CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

বড়সড় ভুল করে বসল বিসিসিআই!২০২৭ বিশ্বকাপে 'ফুলস্টপ' পড়ে গেল রোহিত শর্মার নামে!

ভারতীয় ক্রিকেটে আবারও জোর জল্পনা। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নাকি রোহিত শর্মা আর নেই। শুধু তাই নয়, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে লর্ডসে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় আর শেষ একদিনের ম্যাচই তাঁর ভারতের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে।

Rohit Sharma and Virat Kohli sad
Rohit Sharma and Virat Kohli sad

ভারতীয় ক্রিকেটে আবারও জোর জল্পনা। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় নাকি রোহিত শর্মা আর নেই। শুধু তাই নয়, প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে লর্ডসে অনুষ্ঠিত হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় আর শেষ একদিনের ম্যাচই তাঁর ভারতের জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে।

রোহিত শর্মা খেলতে আগ্রহী হলেও, নির্বাচকরা রাজি নন!

প্রতিবেদনে বলা হয়েছে, রোহিতকে নিয়ে ইংল্যান্ড সফরের পর আর নির্বাচকরা এগোতে চাইছেন না। বিসিসিআইয়ের এক সূত্রের দাবি, রোহিতকে নির্বাচকরা জানিয়েছেন যে, তিনি ভবিষ্যৎ পরিকল্পনায়  নেই। রোহিত যদিও নিজে ফিটনেস নিয়ে কাজ করে খেলতে আগ্রহী ছিলেন আরও কিছুদিন। কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব তাঁরই হাতে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর।

রোহিতের ফিটনেস নিয়ে জল্পনা তুঙ্গে!

রোহিতের ব্যাটে সাম্প্রতিক সময়ে বড় রান নেই। তাই স্বাভাবিক ভাবেই তাঁর ফর্ম নিয়ে উঠেছে প্রশ্ন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডে ম্যাচে যথাক্রমে ১১ এবং ২৬ রান করেন তিনি। তার আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে ৭৯, ৪৮ এবং ১৬ রান করেন রোহিত। তাছাড়াও তাঁর পারফরম্যান্স আইপিএলেও প্রত্যাশামতো ছিল না। তাই তাঁর ফিটনেস নিয়েও আলোচনা চলছে।

আরো পড়ুন: সেঞ্চুরি মিস, তবুও বিরাটকে টপকে রান তাড়ার নতুন 'মাস্টার' হলেন জো রুট!

সমালোচনা চলছিল বিরাট কোহলিকেও নিয়েও:

অন্যদিকে, সমালোচনা চলছিল বিরাট কোহলি-কেও নিয়েও। যদিও ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচে তিনি ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে সমস্ত সমালোচনার জবাব দেন। অস্ট্রেলিয়া সফরেও গত বছর জল্পনা তৈরি হয় কোহলির ভবিষ্যৎ নিয়ে। পরে অবশ্য তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেন।

ধারাবাহিক ভালো পারফরম্যান্স করতেই হবে কোহলি-রোহিতদের:

ক্রিকেট মহলের একাংশ মনে করে, রোহিত শর্মা আর বিরাট কোহলি দু'জনেই যদি ২০২৭ সালের বিশ্বকাপে অংশ নিতে চান, তাহলে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতেই হবে আগামী দিনে। কারণ, কয়েকটি ম্যাচে ব্যর্থতা এলেই আবার নতুন জল্পনা শুরু হবে তাঁদের ভবিষ্যৎ নিয়ে।

প্রসঙ্গত,এখনও পর্যন্ত বিসিসিআই কিংবা রোহিত শর্মার তরফ থেকে এই প্রতিবেদনের সত্যতা নিয়ে আনুষ্ঠানিক মন্তব্য অথবা কোনও ঘোষণাই করা হয়নি। তাই বিষয়টি আপাতত জল্পনার পর্যায়েই থেকে যাচ্ছে।

আরো পড়ুন: শেষ হতে বসেছে রবীন্দ্র জাদেজার 'কেরিয়ার'! কারণ জানলে চমকে উঠবেন আপনিও!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে