CSE
Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%Toss Index539.9 −0.11%Match Index872.6 +2.84%TIX-ATOZ26102.5 +2.49%TIX-AVII26105.9 +4.16%TIX-SAWT26121.3 +9.16%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-SLTO26102.7 +2.73%Sri Lanka tour of England 2026 · CSXM3617 ML vs UAE +0.00%M3616 ENG vs SL +2.84%M3615 AFG vs IND +4.27%M3614 ZIM-W vs SA-W +4.27%M3613 ZIM vs AUS +2.60%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%
নিউজ

লন্ডনের মাটিতে পা রাখলেন রোহিত শর্মার বাবা-মা, 'হিটম্যান'-এর অবসর-জল্পনা চরমে!

এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় হল, রোহিত শর্মার ভবিষ্যৎ। ইংল্যান্ডের বিপক্ষে রবিবার লর্ডসে আয়োজিত হতে চলা তৃতীয় ওমার শেষ ওয়ানডে ম্যাচের আগে তাঁর বাবা-মা গুরুনাথ শর্মা এবং পূর্ণিমা শর্মার লন্ডনে যাওয়ায় নতুন করে জোরালো হয়েছে রোহিতের অবসরের জল্পনা। হঠাৎ কেন লন্ডনে গেলেন রোহিতের বাবা-মা?

Rohit Sharma's parents arrive in London
Rohit Sharma's parents arrive in London

এখন ভারতীয় ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় হল, রোহিত শর্মা-র ভবিষ্যৎ। ইংল্যান্ডের বিপক্ষে রবিবার লর্ডসে আয়োজিত হতে চলা তৃতীয় ওমার শেষ ওয়ানডে ম্যাচের আগে তাঁর বাবা-মা গুরুনাথ শর্মা এবং পূর্ণিমা শর্মার লন্ডনে যাওয়ায় নতুন করে জোরালো হয়েছে রোহিতের অবসরের জল্পনা।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে নির্বাচকদের পরিকল্পনায় নেই রোহিত!

বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ-কে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ভারতীয় নির্বাচকরা আর রাখতে চান না রোহিতকে। ইতিমধ্যেই সেই বিষয়টি নাকি তাঁকে জানানোও হয়েছে। তারপরেই নিজের বাবা-মাকে ভারতীয় অধিনায়ক লন্ডনে নিয়ে আসার ব্যবস্থা করেন।

ব্যাট হাতে  ইংল্যান্ড সফরে ছন্দে নেই রোহিত!

এখনও পর্যন্ত ইংল্যান্ড সফরে ব্যাট হাতে রোহিত নিজের ছন্দ খুঁজে পাননি। প্রথম ওয়ানডে ম্যাচে ১১ রান করেন তিনি। কার্ডিফে দ্বিতীয় ম্যাচে ৪৭ বলে ২৬ রান করে তিনি আউট হয়ে যান। তাঁর এই পারফরম্যান্সের সঙ্গে সঙ্গে, ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণদের অগ্রাধিকার দিতেই, যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটারদের নির্বাচকরা চাইছেন বলে জানা যাচ্ছে।

এই মুহূর্তে লর্ডসের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ রোহিতের জন্য!

এমতাবস্থায় বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে লর্ডসের ম্যাচ। ইতিমধ্যেই রোহিত শর্মা টি-২০ ও টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন। ফলে তাঁর একমাত্র আন্তর্জাতিক ফরম্যাট ওয়ানডে ক্রিকেটই। যদি এই জল্পনা সত্যি হয়ে থাকে, তাহলে ভারতের জার্সিতে এটাই তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে পারে। হয়তো সেই সম্ভাবনাকেই সামনে রেখে ছেলের খেলা দেখতে তাঁর বাবা-মা লন্ডনে পৌঁছে গেছেন।

আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপে অক্ষর প্যাটেলই 'প্রথম' চয়েস!

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল ওঠা ও ২০২৪ টি-২০ বিশ্বকাপে নেতৃত্বে রোহিত:

রোহিতের অবদান ভারতীয় ক্রিকেটে অনস্বীকার্য। ভারত ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ওঠে তাঁর নেতৃত্বেই। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপে জিতেছিল। তাই রবিবার লর্ডসের ম্যাচ ঘিরে সমর্থকদের আবেগও তুঙ্গে।

যদিও এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা নির্বাচকদের তরফ থেকে রোহিত শর্মার অবসর নিয়ে কোনও রকম আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। চুপ রয়েছেন রোহিত নিজেও। ফলে আপাতত জল্পনার পর্যায়েই সবটা রয়েছে। এখন লর্ডসে সবার নজর—এবার রোহিতের ভবিষ্যৎ নিয়ে কী ইঙ্গিত মেলে, সেটাই দেখার।

আরো পড়ুন: ICC New Announcement: ২০২৭ বিশ্বকাপে আসছে ‘সুপার সিরিজ’ ও ‘সুপার ৭’, বদলে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের ফরম্যাটও!

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে