CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

Rohit Sharma's New Record: 'বুড়ো' হাড়ের জোর দেখিয়ে দিলেন রোহিত, সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন!

লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারতের অধিনায়ক রোহিত শর্মা গড়লেন নতুন ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে লর্ডসে তিনি ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের নাম লেখালেন। কেমন ছিল এদিনের ম্যাচ?

Rohit Sharma's century at Lords Cricket Ground
Rohit Sharma's century at Lords Cricket Ground

লন্ডনের ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারতের অধিনায়ক রোহিত শর্মা গড়লেন নতুন ইতিহাস। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ওডিআই ম্যাচে দুরন্ত সেঞ্চুরি করে লর্ডসে তিনি ওডিআই ক্রিকেটে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে নিজের নাম লেখালেন।

ওডিআই ক্রিকেটে রোহিতের ভবিষ্যৎ জল্পনায় ইতি!

রোহিতের একদিনের ক্রিকেটের ভবিষ্যৎ দীর্ঘদিন ধরেই নিয়ে নানান জল্পনা চলছিল। অনেকেই ভেবেছিলেন, হয়তো লর্ডসের এই ম্যাচই শেষ ওডিআই হতে পারে রোহিতের ক্যারিয়ারে। তবে রোহিত সব সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে। চাপের মুখে দুর্দান্ত ইনিংস খেলে ভারতীয় অধিনায়ক ভারতের জয়ের আশা টিকিয়ে রাখেন।

ভারতের হয়ে সবথেকে বেশি বয়সে ওডিআই শতরান করা ব্যাটার রোহিত!

এই সেঞ্চুরি করার মাধ্যমে ৩৯ বছর ৮০ দিন বয়সে একাধিক নজির গড়েছেন রোহিত শর্মা। এখন ভারতের হয়ে সবথেকে বেশি বয়সে ওডিআই শতরান করা ব্যাটার হলেন রোহিত শর্মা। শুধু তাই নয়, আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি সংস্করণ মিলিয়ে সবচেয়ে বেশি বয়সে সেঞ্চুরি করা ভারতীয় ব্যাটার হওয়ার রেকর্ড গড়েছেন রোহিত। এর আগে সচিন তেন্ডুলকর ছিলেন এই কীর্তির মালিক। তিনি ওডিআই শতরান করেছিলেন ৩৮ বছর ৩২৭ দিন বয়সে।

ইংল্যান্ডের মাটিতে রোহিতের অষ্টম ওডিআই সেঞ্চুরি:

এটি ইংল্যান্ডের মাটিতে রোহিতের অষ্টম ওডিআই সেঞ্চুরি। এই কীর্তিতে ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার মার্কাস ট্রেসকোথিককে তিনি স্পর্শ করেছেন। ইংল্যান্ডে ওডিআই ক্রিকেটে জো রুটের নামের পাশে সবচেয়ে বেশি ১০টি শতরানের রেকর্ড রয়েছে।

আরো পড়ুন: বড়সড় ভুল করে বসল বিসিসিআই!২০২৭ বিশ্বকাপে 'ফুলস্টপ' পড়ে গেল রোহিত শর্মার নামে!

এর আগে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ৩ উইকেটে ৩৮৭ রানের বিরাট সংগ্রহ গড়ে। দলের হয়ে বেন ডাকেট করেন ১৪১ রান। জ্যাকব বেথেল করেন ৯১ রান।  প্রথম উইকেটে দু'জনে মিলে ১৯২ রানের জুটি গড়েন। তারপর জো রুট অপরাজিত ৭৪ রান করেন। জস বাটলার মাত্র ১৩ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস উপহার দেন। তাঁদের ইনিংসে ভর করে লর্ডসে ইংল্যান্ড ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ দলগত স্কোর গড়ে।

৩৮৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে ভারতের লড়াইকে নতুন মাত্রা দিয়েছে রোহিত শর্মার ঐতিহাসিক শতরান। এই ইনিংস শুধুমাত্র ভারতের আশাকেই বাঁচিয়েই রাখেনি, রোহিতকে ক্রিকেটের 'হোম অব ক্রিকেট' লর্ডসের ইতিহাসেও  বিশেষ জায়গা এনে দিয়েছে।

আরো পড়ুন: সেঞ্চুরি মিস, তবুও বিরাটকে টপকে রান তাড়ার নতুন 'মাস্টার' হলেন জো রুট!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে