CSE
Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index624.8 +0.94%TIX-CPL2670.2 −0.11%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +0.00%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

রোহিতের বিদায়ে ভারতীয় দলে দরজা খুলতে পারে এই ৫ ক্রিকেটারের!

ভারতীয় ওয়ানডে ক্রিকেটে বিরাট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলছে, ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেই হতে পারে রোহিত শর্মার শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিসিসিআই।

Players who could replace Rohit Sharma in ODI
Players who could replace Rohit Sharma in ODI

ভারতীয় ওয়ানডে ক্রিকেটে বিরাট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলছে, ১৯ জুলাই লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেই হতে পারে রোহিত শর্মা-র শেষ আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ। তবে এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি বিসিসিআই। আসন্ন ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পরিকল্পনা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

যদি রোহিত শর্মাকে সত্যিই ভবিষ্যতের পরিকল্পনায় রাখা না হয়, তবে বেশ কয়েকজন ক্রিকেটার ওপেনিংয়ের জন্য ইতিমধ্যেই নির্বাচকদের নজরে এসেছেন।

যশস্বী জয়সওয়াল:

ভারতের ভবিষ্যৎ ওপেনার হিসেবে অনেক দিন ধরেই যশস্বী জয়সওয়াল-কে ভাবা হচ্ছে। তিনি সুযোগ পেলেই নিজের যোগ্যতা প্রমাণ করেছেন। সম্প্রতি তাঁর ওয়ানডে পারফরম্যান্সে ধারাবাহিক সাফল্য, রোহিতের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাঁকে এগিয়ে রেখেছে।

ঋতুরাজ গায়কোয়াড়:

ভারত ‘এ’ দলের হয়ে ঋতুরাজ নিয়মিত ভালো পারফরম্যান্স দিয়ে আস্থা অর্জন করেছেন নির্বাচকদের। আন্তর্জাতিক ওয়ানডেতেও টেকনিক্যালি পরিপক্ব এই ব্যাটার শতরান করেছেন। তাই ওপেনিংয়ের দৌড়ে অন্যতম শক্তিশালী দাবিদার তিনিও।

অভিষেক শর্মা:

ইতিমধ্যেই টি-২০ ক্রিকেটে আগ্রাসী ব্যাটিংয়ের জন্য অভিষেক নিজের পরিচিতি গড়ে তুলেছেন। প্রথম থেকেই বোলারদের ওপর তিনি চাপ সৃষ্টি করতে পারেন। তাই ভবিষ্যতে ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে তাঁকে দেখা যেতেই পারে।

আরো পড়ুন: লর্ডসে কি শেষবার ভারতের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মাকে? অবসরের জল্পনায় তোলপাড় ভারতীয় ক্রিকেট!

বৈভব সূর্যবংশী:

ইতিমধ্যেই তরুণ প্রতিভা বৈভব সূর্যবংশী ভারতীয় ক্রিকেটে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ভারত ‘এ’ দলের হয়ে বৈভব ধারাবাহিক রান করার পাশাপাশি, নজর কেড়েছেন বয়সভিত্তিক ক্রিকেটেও। তাঁকে ভবিষ্যতের বিনিয়োগ হিসেবে বিবেচনা করা যেতেই পারে।

ঈশান কিষাণ:

ঈশান কিষাণ উইকেটকিপার-ব্যাটার হিসেবে পরিচিত। তবে ওপেনার হিসেবেও তাঁর যথেষ্ট অভিজ্ঞতা আছে। টপ অর্ডারে দ্রুত রান তোলার ক্ষমতা আর প্রয়োজন মত বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলার ক্ষমতা এই তালিকায় তাঁকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে দাঁড় করিয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, এখনও রোহিত শর্মাকে বাদ দেওয়া নিয়ে কোনও সরকারি ঘোষণা আসেনি। তাই সবটাই আপাতত জল্পনার পর্যায়ে। ভারতের ওয়ানডে ওপেনিংয়ের ভবিষ্যৎ কী হবে, সেটা বিসিসিআই আর নির্বাচকদের সিদ্ধান্তই আগামী দিনে স্পষ্ট করবে।

আরো পড়ুন: গম্ভীর-কোহলির মধ্যে কি আদৌ 'ইগোর লড়াই' চলছে? ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটক যা বললেন তা চমকে দেওয়ার মতো!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে