CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

গম্ভীর-কোহলির মধ্যে কি আদৌ 'ইগোর লড়াই' চলছে? ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটক যা বললেন তা চমকে দেওয়ার মতো!

টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর এবং তারকা ব্যাটার বিরাট কোহলির মধ্যে সংযোগের অভাব নিয়ে ক্রমাগত জল্পনা এবার সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটক। তিনি জানান, দিনে অন্তত ১০ বার গম্ভীর আর কোহলি কথা বলেন। তাই তাঁদের যোগাযোগ করিয়ে দিয়ে কোনও ‘মধ্যস্থতাকারী’কে প্রয়োজন নেই।

Sitanshu Kotak on Virat Kohli and Gautam Gambhir
Sitanshu Kotak on Virat Kohli and Gautam Gambhir

টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীর এবং তারকা ব্যাটার বিরাট কোহলি-র মধ্যে সংযোগের অভাব নিয়ে ক্রমাগত জল্পনা এবার সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করলেন দলের ব্যাটিং কোচ সিতাংশু কোটক। তিনি জানান, দিনে অন্তত ১০ বার গম্ভীর আর কোহলি  কথা বলেন।

গম্ভীর আর কোহলির সম্পর্কের অবনতি নিয়ে জল্পনার ইতি!

বিভিন্ন মহলে সম্প্রতি দাবি করা হয়েছিল, গম্ভীর আর কোহলির সম্পর্কের অবনতি হয়েছে। দুজনে একে অপরের সাথে কথা বলেন না। শুধু তাই নয়, দু'জনের মধ্যে ভুল বোঝাবুঝি মেটাতে বিসিসিআইয়ের কাছে নাকি একজন মধ্যস্থতাকারী নিয়োগের প্রস্তাবও করা হয়েছে। ইংল্যান্ড সফরে বার্মিংহাম আর কার্ডিফে অনুশীলনের সময় একসঙ্গে তাঁদের কথা বলতে দেখা যায়নি। এতে জল্পনা আরও বাড়িয়ে দেয়।

কী বললেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটক?

এই প্রসঙ্গে কোটক সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেসে বলেন, "বিরাট কোহলি আর গৌতম গম্ভীর দিনে প্রায় ১০ বার কথা বলেন। প্রধান কোচের সাথে যোগাযোগ করতে কোনও সেতুর প্রয়োজন নেই বিরাটের। এসব কথা কোথা থেকে শুনছেন জানি না, এসব পুরোই গুজব।"

আরো পড়ুন: ভারতীয় ক্রিকেটে চলছে ক্ষমতার 'ত্রিমুখী লড়াই', রোহিত–গম্ভীর–আগরকর— ২০২৭ বিশ্বকাপ ঘিরে বাড়ছে জল্পনা!

কোহলির সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে নিজের কাজের ধরনও কোটক ব্যাখ্যা করেন। তিনি জানিয়েছেন, অযথা বিরাটের মতো অভিজ্ঞ ব্যাটারকে  পরামর্শ দেওয়ার কোনও দরকার নেই।

কোটক জানান, "যদি বিরাট নিজে পরামর্শ না চায় কিংবা এরকম কোনও বড় বিষয় না থাকে যার দিকে নজর দেওয়া জরুরি, তাহলে তাঁকে অযাচিত পরামর্শ দেওয়ার কোনও প্রয়োজন নেই"।

গম্ভীর-কোহলির সম্পর্ক নিয়ে জল্পনা:

তবে যখন নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে কোহলি আলোচনা করতে চাইলে, তিনি তখন অবশ্যই নিজের মতামত জানান। কোটক আরোও জানান, অনুশীলনের আগে আর পরে কোহলির সাথে মূলত ফুটওয়ার্ক আর ব্যাটিং সংক্রান্ত কিছু নির্দিষ্ট ব্যাপার নিয়েই আলোচনা হয়। কোটকের এই মন্তব্য গম্ভীর-কোহলির সম্পর্ক নিয়ে জল্পনায় ইতি টেনেছে।

আরো পড়ুন: কপাল খুলে গেল আরসিবির! ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 764 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে