CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

শেষ হতে বসেছে রবীন্দ্র জাদেজার 'কেরিয়ার'! কারণ জানলে চমকে উঠবেন আপনিও!

জোর জল্পনা শুরু হল টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় জাদেজাকে নাকি আর প্রথম পছন্দ হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দেখছে না। তাই প্রশ্ন উঠছে, তবে কি এবার একদিনের ক্রিকেটে জাদেজার আন্তর্জাতিক কেরিয়ার শেষের পথে?

Ravindra Jadeja ODI retirement
Ravindra Jadeja ODI retirement

জোর জল্পনা শুরু হল টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা-র ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন বলছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরিকল্পনায় জাদেজাকে নাকি আর প্রথম পছন্দ হিসেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট দেখছে না।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে অভিজ্ঞ স্পিন অলরাউন্ডারকে খুঁজছে ভারতের টিম ম্যানেজমেন্টে!
দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হতে চলা ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভারতীয় দল। সেই পরিকল্পনায় এমন এক স্পিন অলরাউন্ডারকে গুরুত্ব দেওয়া হয়েছে, নিয়মিত টপ সেভেনে যিনি ব্যাট করতে সক্ষম ও প্রয়োজনে ম্যাচের গতিপথ পরিবর্তন করতেও সক্ষম হবেন।

ব্যাটিং-বোলিংয়ে নেই ধার, বয়স বাড়ছে জাদেজার!

এক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, সম্প্রতি সাদা বলের ক্রিকেটে আগের মতো আগ্রাসন লক্ষ্য করা যাচ্ছে না রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ে। শুধু তাই নয়, তিনি বল হাতেও প্রত্যাশিত ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ বলে মনে করে টিম ম্যানেজমেন্ট। তারই মাঝে জাদেজার বয়সও একটি বড় কারণ। বর্তমানে জাদেজার বয়স প্রায় ৩৭ বছর।

অক্ষর প্যাটেল ও হর্ষ দুবে রয়েছেন দীর্ঘমেয়াদি পরিকল্পনায়:

এমতাবস্থায় জাদেজার বদলে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় অক্ষর প্যাটেল-কে বেশি গুরুত্ব দেওয়া হতে পারে বলে জানা গেছে। ব্যাট ও বল, দুই বিভাগেই ম্যানেজমেন্টের আস্থা অর্জন করেছে অক্ষরের ধারাবাহিক পারফরম্যান্স। শুধু তাই নয়, ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাকআপ হিসেবে তরুণ অলরাউন্ডার হর্ষ দুবেকেও বিবেচনা করা হচ্ছে বলে খবর।

আরো পড়ুন: রোহিতের বিদায়ে ভারতীয় দলে দরজা খুলতে পারে এই ৫ ক্রিকেটারের!

সীমিত ওভারের ক্রিকেটে কী হবে জাদেজার ভবিষ্যৎ?

প্রসঙ্গত, টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণের পর বর্তমানে শুধু টেস্ট এই ওয়ানডে খেলছেন রবীন্দ্র জাদেজা। এখনও তিনি টেস্ট ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, তাঁর ভবিষ্যৎ সীমিত ওভারের ক্রিকেটে কতদূর, সেই প্রশ্ন জোরালো হচ্ছে ক্রমশ।

যদিও এখনও পর্যন্ত বিসিসিআই কিংবা টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা সামনে আসেনি জাদেজাকে নিয়ে। তাই আগামী ২০২৭ বিশ্বকাপে জাদেজা সুযোগ পাবেন কি না, তা সময়ই উত্তর দেবে। আপাতত পুরোটাই জল্পনা ও সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে আলোচনা চলছে।

আরো পড়ুন: লর্ডসে কি শেষবার ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে? অবসরের জল্পনায় তোলপাড় ভারতীয় ক্রিকেট!

ট্যাগ:IndiaRavindra Jadeja

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে