CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

কপাল খুলে গেল আরসিবির! ইংল্যান্ডের টেস্ট কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন অ্যান্ডি ফ্লাওয়ার!

আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকদের বিরাট বড় স্বস্তির খবর। ইংল্যান্ড মেন্স টিমের পরবর্তী টেস্ট প্রধান কোচ হওয়ার দৌড়ে থাকছেন না আরসিবি'র প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমানে আরসিবির সাথে কাজ করেই সন্তুষ্ট তিনি। সেই দায়িত্বই পালন করতে চান ফ্লাওয়ার। আর কী জানালেন তিনি?

Andy Flower RCB coach
Andy Flower RCB coach

আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থকদের বিরাট বড় স্বস্তির খবর। ইংল্যান্ড মেন্স টিমের পরবর্তী টেস্ট প্রধান কোচ হওয়ার দৌড়ে থাকছেন না আরসিবি'র প্রধান কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। বর্তমানে আরসিবির সাথে কাজ করেই সন্তুষ্ট তিনি। সেই দায়িত্বই পালন করতে চান ফ্লাওয়ার।

আরসিবি থেকে ইংল্যান্ডে ফেরা নিয়ে কী বললেন ফ্লাওয়ার?

১৭ জুলাই শুক্রবার লন্ডন স্পিরিটের মিডিয়া ডেতে ফ্লাওয়ার জানান, "আমি এই মুহূর্তে আমার কাজ নিয়ে খুব সন্তুষ্ট আছি। দুটি দুর্দান্ত প্রতিষ্ঠানের সঙ্গে আমি কাজ করছি। ভালো মানুষ আর দক্ষ দল রয়েছে আমার চারপাশে। তাই বর্তমানে যে কাজ করছি, আমি সেটাই এখন চালিয়ে যেতে চাই।"

ফ্লাওয়ারের কোচিংয়ে ক্রমাগত উত্তরণ আরসিবির!

আরসিবির জন্য বড় স্বস্তির খবর এনেছে ফ্লাওয়ারের এই সিদ্ধান্ত। তাঁর কোচিংয়েই আমূল বদলে যায় আরসিবি। টানা ২০২৫ আর ২০২৬ সালে আইপিএল ট্রফি জয় করে ইতিহাস গড়েছে আরসিবি। এর ফলে তাঁর ইংল্যান্ডে ফেরা নিয়ে আরসিবি শিবিরে যে অনিশ্চয়তা তৈরি হয়, তা এখন কেটে গেল।

ফের কোচের খোঁজ করতে হবে ইংল্যান্ডকে:

অন্যদিকে, এখন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডকে নতুন কোচের খোঁজ করতে হবে। ব্রেন্ডন ম্যাককালামকে অব্যাহতি দেওয়ার পর ফ্লাওয়ারকে ফেরানোর জন্য গত এক সপ্তাহ ধরে চেষ্টা চলছিল বলে খবর। কিন্তু ফ্লাওয়ার স্পষ্ট জানিয়ে দিলেন, আপাতত তাঁর ইংল্যান্ডে ফিরে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই।

আরো পড়ুন: লন্ডনের মাটিতে পা রাখলেন রোহিত শর্মার বাবা-মা, 'হিটম্যান'-এর অবসর-জল্পনা চরমে!

ফ্লাওয়ারের কোচিংয়ে ইংল্যান্ডের একের পর এক জয়লাভ:

ইংল্যান্ডের সঙ্গে অ্যান্ডি ফ্লাওয়ারের দীর্ঘ কোচিং অভিজ্ঞতা আছে। ২০০৭ সালে সহকারী কোচ হিসেবে তিনি দায়িত্ব নেন। পূর্ণ সময়ের প্রধান কোচ হন ২০০৯ সালে। ইংল্যান্ড ২০০৯ সালে অ্যাশেজ পুনরুদ্ধার করে তাঁর নেতৃত্বে। প্রথম আইসিসি বিশ্ব টি-২০ শিরোপা জেতে ২০১০ সালে, ২০১০-১১ সিজনে অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক অ্যাশেজ জেতে ইংল্যান্ড, ২০১১ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইংল্যান্ড এক নম্বরে ওঠে। আবার ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে ইংল্যান্ড সিরিজ জেতে। ২০১৩-১৪ সালে অ্যাশেজে ৫-০ ব্যবধানে হেরে যাওয়ার পরেই শেষ হয় তাঁর কোচিং অধ্যায়।

কী জানালেন ফ্লাওয়ার?

ফ্লাওয়ার জানান, "ইংল্যান্ডের প্রধান কোচ হিসেবে কাজ করা অবশ্যই সম্মানের। আগে সেই দায়িত্ব পালন করতে পেরে আমি খুবই গর্বিত। তবে এই মুহূর্তে বর্তমান কাজ নিয়েই আমি স্বাচ্ছন্দ্যবোধ করছি। এবার সেটাই আমি চালিয়ে যেতে চাই।"

প্রসঙ্গত, ইংল্যান্ডের পরবর্তী টেস্ট প্রধান কোচ হিসেবে আলোচনায় রয়েছে প্রাক্তন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার আর শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারার নামও।

আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপে অক্ষর প্যাটেলই 'প্রথম' চয়েস!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 357 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে