CSE
Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%Toss Index637.7 −0.11%Match Index641.1 +2.60%TIX-CPL2672.0 +2.49%Caribbean Premier League 2026 · CSXM3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%M3592 SNP vs SLK −0.17%M3591 NAM vs ZIM +2.84%M3590 ENG-W vs IRE-W +4.27%
নিউজ

ICC New Announcement: ২০২৭ বিশ্বকাপে আসছে ‘সুপার সিরিজ’ ও ‘সুপার ৭’, বদলে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের ফরম্যাটও!

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট পরিবর্তনের পথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। স্কটল্যান্ডের এডিনবরায় আয়োজিত আইসিসি বোর্ডের বার্ষিক বৈঠকে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ এবং ভবিষ্যতের টি-২০ বিশ্বকাপের ফরম্যাটে এবার একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের অনুমোদন দেওয়া হল। শুধু তাই নয়, ঘোষণা করা হয়েছে ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের নতুন কাঠামো। আর কী নিয়ে আলোচনা হল বৈঠকে?

World Cup new format
World Cup new format

আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট পরিবর্তনের পথে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। স্কটল্যান্ডের এডিনবরায় আয়োজিত আইসিসি বোর্ডের বার্ষিক বৈঠকে, ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপ এবং ভবিষ্যতের টি-২০ বিশ্বকাপের ফরম্যাটে এবার একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের অনুমোদন দেওয়া হল। শুধু তাই নয়, ঘোষণা করা হয়েছে ২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের নতুন কাঠামো।

আইসিসির মতে, নতুন এই ফরম্যাটের সুবাদে প্রতিটি ম্যাচের গুরুত্ব বাড়বে টুর্নামেন্টের শুরু থেকেই। পাশাপাশি আরও বেশি সুযোগ তৈরি হবে উদীয়মান ক্রিকেট দেশগুলির জন্য। প্রতিযোগিতাও আরও আকর্ষণীয় হবে।

২০২৭ ওডিআই বিশ্বকাপে এবার 'সুপার সিরিজ' আর 'সুপার ৭'!

২০২৭-র আইসিসি ক্রিকেট বিশ্বকাপে অংশ নেবে মোট ১৪টি দল। যদিও টুর্নামেন্টের ফরম্যাটে বিরাট পরিবর্তন আনা হয়েছে।

নতুন নিয়ম অনুসারে, বাছাই পর্বের শেষে প্রথমে 'সুপার সিরিজ' নামে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ১২, ১৩ এই ১৪ নম্বর দল একটি রাউন্ড-রবিন পর্বে অংশ নেবে। এই পর্বে যে দল চ্যাম্পিয়ন হবে, তারা মূল প্রতিযোগিতায় যোগ দেবে বাকি থাকা ১১টি দলের সঙ্গে।

তারপর দুটি গ্রুপে ১২টি দলকে ভাগ করা হবে, ৬টি করে দল প্রতি গ্রুপে থাকবে। গ্রুপ পর্বে প্রতি দল একটি করে ম্যাচ খেলবে একে অপরের বিপক্ষে। গ্রুপ পর্ব শেষে দুটি গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল ও দুই গ্রুপ মিলিয়ে পরবর্তী সর্বোচ্চ স্থানাধিকারী একটি দল নতুন 'সুপার ৭' পর্বে উঠে যাবে।

একে অপরের বিরুদ্ধে সুপার ৭ পর্বে সাতটি দল রাউন্ড-রবিন ভিত্তিতে খেলবে। এই পর্ব শেষ হলে সেমিফাইনালে উঠবে শীর্ষ চারটি দল। চতুর্থ স্থানের দলের বিপক্ষে প্রথম স্থানাধিকারী খেলবে এবং তৃতীয় স্থানের দলের সঙ্গে দ্বিতীয় স্থানের দল মুখোমুখি হবে। ফাইনাল খেলবে দুই সেমিফাইনালের বিজয়ীরা।

বড় পরিবর্তন আসছে টি-২০ বিশ্বকাপেও!

আইসিসি বড় রদবদল করেছে ২০ দলের টি-২০ বিশ্বকাপের ফরম্যাটেও। আগেকার মতো চারটি গ্রুপে আর পাঁচটি দল নয়।  এবার প্রথম পর্বে পাঁচটি গ্রুপ থাকবে, প্রত্যেকটা গ্রুপে চারটি করে দল থাকবে। পরবর্তী 'সুপার ১০' পর্বে উঠবে প্রতি গ্রুপের শীর্ষ দুই দল। দুটি গ্রুপ থাকবে সুপার ১০-এ, প্রতিটি গ্রুপে থাকবে পাঁচটি করে দল।  সরাসরি সেমিফাইনালে যাবে দুটি গ্রুপের শীর্ষস্থানীয় দল।

এদিকে, প্রতি গ্রুপের দ্বিতীয় স্থানাধিকারী দল এলিমিনেটর ম্যাচ খেলবে, বিপরীত গ্রুপের তৃতীয় স্থানাধিকারী দলের বিপক্ষে। বাকি দুটি সেমিফাইনালে খেলবে এই দুই এলিমিনেটরের বিজয়ী দল।

আইসিসি মনে করে, এই নতুন সিস্টেমে দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারী দলের সংখ্যা আট থেকে বৃদ্ধি পেয়ে দশ হবে। এর ফলে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ পাবে আরও বেশি দল। অনেক বেড়ে যাবে টুর্নামেন্টের শেষ পর্যায়ের ম্যাচগুলির গুরুত্বও।

আরো পড়ুন: CSK-র 'হেডমাস্টার' হবেন ধোনি?

২০২৮ টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে এল নতুন নিয়ম:

২০২৮ সালের টি-২০ বিশ্বকাপের জন্য আইসিসি নতুন যোগ্যতা অর্জনের নিয়ম চালু করেছে। বিশেষ পরিস্থিতির জন্য সরাসরি ইউরোপ আঞ্চলিক ফাইনালে স্কটল্যান্ডকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।

তাছাড়াও ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে অংশগ্রহণ করে সরাসরি যোগ্যতা অর্জনে ব্যর্থ দলগুলি সরাসরি খেলবে গ্লোবাল কোয়ালিফায়ারে। বাকি আট গ্লোবাল কোয়ালিফায়ার স্থান নির্ধারিত হবে আঞ্চলিক বাছাইপর্বের মাধ্যমে। তার মধ্যে আফ্রিকা, এশিয়া আর ইউরোপ থেকে দুটি করে দল ও আমেরিকা এবং ইস্ট এশিয়া-প্যাসিফিক এলাকা থেকে একটি করে দল সুযোগ পাবে গ্লোবাল কোয়ালিফায়ারে।

নতুন সিদ্ধান্তগুলি গ্রহণের ফলে বিশ্ব ক্রিকেটকে আগের তুলনায় আকর্ষণীয়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ করে তুলতে চাইছে আইসিসি।

আরো পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতেও জয় হাসিল করতে মরিয়া গিল, রোহিত শর্মাই কি 'প্রধান অস্ত্র' হতে চলেছে গিলের?

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে