CSE
Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%Toss Index591.5 −2.25%Match Index643.5 +4.27%TIX-SATO2699.3 −0.73%TIX-CPL2667.7 −2.25%Caribbean Premier League 2026 · CSXM3602 GAW vs SLK +0.00%M3601 NAM vs SA +4.27%M3600 GAW vs ABF −3.73%M3599 BT vs SLK +2.60%M3598 GAW vs SNP +0.94%M3597 SA vs ZIM +1.77%M3596 ENG-W vs IRE-W +2.27%M3595 BT vs TKR +0.42%M3594 GAW vs JK +2.27%M3593 NAM vs SA +4.27%
নিউজ

বিরাট কোহলির সঙ্গে আবার ঝামেলা 'হেডমাস্টার' গৌতম গম্ভীরের!

ভারতীয় ক্রিকেটে ফের চর্চার কেন্দ্রে উঠে এল বিরাট কোহলি আর টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্ক। দু'জনকে সাম্প্রতিক অনুশীলন পর্বে একসঙ্গে একবারও দেখা যায়নি। এমনকি তাঁদের মধ্যে কোনও কথোপকথনের ছবিও সামনে আসেনি, তাই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাহলে কোহলি-গম্ভীর সম্পর্কে অবনতি হয়েছে?

Virat Kohli and Gautam Gambhir controversy
Virat Kohli and Gautam Gambhir controversy

ভারতীয় ক্রিকেটে ফের চর্চার কেন্দ্রে উঠে এল বিরাট কোহলি আর টিম ইন্ডিয়ার প্রধান কোচ গৌতম গম্ভীরের মধ্যে সম্পর্ক। দু'জনকে  সাম্প্রতিক অনুশীলন পর্বে একসঙ্গে একবারও দেখা যায়নি। এমনকি তাঁদের মধ্যে কোনও কথোপকথনের ছবিও সামনে আসেনি, তাই নতুন করে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গে কথা বললেও, বিরাট এড়িয়ে গেলেন গম্ভীরকে!

এজবাস্টনে দলের অনুশীলন চলাকালীন ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের তত্ত্বাবধানে বিরাট কোহলিকে দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করতে দেখা গিয়েছে। কোটাকের সঙ্গে অনুশীলনের পর আলোচনাও করেছেন কোহলি। কিন্তু সেই সময় সেখানে দেখা যায়নি প্রধান কোচ গৌতম গম্ভীর-কে। অনুশীলন চলাকালীন সময়ে কোহলি আর গম্ভীরকে একসঙ্গে দেখা যায়নি। সেই নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।

বিরাটের সঙ্গে টিম কম্বিনেশন, ম্যাচ পরিকল্পনা নিয়ে শুভমানের কথা!

অন্যদিকে, টিম ইন্ডিয়ার অধিনায়ক শুভমান গিল জানান, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দলের সম্ভাব্য কম্বিনেশন আর পরিকল্পনা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন বিরাট কোহলির সঙ্গে। গিলের এমন মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, বিশ্বকাপ পরিকল্পনার আলোচনায় কী ভূমিকা রয়েছে প্রধান কোচের? যদিও এই প্রসঙ্গে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কোনও মন্তব্য সামনে আসেনি। 

আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট কোহলি, বড় রহস্যের পর্দা ফাঁস করে দিলেন অধিনায়ক শুভমান গিল!

বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে কোহলি আর গম্ভীরের সম্পর্ক:

প্রসঙ্গত, অতীতেও বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের সম্পর্ক  বহুবার শিরোনামে এসেছে। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছিল তাঁদের মধ্যে চলা তীব্র বাকবিতণ্ডা। সেই পুরনো ঘটনাকে কেন্দ্র করে রেখেই নানা জল্পনা তৈরি হচ্ছে বর্তমান পরিস্থিতি নিয়ে। তবে দু'জনের মধ্যে কোনও মতবিরোধ আছে কিনা— তেমন কোনোও দাবি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

আরো পড়ুন: ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় বিরাট কোহলি, বড় রহস্যের পর্দা ফাঁস করে দিলেন অধিনায়ক শুভমান গিল!

লেখক সম্পর্কে

Souvik Das
লিখেছেন

Souvik Das

editor · 742 নিবন্ধ

বিগত ৪ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে লেখালেখি করেছি। কলমের প্রতি গভীর ভালোবাসা থেকেই লেখালেখির দুনিয়ায় মূলত পা রাখা। ক্রিকেটের একজন অন্ধ ভক্ত। এর আগেও আমি বহু চ্যানেলে লেখালেখি করেছি। যেখানে প্রতিটি জায়গায় আমি আমার লেখা দিয়ে খেলাধুলার আবেগ, উত্তেজনা এবং বিশ্লেষণ পাঠকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি।

বিজয়ীর নাম ঘোষণা করা আমার কাজ নয়

রোহিত শর্মা, ২০১৯ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে শিরোপা দেওয়া নিয়ে প্রশ্নে