CSE
Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%Toss Index516.4 −5.00%Match Index760.6 +4.27%TIX-CPL2660.4 −7.73%TIX-UAET2699.3 −0.73%TIX-AVII26101.7 +1.66%TIX-SAWT26111.1 +6.66%United Arab Emirates tour of Malaysia 2026 · CSXM3616 ENG vs SL +0.00%M3615 AFG vs IND +0.00%M3614 ZIM-W vs SA-W +0.00%M3613 ZIM vs AUS +0.00%M3612 ML vs UAE +4.27%M3611 BT vs GAW −4.62%M3610 AFG vs IND +4.27%M3609 ZIM-W vs SA-W +4.27%M3608 NAM vs SA +4.27%M3607 BT vs JK −1.29%
নিউজ

মুম্বই ইন্ডিয়ান্সে বড়সড় রদবদল হতে চলেছে! অধিনায়ক, কোচ ও ট্রেড—পুরনো সবকিছুই কি ঝেড়ে ফেলা হবে?

পরপর হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বিরাট পরিবর্তনের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ আর শীর্ষ কর্তারা আগামী সপ্তাহে বৈঠকে বসে ২০২৬ মরশুমের জন্য পূর্ণাঙ্গ পর্যালোচনা করবেন। ওই বৈঠকেই অধিনায়কত্ব থেকে শুরু করে প্রধান কোচের ভবিষ্যৎ এমনকি সম্ভাব্য ট্রেড, সমস্ত বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে। আর কী আলোচনা হতে পারে বৈঠকে?

Mumbai Indians team
Mumbai Indians team

পরপর হতাশাজনক পারফরম্যান্সের পর এবার বিরাট পরিবর্তনের পথে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। ইংল্যান্ডে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ আর শীর্ষ কর্তারা আগামী সপ্তাহে বৈঠকে বসে ২০২৬ মরশুমের জন্য পূর্ণাঙ্গ পর্যালোচনা করবেন। ওই বৈঠকেই অধিনায়কত্ব থেকে শুরু করে প্রধান কোচের ভবিষ্যৎ এমনকি সম্ভাব্য ট্রেড, সমস্ত বিষয় নিয়েই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ হতে পারে।

পরিবর্তন আসতে পারে মুম্বই ইন্ডিয়ান্সের কোচিং বিভাগেও!

সূত্রের খবর, প্রধান কোচ মাহেলা জয়বর্ধনের দেওয়া সিজন-পরবর্তী রিপোর্টের ওপর ভিত্তি করেই বৈঠকে আলোচনা হবে। ২০২৫ সালে মুম্বই ইন্ডিয়ান্স জয়বর্ধনের কোচিংয়ে চতুর্থ স্থানে শেষ করে। তবে ২০২৬ সালে নবম স্থানে শেষ করে দল। ফলে প্রশ্ন উঠেছে তাঁর ভবিষ্যৎ নিয়েও। ফ্র্যাঞ্চাইজি যদি নতুন করে দল গঠনের পরিকল্পনা করে, তাহলে পরিবর্তন আসতে পারে কোচিং বিভাগেও। এমনটাই মনে করা হচ্ছে।

শুধু হার্দিক পাণ্ডিয়া নয়, ট্রেড তালিকায় আরও এক প্রাক্তন অধিনায়ক!

এদিকে অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে নিয়ে ক্রমশ জোরালো হচ্ছে ট্রেডের জল্পনা। তাঁকে দলে নেওয়ার জন্য একাধিক ফ্র্যাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করেছে বলে খবর। যদিও হার্দিককে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়বে কি না, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে এই পর্যালোচনা বৈঠকে। শুধু হার্দিক নন, সম্ভাব্য ট্রেড তালিকায় ভারতের এক প্রাক্তন অধিনায়কের নামও উঠে এসেছে বলে খবর। 

ভবিষ্যতের নেতৃত্বের দিকেই নজর মুম্বই ফ্র্যাঞ্চাইজির:

কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হল, ২০২৭ মরশুমে কে হবেন দলের অধিনায়ক? সাধারণত দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিশ্বাস করে মুম্বই ইন্ডিয়ান্স। সেই জন্যই অন্তর্বর্তীকালীন অধিনায়ক নয়, বরং ভবিষ্যতের নেতৃত্বের দিকেই মুম্বই ফ্র্যাঞ্চাইজির নজর দিচ্ছে।

আরো পড়ুন: Rohit Sharma: রোহিতের ‘নটরাজ শট’-এ মুগ্ধ দিনেশ কার্তিক, জুনিয়ারদের টানা হারের পর এবার ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে থাকল ভারত!

অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে কারা?

অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন দুই ক্রিকেটার। একজন হলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ আর দ্বিতীয় জন তরুণ ব্যাটার তিলক বর্মা। ইতিমধ্যেই বুমরাহ ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করেছেন। ২০২৪-২৫ সালের বর্ডার-গাভাসকর ট্রফিতে পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে জয় এনে দেন বুমরাহ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৬-এ হার্দিক পাণ্ডিয়া আর সূর্যকুমার যাদবের অনুপস্থিতির কারণে পাঞ্জাব কিংসের বিপক্ষে প্রথমবার মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্বও দেন বুমরাহ।

এত তাড়াতাড়ি কি অধিনায়কত্ব পেতে পারেন তিলক বর্মা?

অন্যদিকে, ভবিষ্যতের নেতৃত্বের অন্যতম দাবিদার তিলক বর্মা। তবে টি-২০-তে তাঁর ব্যাটিং এখনও পর্যন্ত ধারাবাহিক নয়। এমনটাই মনে করছেন অনেকেই। তাই এত তাড়াতাড়ি অধিনায়কত্বের দায়িত্ব তাঁর কাঁধে চাপিয়ে দেওয়া উচিত কিনা, সেই নিয়েও সংশয় থাকছে।

মনে করা হচ্ছে, এই বৈঠক আগামী সপ্তাহে মুম্বই ইন্ডিয়ান্সের ভবিষ্যৎ নির্ধারণ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধিনায়ক নির্বাচন সহ কোচের ভবিষ্যৎ, এবার দলবদলের বিরাট সিদ্ধান্ত, এই বৈঠকের পর সমস্ত প্রশ্নের উত্তর মিলতে পারে।

আরো পড়ুন: বিরাট কোহলির সঙ্গে আবার ঝামেলা 'হেডমাস্টার' গৌতম গম্ভীরের!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে