় ক্রিকেটার ও চলচ্চিত্র তারকারা ২০২৬ সালের আসরে তাঁদের আভিজাত্যপূর্ণ পোশাক আর রুচিশীল উপস্থিতির মধ্য দিয়ে আলাদা আকর্ষণ তৈরি করেছেন সেন্টার কোর্টের গ্যালারিতে।

অভিষেক শর্মা:

নিখুঁত একটি ফর্মাল স্যুট পরে ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা উপস্থিত হয়ে প্রশংসা পেয়েছেন। তাঁর পরিপাটি আর মার্জিত ব্যক্তিত্ব মাঠের বাইরেও সকলের নজর কেড়ে নিয়েছে।

যুবরাজ সিং:

উইম্বলডনের ঐতিহ্যবাহী পোশাকের রীতি বজায় রেখে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং অভিজাত সাজে উপস্থিত ছিলেন। ক্রিকেটের গৌরব আর ফ্যাশনের সৌন্দর্যের এক অনন্য মেলবন্ধনকে প্রকাশ করে তাঁর উপস্থিতি।

বৈভব সূর্যবংশী:

কালো স্যুট, সাদা শার্ট আর ডোরাকাটা টাই পরে মাত্র ১৫ বছর বয়সী উদীয়মান ক্রিকেট তারকা বৈভব সূর্যবংশী এই প্রথমবার উইম্বলডনে এসেছিলেন। পরে অবশ্য তিনি জানান, শেষ মুহূর্তে অভিষেক শর্মা তাঁর পোশাকের ব্যবস্থা করে দিয়েছিলেন।

সঞ্জু স্যামসন:

হালকা বেইজ কালারের ডাবল-ব্রেস্টেড পিনস্ট্রাইপ স্যুট, হোয়াইট শার্ট আর মানানসই টাইয়ে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার সঞ্জু স্যামসন নজির উপস্থাপন করলেন অন্যতম সেরা পুরুষ ফ্যাশনে।

শুভমন গিল:

চেক ব্লেজার, হালকা নীল শার্ট সঙ্গে আইভরি রঙের ট্রাউজার্স পরে ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল সহজ অথচ মার্জিত সাজে নজর কেড়ে নিয়েছেন। উইম্বলডনের গ্রীষ্মকালীন ঐতিহ্যের সাথে তাঁর পোশাক দারুণভাবে মানিয়েছে।

অনন্যা পাণ্ডে:

উজ্জ্বল লাল রঙের একটি মার্জিত পোশাকে অভিনেত্রী অনন্যা পাণ্ডে পুরুষদের একক সেমিফাইনালে এসে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর সংযত সাজ আর রুচিশীল উপস্থিতি এবারের উইম্বলডনের অন্যতম আলোচিত ফ্যাশন মোমেন্টে পরিণত হয়।

আরো পড়ুন: Rohit Sharma's New Record: 'বুড়ো' হাড়ের জোর দেখিয়ে দিলেন রোহিত, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন!

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস:

বরাবরের মতোই অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস রুচিশীল গ্রীষ্মকালীন পোশাকে হাজির ছিলেন। কখনও সাদা পোশাকে, কখনও বেইজ রঙের মার্জিত পোশাকে কোর্টসাইড ফ্যাশনের অন্যতম আকর্ষণ তিনি।

শ্রীলীলা:

নেভি-নীল পিনস্ট্রাইপ প্যান্টস্যুট আর সাদা টপ পরে দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা আধুনিক আর আত্মবিশ্বাসী ফ্যাশনের দৃষ্টান্ত স্থাপন করলেন।

কল্যাণী প্রিয়দর্শন:

অন্যদিকে নীল-সাদা পোশাকে প্রথমবার অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শন উইম্বলডনে হাজির হন। গ্রীষ্মকালীন অভিজাত ফ্যাশনে তিনিও ছাপ রাখেন।

খেলার উত্তেজনার সঙ্গে সঙ্গে ২০২৬ সালের উইম্বলডনে ভারতীয় তারকাদের এমন রুচিশীল উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের এই মর্যাদাপূর্ণ আসরে ফ্যাশনের মঞ্চেও সমানভাবে উজ্জ্বল তাঁরা।

আরো পড়ুন: বড়সড় ভুল করে বসল বিসিসিআই!২০২৭ বিশ্বকাপে 'ফুলস্টপ' পড়ে গেল রোহিত শর্মার নামে!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে