CSE
Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%Toss Index543.6 −3.11%Match Index764.8 +4.27%TIX-CPL2663.5 −3.11%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%Caribbean Premier League 2026 · CSXM3612 ML vs UAE +0.00%M3611 BT vs GAW +0.00%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%M3606 GAW vs TKR −0.17%M3605 ZIM-W vs SA-W +4.27%M3604 NAM vs SA +4.27%M3603 BT vs SNP −1.98%
নিউজ

দ্বিতীয় ওয়ানডেতেও জয় হাসিল করতে মরিয়া গিল, রোহিত শর্মাই কি 'প্রধান অস্ত্র' হতে চলেছে গিলের?

১৬ জুলাই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্ডিফে মাঠে নামতে চলেছে ভারত। বার্মিংহ্যামে আয়োজিত প্রথম ওয়ানডেতে ছয় উইকেটের জয়ের সৌজন্যে সিরিজে শুভমন গিলের দল ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।এবার জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টিম ইন্ডিয়া। কিন্তু কেন চিন্তা বাড়ছে গিলের ফিটনেস আর রোহিতের ফর্ম নিয়ে?

Rohit Sharma could be key for India in the 2nd Odi
Rohit Sharma could be key for India in the 2nd Odi

১৬ জুলাই বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে কার্ডিফে মাঠে নামতে চলেছে ভারত। বার্মিংহ্যামে আয়োজিত প্রথম ওয়ানডেতে ছয় উইকেটের জয়ের সৌজন্যে সিরিজে শুভমন গিল-এর দল ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।এবার জয় পেলেই সিরিজ নিশ্চিত করবে টিম ইন্ডিয়া। 

শুভমান আর রোহিতকে নিয়ে চিন্তা ভারতীয় শিবিরে!

যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে টিম ইন্ডিয়ার দুটি বড় চিন্তার বিষয় এবার সামনে এল। তার মধ্যে একটা হল অধিনায়ক শুভমন গিলের ফিটনেস আর অন্যটি হল অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা-র ধারাবাহিক ভাবে রান না পাওয়া।

শারীরিক অস্বস্তির জন্য মাঠ ছাড়তে হয়েছে শুভমান গিলকে!

প্রথম ওয়ানডেতে ৮০ রানের ব্যাট করার সময় গিল শারীরিক অস্বস্তির জন্য মাঠ ছাড়েন। তবে প্রাথমিকভাবে পেশিতে টান কিংবা ক্র্যাম্প বলেই ধারণা করা হচ্ছে। তবুও কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টেস্ট ম্যাচেও একই রকম সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন গিল। তাই দ্বিতীয় ম্যাচের পূর্বে তাঁর শারীরিক অবস্থার দিকে নজর রয়েছে।

রোহিতের থেকেও আসেনি বরং ইনিংস:

অন্যদিকে, রোহিতের ফিটনেস নিয়ে তেমন সমস্যা না থাকলেও, প্রশ্ন উঠছে তাঁর ব্যাটিং ফর্ম নিয়ে। অধিনায়কত্ব হারানোর পরে আক্রমণাত্মক ব্যাটিং রোহিত কিছুটা কমিয়ে দিয়েছেন। কিন্তু সেই পরিবর্তনের পরেও খুব বেশি বড় ইনিংস আসেনি। ২০২৫-এর অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৩টি ওয়ানডেতে ৫৬৩ রান করেছেন তিনি, তাঁর গড় ৪৬.৯১। এই সময়ে এসেছে একটি সেঞ্চুরি আর চারটি হাফ সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাট থেকে।

আরো পড়ুন: এখন থেকেই ভারতীয় দলে ২০২৭ বিশ্বকাপের রূপরেখা তৈরি হচ্ছে! রোহিত-কোহলি ছাড়াও ভারতের নয়া ভরসা শুভমন-অক্ষর!

দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখেছেন বিরাট:

অপরদিকে, দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন বিরাট কোহলি। একই সময়ে তিনি মাত্র ১০টি ম্যাচে করেছেন ৬২১ রান। তাঁর গড় ৭৭.৬২। তাঁর ঝুলিতে রয়েছে তিনটি সেঞ্চুরি আর তিনটি হাফ সেঞ্চুরি।

ভারতের জন্য রয়েছে স্বস্তির খবর, দীর্ঘ বিরতির পর জাশপ্রীত বুমরাহ ওয়ানডে দলে ফিরে এসে প্রথম ম্যাচেই দুর্দান্ত ছন্দে ধরা দিয়েছেন। এছাড়া অলরাউন্ডার অক্ষর প্যাটেল আর ওয়াশিংটন সুন্দরও ব্যাট আর বল হাতে দারুন পারফরম্যান্স করে টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছেন।

এদিকে, সিরিজে টিকে থাকতে ব্যাটিংয়ে অনেকটা বেশি দায়িত্বশীল হতে হবে ইংল্যান্ডকে। ২০২৫ সাল থেকে আজ পর্যন্ত ১৯টি ওয়ানডের মধ্যে ১৩টিতেই হেরে গিয়েছে ইংল্যান্ড। সেই হতাশাজনক পরিসংখ্যান পরিবর্তন করতে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে লক্ষ্য নিয়েই স্বাগতিকরা মাঠে নামবে।

 সিরিজ নিশ্চিত হবে ভারত জিতলে, এদিকে ইংল্যান্ড জিতলে সিরিজের শেষ ম্যাচে ফয়সালা গড়াবে। আগামী ১৯ জুলাই লর্ডসে তিন ম্যাচের সিরিজের তৃতীয় আর শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: মুম্বই ইন্ডিয়ান্সে বড়সড় রদবদল হতে চলেছে! অধিনায়ক, কোচ ও ট্রেড—পুরনো সবকিছুই কি ঝেড়ে ফেলা হবে?

লেখক সম্পর্কে

Tuhina Bhattacharya
লিখেছেন

Tuhina Bhattacharya

author · 352 নিবন্ধ

বিগত ৩ বছরের বেশি সময় ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছি। খেলাধুলার পাশাপাশি বিনোদন নিয়েও চর্চা করতে ভালোবাসি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে