CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

CSK-র 'হেডমাস্টার' হবেন ধোনি?

ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচে এজবাস্টনের গ্যালারিতে মহেন্দ্র সিং ধোনি উপস্থিত ছিলেন। মাঠে যেমন নজর কেড়েছে শুভমান গিলের দুর্দান্ত ইনিংস, তেমনই জোর আলোচনা শুরু হয়েছে ধোনির উপস্থিতিকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের মেন্টর করার জন্য কেউ কেউ দাবি তুলেছেন, বাস্তবে মনে করা হচ্ছে, তেমন সম্ভাবনা নেই। কিন্তু একাধিক সূত্রের দাবি, ধোনির ভূমিকা আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে চেন্নাই সুপার কিংস-এ। তাহলে কোন দায়িত্ব পাবেন ধোনি?

MS Dhoni CSK headmaster
MS Dhoni CSK headmaster

ভারত-ইংল্যান্ড প্রথম ওয়ানডে ম্যাচে এজবাস্টনের গ্যালারিতে মহেন্দ্র সিং ধোনি উপস্থিত ছিলেন। মাঠে যেমন নজর কেড়েছে শুভমান গিলের দুর্দান্ত ইনিংস, তেমনই জোর আলোচনা শুরু হয়েছে ধোনির উপস্থিতিকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের মেন্টর করার জন্য কেউ কেউ  দাবি তুলেছেন, বাস্তবে মনে করা হচ্ছে, তেমন সম্ভাবনা নেই। কিন্তু একাধিক সূত্রের দাবি, ধোনির ভূমিকা আগের চেয়ে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে চেন্নাই সুপার কিংস-এ।

CSK-র প্রধান কোচ নির্বাচনে গুরুত্বপূর্ণ ধোনির মতামত!

সূত্র মারফত জানা গিয়েছে, প্রধান কোচ হিসেবে দীর্ঘ ১৮ বছর পর স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের সিদ্ধান্ত নিয়ে সম্মতি জানান ধোনি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। কিন্তু জানা গেছে, ফ্লেমিংয়ের উত্তরসূরি নির্বাচনের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে ধোনির মতামতকে। ২০২৩ সাল নাগাদ শেষবারের মতো আইপিএল ট্রফি জয়লাভের পর থেকে আর প্লে-অফে উঠতে পারেনি সিএসকে। তাই আগামী দিনের পরিকল্পনায় বিরাট পরিবর্তনের পথে হাঁটতে চলেছে ফ্র্যাঞ্চাইজি।

কাফ মাসলের চোটের জন্য মাঠে নামেননি ধোনি!

বর্তমানে CSK-এর সঙ্গে এখনও ধোনি যুক্ত রয়েছেন খেলোয়াড় হিসেবে। আবারও বিসিসিআইয়ের আনক্যাপড খেলোয়াড় সংক্রান্ত নিয়ম চালু হওয়ার পর, ২০২৫ সালের মেগা নিলামের আগে ৪ কোটি টাকায় তাঁকে দলে রেখে দিয়েছে সিএসকে। তবে ২০২৬ সালের আইপিএলে তিনি একটাও ম্যাচ খেলতে পারেননি কাফ মাসলের চোটের জন্য।

আরো পড়ুন: দ্বিতীয় ওয়ানডেতেও জয় হাসিল করতে মরিয়া গিল, রোহিত শর্মাই কি 'প্রধান অস্ত্র' হতে চলেছে গিলের?

দলে থাকবেন কিনা সিদ্ধান্ত নেবেন ধোনি:

তবুও সিএসকে কর্তৃপক্ষ আশা করেন, ২০২৭ সাল পর্যন্ত ধোনি খেলোয়াড় হিসেবেই বর্তমান চুক্তির মেয়াদে দলের সঙ্গে যুক্ত থাকবেন। যদিও শেষ সিদ্ধান্ত নেবেন তিনি নিজেই। 

সিএসকে দলে ধোনির প্রভাব আর কর্তৃত্ব বাড়তে চলেছে:

অন্যদিকে, ভবিষ্যতে ধোনিকে দলের মেন্টর হিসেবে নিয়োগ করার ব্যাপারেও গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। আগামী সিজনে তা হতে পারে, কিংবা ২০২৮ সালে যখন নতুন আইপিএল চক্র শুরু হবে, তখন কার্যকরও হতে পারে। যদিও সূত্রের মতে, আনুষ্ঠানিক পদ থাকুক কিংবা না থাকুক, সিএসকে'র ক্রিকেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ধোনির প্রভাব আর কর্তৃত্ব আরও বৃদ্ধি পেতে চলেছে। কঠিন সময়ে আবারও পাঁচবারের আইপিএলজয়ী অধিনায়কের অভিজ্ঞতার উপরই চেন্নাই সুপার কিংস ভরসা রাখছে।

আরো পড়ুন: এখন থেকেই ভারতীয় দলে ২০২৭ বিশ্বকাপের রূপরেখা তৈরি হচ্ছে! রোহিত-কোহলি ছাড়াও ভারতের নয়া ভরসা শুভমন-অক্ষর!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে